Hands For Society

Hands For Society সামাজিক সংগঠন

19/03/2026

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মাহফিলের আমন্ত্রণ রইল। ০৩ জানুয়ারী-২০২৬ খ্রীঃ রোজ: শনিবার, বাদ আছর হইতে।
02/01/2026

মাহফিলের আমন্ত্রণ রইল।
০৩ জানুয়ারী-২০২৬ খ্রীঃ
রোজ: শনিবার, বাদ আছর হইতে।

26/06/2025

আজ হতে অনুষ্ঠিত এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা ও নিরন্তর ভালোবাসা।

আমি একবার ইরানের একটি এলাকায় গিয়ে ছিলাম। সেখানে দেখলাম কারোর ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়ে ছিলাম তাদের কে জিজ্ঞেস...
16/11/2024

আমি একবার ইরানের একটি এলাকায় গিয়ে ছিলাম। সেখানে দেখলাম কারোর ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়ে ছিলাম তাদের কে জিজ্ঞেস করলে তারা বললো, আমরা ঘরে ফ্রিজ থাকাকে গুনাহ মনে করি।

#জিজ্ঞেস_করলাম, কেনও...?

আমি কথাটি শুনে আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর আমাকে বলতে লাগলেন, শাহে ইরানের শাসনকালে রাষ্ট্র জনগণকে ফ্রিজ কিনতে উৎসাহ দিতেন। স্বল্পমূল্যে কিস্তিতে ফ্রিজ, টিভি, অনেক কিছু মিলতো। মানুষও ব্যাপকহারে ফ্রিজ কিনলো।

কিছুদিন পর আমরা বুঝতে পারলাম যে, আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে গিয়েছে। অতিরিক্ত খাবারগুলো অনাহারীকে না বিলিয়ে #ফ্রিজে রেখে দিতে অভ্যস্ত হয়ে গেলাম। আগে অতিরিক্ত খাবার অভাবীদের মধ্যে দান করে দিতাম বা প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিতাম, তারাও আমাদের ঘরে পাঠাতেন।

কিন্তু #ফ্রিজ ওই দান আর প্রীতির ধারাবাহিকতা বন্ধ করে দিলো। পরে একদিন আমাদের জামে মসজিদের ইমাম সাহেব পুরুষ-মহিলা সকলকে জুম্মার দিন হাজির হতে বললেন। এরপর তিনি সামাজিক বন্ধন ও প্রীতি নিয়ে দীর্ঘ আলোচনা করে ফ্রিজকে হারাম ঘোষণা করলেন।

আমরা সমগ্র এলাকাবাসী ফ্রিজ বিক্রি করে ফেললাম।
#আলহামদুলিল্লাহ, আবার আমাদের সেই পরিবেশ ফিরে আসলো। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের এলাকায় আর ফ্রিজ প্রবেশ করে নি...!!

আমি জিজ্ঞেস করলাম, এতে ফায়দা আর কি হলো...?

বললেন, সবচেয়ে বড় যে ফায়দাটা হয়েছে তা হলো, আমাদের এলাকায় কেউ এখন ক্ষুধার্ত থাকে না, অনাহারে কেউ রাত কাটায় না।

#পাকিস্তানের_জনপ্রিয়_লেখক...

(মির্জা জাহানজাবের)

একটি আর্টিকেল থেকে সংগৃহিত।

ইউরোপিয়ান দেশের একটি রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে একজন ভদ্রমহিলা এসে ৫টি কফি অর্ডার করলেন, বিল মেটালেন এবং সেখান থেকে এক...
08/08/2024

ইউরোপিয়ান দেশের একটি রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে একজন ভদ্রমহিলা এসে ৫টি কফি অর্ডার করলেন, বিল মেটালেন এবং সেখান থেকে একটি কফি সাসপেনশন হিসেবে রেখে বাকি চার কাপ কফি নিয়ে চলে গেলেন ।
কিছুক্ষণ পর, একজন ভদ্রলোক এসে ৪টি লাঞ্চ প্যাক অর্ডার করলেন, বিল মেটালেন কিন্তু নিয়ে গেলেন দুটো লাঞ্চ প্যাক আর দুই প্যাকেট রেখে গেলেন সাসপেনশন হিসেবে!
কিছুক্ষণ পর আরেকজন এসে ১০টা কফি অর্ডার করলেন , দশটার দাম মেটালেন কিন্তু নিয়ে গেলেন মাত্র ৪টি, ছয়টি সাসপেনশন!
এভাবেই চলতে থাকলো! এর মধ্যে একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ লোক এসে কাউন্টারে জিজ্ঞেস করলেন, সাসপেনশনে কফি আছে?
কাউন্টার থেকে জানালো , অবশ্যই আছে এবং সসম্মানে উনাকে এক কাপ গরম কফি দেওয়া হোলো! তিনি বিনে পয়সায় কফি পান ক'রে চলে গেলেন! কিছুক্ষণ পর এক ভদ্রলোক ভিতরে এসে জানতে চাইলেন, আজ কি সাসপেনশনে লাঞ্চ আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে , তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল পানি দেওয়া হলো ।
এই ঘটনা সারাদিন চলতে থাকলো । কিছু মানুষ কষ্টের উপার্জন থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন । আর কিছু গরীব , দুঃস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন! দাতা এবং গ্রহিতা কেউই জানে না কারো পরিচয় । প্রয়োজন নেই পরিচয় জানার , প্রয়োজন নেই নিজের নাম জাহির করার , কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে ।
মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম নরওয়ে । এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে , ইউরোপের অন্যান্য দেশেও! জয় হোক মানবতার, জয় হোক মানুষের!
(সংগৃহীত)
এই মানবতা সর্বপ্রথম চালু করেছিলেন হযরত উসমান ইবন আফফান
রাঃ । যেটা তুর্কিতে কয়েকশত বছর ধরে চলেছিল।

সেচ্ছাসেবীগন উপহার সামগ্রী পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছে।
10/04/2024

সেচ্ছাসেবীগন উপহার সামগ্রী পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছে।

চলছে প্রস্তুতি। অপেক্ষা আগামীকাল সকলের।ঈদ আনন্দ সবার তরে, হাসি ফুটুক সবার ঘরে। সিজন-৮
09/04/2024

চলছে প্রস্তুতি।
অপেক্ষা আগামীকাল সকলের।
ঈদ আনন্দ সবার তরে, হাসি ফুটুক সবার ঘরে। সিজন-৮

ঈদ আনন্দ সবার তরে, হাসি ফুটুক সবার ঘরে। সিজন-৮
07/04/2024

ঈদ আনন্দ সবার তরে, হাসি ফুটুক সবার ঘরে। সিজন-৮

02/04/2024
মুক্তিযুদ্ধের সকল বীরযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
26/03/2024

মুক্তিযুদ্ধের সকল বীরযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Address

Bokultala
Mymensingh
1743

Alerts

Be the first to know and let us send you an email when Hands For Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hands For Society:

Share