18/03/2026
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রেস মিডিয়া করপোরেশন। সমাজের দুস্থ ও অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রেস মিডিয়া করপোরেশনের প্রতিনিধিরা সরাসরি এই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এতে করে উপকারভোগী পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।