20/03/2026
সকলকে 'হাসিমুখ'-এর পক্ষ থেকে পবিত্র "ইদ-উল ফিতর"-এর শুভেচ্ছা।🤎
ইদ মোবারক 😊
ইদ মানে আনন্দ, ইদ মানে খুশি । মুসলিম বিশ্বের জন্য সবথেকে বড় ধর্মীয় উৎসব হলো ইদ। পবিত্র রমজান মাসে দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সকল শ্রেণী-পেশার মুসলমান সব বৈষম্য - ভেদাভেদ ভুলে একত্রে ইদ আনন্দে মেতে উঠে।
পবিত্র রমজানের বরকত লাভের জন্য ত্যাগ, কষ্ট-ক্লেশ ও আয়াস সাধ্য-সাধনার পর বহুল প্রতীক্ষিত ইদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও সুখসমৃদ্ধি।
ঈদের আনন্দ আর খুশি সবার জীবনে সবসময় থাকুক! আশা করি সবাই ইদের সময় পরিবার ও প্রিয়জনদের সাথে আনন্দে কাটাতে পারছেন। ইদ-উল ফিতর আপনাদের সবার জীবনে খুশি ও সুখ বয়ে আনুক!
সকলকে আবারো 'হসিমুখ' পরিবারের পক্ষ থেকে ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ❤️🥰