Arshirbad Mohila Unnoyn Somitti

Directions

Arshirbad Mohila Unnoyn Somitti A voice of Dalit Community

মনের কথা: কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা ও সম্মিলিত সমস্যা সমাধানের উদ্যোগবর্তমান ডিজিটাল যুগে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের...
24/09/2026

মনের কথা: কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা ও সম্মিলিত সমস্যা সমাধানের উদ্যোগ

বর্তমান ডিজিটাল যুগে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের বিভিন্ন ধরনের ডিজিটাল ঝুঁকি ও অনলাইন প্রতারণার মুখোমুখি হতে হচ্ছে। এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আশীর্বাদ সংস্থা ময়মনসিংহের চরবীন পাড়ার কিশোরীদের নিয়ে ‘মনের কথা’ গ্রুপে একটি উন্মুক্ত কথোপকথনের আয়োজন করে।
আলোচনার একপর্যায়ে ডিজিটাল নিরাপত্তার বিষয়টি কিশোরীদের নিজেদের অভিজ্ঞতা থেকেই উঠে আসে। একজন কিশোরী জানান, সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে একজন ব্যক্তি তাঁকে ফোন করেন এবং অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর জানতে চান। তিনি ওই ব্যক্তিকে তাঁর বোনের মোবাইল নম্বর দিয়ে দেন। অন্য একজন কিশোরী জানান, তাঁর কাছেও ইমেইল ঠিকানা চাওয়া হয়েছিল। এ ধরনের অভিজ্ঞতা কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে।এই আলোচনার মাধ্যমে কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। সন্দেহজনক ফোনকল ও বার্তা শনাক্ত করা, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, মোবাইল ব্যাংকিংয়ের পিন ও পাসওয়ার্ড গোপন রাখা এবং অনলাইন প্রতারণার ঝুঁকি থেকে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এটি শুধু মনের কথা শেয়ার করার একটি আলোচনা ছিল না; বরং নিজেদের সমস্যা চিহ্নিত করা, অভিজ্ঞতা থেকে শেখা এবং সম্মিলিতভাবে সমাধানের কৌশল খুঁজে বের করার একটি কমিউনিটিনির্ভর উদ্যোগ ছিল।কিশোরীরা সিদ্ধান্ত নিয়েছে, তারা এই আলোচনায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেবে এবং তাঁদেরও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করবে। এই উদ্যোগকে চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোরীরা প্রতি মাসে দুবার নিজেদের দলে ডিজিটাল নিরাপত্তাসহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে, সমস্যা চিহ্নিত করবে এবং সম্মিলিতভাবে সমাধানের উপায় খুঁজে বের করবে।

‘মনের কথা’র মাধ্যমে আশীর্বাদ সংস্থা কিশোরীদের জন্য এমন একটি নিরাপদ ও সহায়ক পরিসর তৈরি করছে, যেখানে তারা নির্দ্বিধায় নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা বলতে পারে, একে অপরের কাছ থেকে শিখতে পারে, আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে এবং একটি নিরাপদ ও ক্ষমতায়িত কমিউনিটি গড়ে তুলতে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে পারে।

21/09/2026
সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়েজেলা প্রশাসন, ময়মনসিংহ ও দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত জেল...
16/09/2026

সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে

জেলা প্রশাসন, ময়মনসিংহ ও দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বিষয়ক নাগরিক সংলাপ”-এ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অংশগ্রহণের সুযোগ হয়েছিল।
আশির্বাদ সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে আমি এই সংলাপে অংশগ্রহণ করলেও, আজকের আলোচনায় আমার কথাগুলো ছিল একজন দলিত প্রতিনিধি হিসেবে আমার নিজের জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশা থেকে।
আমি বিশ্বাস করি, আমরা যদি সত্যিই ঈশ্বরকে ভালোবাসি, তাহলে ঈশ্বরের সৃষ্ট প্রতিটি মানুষকেও ভালোবাসতে হবে। মানুষে মানুষে ভেদাভেদ, বৈষম্য ও অবহেলা দূর করতে হলে প্রথমে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।
বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় আমাদের ভাবিয়ে তুলছে। তাই পরিবর্তনের শুরু হতে পারে পরিবার থেকেই। শিশুদের সামনে আমাদের ইতিবাচক ও গঠনমূলক আচরণ করতে হবে এবং ছোটবেলা থেকেই তাদের মানবিকতা, সম্মান, শ্রদ্ধা, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে।
একটি বৈষম্যহীন সমাজ গঠনে শুধু পরিবারের নয় শিক্ষক, বিদ্যালয়, ধর্মীয় নেতা, সুশীল সমাজ এবং সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের এমন একটি সমাজ দিতে হবে, যেখানে জন্ম, ধর্ম, জাতি, পেশা বা সামাজিক পরিচয়ের কারণে কোনো মানুষকে ছোট করা হবে না।
বিশেষ করে দলিত জনগোষ্ঠীর মানুষের সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থবহ অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। কারণ প্রতিটি মানুষেরই অধিকার রয়েছে সম্মান, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে সমাজে সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকার।
আসুন, আমরা বিভেদ ও বৈষম্যের দেয়াল ভেঙে ভালোবাসা, সম্মান, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে কেউ পিছিয়ে থাকবে না, কেউ অবহেলিত হবে না।

মানুষের প্রতি ভালোবাসাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।
আসুন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলি। ❤️

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও প্রকৃতিপ্রেমী মুকিত মজুমদার ব...
04/09/2026

