ছাত্রশিবির আনন্দমোহন কলেজ-Shibir AMC,Mymensingh

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • ছাত্রশিবির আনন্দমোহন কলেজ-Shibir AMC,Mymensingh

ছাত্রশিবির আনন্দমোহন কলেজ-Shibir AMC,Mymensingh "Read your record. Sufficient is yourself against you this Day as accountant" [17:13]

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আনন্দ মোহন কলেজ শাখার পক্ষ থেকে আলোচনা সভা ও কুইজ প্রতিযো...
11/05/2026

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আনন্দ মোহন কলেজ শাখার পক্ষ থেকে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রোগ্রামে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। এতে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

11/05/2026

আজ ১১ মে, ঐতিহাসিক কোরআন দিবস।

১১ মে কেবলমাত্র একটি শোকের দিন নয়, এটি এক অটল বিশ্বাসের প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, কুরআনের অবমাননা এদেশের মানুষ কখনো মেনে নেয়নি আর কখনোই নেবে না৷ ঈমানের এই শপথ প্রজন্ম থেকে প্রজন্ম অটুট থাকবে।


জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আনন্দ মোহন কলেজে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক ...
10/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আনন্দ মোহন কলেজে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ থেকে ভর্তি শুরু হয়েছে। যেকোনো সহযোগিতায় যোগাযোগ করুন....

বদর থেকে বালাকোট...
06/05/2026

বদর থেকে বালাকোট...

মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।
03/05/2026

মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।

২০২৫-২০২৬ সেশনের আনন্দ মোহন কলেজে ভর্তি পরীক্ষায় ১ম মেরিটে  চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ...
03/05/2026

২০২৫-২০২৬ সেশনের আনন্দ মোহন কলেজে ভর্তি পরীক্ষায় ১ম মেরিটে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনন্দ মোহন কলেজ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🌸🌸

যাকাতকে হেয় করে বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের প্রতিবাদযাকাতের মতো ইসলামের একটি মৌলিক ও ফরজ ইবাদতকে হেয় প্র...
03/05/2026

যাকাতকে হেয় করে বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যের প্রতিবাদ

যাকাতের মতো ইসলামের একটি মৌলিক ও ফরজ ইবাদতকে হেয় প্রতিপন্ন করে চাঁদাবাজিকে তুলনামূলক উত্তম হিসেবে উপস্থাপন করে দেওয়া বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২ মে (শনিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনি যাকাতের মতো একটি পবিত্র ফরজ ইবাদতকে অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে উপস্থাপন করে বক্তব্য দিয়েছেন। তিনি সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলের কথা না বলে, উল্টো একে যাকাতের চেয়ে উত্তম হিসেবে উল্লেখ করেছেন; যা কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতের শামিল। যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি, এবং এটি অভাবীদের প্রাপ্য অধিকার ও সামাজিক বৈষম্য দূর করার একটি ঐশ্বরিক অর্থনৈতিক ব্যবস্থা। অন্যদিকে, চাঁদাবাজি একটি জঘন্য অপরাধ, যা জুলুম ও অন্যায়ের নামান্তর। ইসলামের পবিত্র বিধানকে এমন একটি অপরাধের সঙ্গে তুলনা করা চরম মূর্খতা ও ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়।”

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, “৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল, দেশ সকল প্রকার জুলুম ও চাঁদাবাজি থেকে মুক্ত হবে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত চাঁদাবাজির বিভিন্ন ক্ষেত্র এখন কেবল বিএনপির মাধ্যমে হাতবদল হয়েছে। যখন রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রকাশ্যে চাঁদাবাজি-লুটপাটের পক্ষে বৈধতা উৎপাদন করা হয় এবং একে ধর্মীয় বিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়, তখন তা দেশপ্রেমিক জনতাকে গভীরভাবে শঙ্কিত করে। এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে, জনআকাঙ্ক্ষা পূরণের পরিবর্তে একটি গোষ্ঠী চাঁদাবাজিকে রাজনৈতিক সংস্কৃতি হিসেবে জায়েজ করার অপচেষ্টা চালাচ্ছে।”

পরিশেষে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। আমরা নিলোফার চৌধুরী মনিকে তাঁর এই চরম দায়িত্বজ্ঞানহীন ও ইসলামবিদ্বেষী বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। একইসাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। জনগণের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষায় আমরা প্রশাসনের নিকট এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

আজ ১মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস।
01/05/2026

আজ ১মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস।


নেত্রকোনা মেডিকেল কলেজে ছাত্রদল র‍্যাগিং শুরু করেছে। এক শিক্ষার্থী গুরুতর আহত ৷ আমরা বারবার বলেছি, ছাত্রদের জীবন নিয়ে খে...
30/04/2026

নেত্রকোনা মেডিকেল কলেজে ছাত্রদল র‍্যাগিং শুরু করেছে। এক শিক্ষার্থী গুরুতর আহত ৷

আমরা বারবার বলেছি, ছাত্রদের জীবন নিয়ে খেলার অধিকার কেউ আপনাদের দেয়নি। ছাত্র রাজনীতি মানে আপনাদের কাছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, র‍্যাগিং আর হামলা। কিন্তু ছাত্রসমাজ সেই সন্ত্রাসী রাজনীতি পরিহার করেছে।

সিবগাতুল্লাহ
সেক্রেটারি জেনারেল

বর্তমান সময় নানা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে। পড়াশোনা অনেক সময় শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে, আর জ্ঞান ও চিন্তা...
29/04/2026

বর্তমান সময় নানা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে। পড়াশোনা অনেক সময় শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে, আর জ্ঞান ও চিন্তার জায়গাটা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। অথচ একজন শিক্ষার্থীর সবচেয়ে বেশি দরকার পরিষ্কারভাবে ভাবতে পারা, প্রশ্ন করতে পারা, আর চারপাশের জগতকে বুঝে ওঠার চেষ্টা করা। এই জায়গাটা থেকেই একটা বৌদ্ধিক পরিসর তৈরি অতীব জরুরি।
এই ভাবনা থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজ্ঞান বিভাগ নিয়ে আসছে বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন—'Paradigm'। নাম বাংলা ভাষায় প্রকাশিতব্য এই ম্যাগাজিনে থাকবে বিজ্ঞানকে ঘিরে নানা আলোচনা, চিন্তাশীল লেখা, গবেষণাভিত্তিক প্রবন্ধ, আর তরুণদের প্রশ্ন ও অনুসন্ধান। আমরা চাই, এটি এমন একটি জায়গা হোক যেখানে জানার আগ্রহ তৈরি হবে, ভাবনার পরিসর বড় হবে, আর ইতিবাচক পরিবর্তনের পথ খোঁজা যাবে।
আগ্রহী প্রত্যেকের প্রতি আহবান, আপনি এই যাত্রার অংশ হোন—আপনার লেখা দিয়ে, চিন্তা দিয়ে, পরামর্শ দিয়ে।
খুব শিগগিরই আসছে Paradigm-এর প্রথম সংখ্যা।
লেখা পাঠানোর শেষ তারিখ ”১৫ই মে ২০২৬”।

Address

Sadar
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির আনন্দমোহন কলেজ-Shibir AMC,Mymensingh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share