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও প্রকৃতিপ্রেমী মুকিত মজুমদার বাবু-কে প্রকৃতি ও জীবন ক্লাব, ময়মনসিংহের পক্ষ থেকে সংবর্ধনা এবং ময়মনসিংহ অঞ্চলে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন পরিবেশ সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ হলো।
দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে একটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করেছি পরিবেশ রক্ষা শুধু গাছ লাগানো বা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের চিন্তা, আচরণ ও দায়িত্ববোধের পরিবর্তনের সঙ্গে জড়িত।
আমরা যখন প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও তরুণদের নিয়ে কাজ করি, তখন খুব কাছ থেকে দেখি অনেক মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী পরিবেশ রক্ষায় কিছু না কিছু করতে চান। কেউ গাছ লাগান, কেউ প্লাস্টিক কমানোর চেষ্টা করেন, কেউ নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখেন, কেউ আবার অন্যদের সচেতন করেন।
কিন্তু দুঃখজনকভাবে অনেক ভালো উদ্যোগই একসময় থেমে যায়। কারণ অর্থের অভাবের চেয়েও কখনো কখনো উৎসাহের অভাব বড় হয়ে দাঁড়ায়।
একজন মানুষ যখন ভালো কিছু করার চেষ্টা করেন, তখন তার পাশে দাঁড়ানো, তাকে উৎসাহ দেওয়া, তার কাজকে স্বীকৃতি দেওয়া এই ছোট্ট বিষয়গুলোই তাকে আরও বড় কিছু করার সাহস দেয়।
আমার নিজের কাজের অভিজ্ঞতায় দেখেছি, একটি প্রশংসার বাক্য অনেক সময় একটি মানুষকে বছরের পর বছর ভালো কাজ করে যাওয়ার শক্তি দেয়।
আজকের মতবিনিময় সভায় তাই শুধু একজন গুণী মানুষকে কাছ থেকে দেখার সুযোগ পাইনি; বরং প্রকৃতি ও পরিবেশ রক্ষার কাজকে আরও বড় পরিসরে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছি।
মুকিত মজুমদার বাবু আমাদের দেখিয়েছেন প্রকৃতিকে ভালোবাসা শুধু কথার বিষয় নয়; এটিকে জীবনের দায়িত্ব ও কর্মের অংশ করে নিতে হয়।
তিনি বারবার এই পৃথিবীতে জন্ম নেবেন না। কিন্তু তাঁর কাজ, তাঁর ভালোবাসা এবং তাঁর আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আমাদের প্রত্যেকের মধ্যেই যেন একজন করে প্রকৃতিবন্ধু তৈরি হয়।
আমরা যেন শুধু পরিবেশের ক্ষতি দেখেই থেমে না যাই নিজ নিজ জায়গা থেকে কিছু করার চেষ্টা করি।
আসুন, আমরা একে অপরের ভালো কাজকে উৎসাহ দিই, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সম্মিলিত উদ্যোগ গড়ে তুলি ।

🌱 From Community Concern to Community Actionআমাদের কমিউনিটি, আমাদের রেসপন্সিবিলিটিএকটি পরিবর্তন তখনই টেকসই হয়, যখন সেই ...
30/08/2026

🌱 From Community Concern to Community Action

আমাদের কমিউনিটি, আমাদের রেসপন্সিবিলিটি

একটি পরিবর্তন তখনই টেকসই হয়, যখন সেই পরিবর্তনের নেতৃত্ব দেয় কমিউনিটির মানুষ নিজেরাই।

হরিজন কমিউনিটিতে কাজ করতে গিয়ে আশির্বাদ সংস্থা দেখেছে চ্যালেঞ্জ অনেক, কিন্তু তার চেয়েও বড় হলো এই কমিউনিটির সম্ভাবনা, সাহস ও নেতৃত্বের শক্তি।
সেই শক্তির একটি উজ্জ্বল উদাহরণ হলো ১০০ জন যুবকের নিজস্ব উদ্যোগ “আমাদের কমিউনিটি, আমাদের রেসপন্সিবিলিটি”।
সম্প্রতি এই যুব নেতৃত্বের উদ্যোগে প্রায় ২০০ জন কমিউনিটি সদস্যকে নিয়ে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। এটি শুধু একটি সভা নয়; এটি কমিউনিটির মানুষের নিজেদের ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

💚 আশির্বাদ সংস্থা বিশ্বাস করে

সমাধান কমিউনিটির মধ্যেই আছে।
যুবকরাই পরিবর্তনের শক্তি।
কমিউনিটির মালিকানাই টেকসই পরিবর্তনের ভিত্তি।
তাই আমরা শুধু কোনো সমস্যার সমাধান করে দিতে চাই না। আমরা চাই কমিউনিটির মানুষ নিজেরাই সমস্যা চিহ্নিত করবে, সিদ্ধান্ত নেবে, নেতৃত্ব দেবে এবং পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাবে। এই যাত্রায় আমরা কাজ করছি যুব নেতৃত্ব, নারী ও শিশুদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক বৈষম্য মোকাবিলায় কমিউনিটির নিজস্ব শক্তি ও উদ্যোগকে কেন্দ্র করে।

🤝 Donors & Partners Join Us

এই ধরনের কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি সহযোগিতা ও অংশীদারিত্ব।
আপনার সহযোগিতা একটি সভাকে শুধু একটি দিনের কার্যক্রমে সীমাবদ্ধ রাখবে না ।এটি ১০০ জন যুবকের নেতৃত্বকে আরও শক্তিশালী করে একটি নিরাপদ, সচেতন, আত্মনির্ভর ও অধিকারভিত্তিক কমিউনিটি গড়ার পথ তৈরি করতে পারে।

We don't do development for communities.
We walk with communities as they lead their own change.

🌱 Community-led. Youth-powered. Locally owned.
| Arshirbad Organization
Walking with communities. Strengthening local leadership. Creating sustainable change.

Community-Led Initiative Establishes Government Vaccination Center in Char Bin para, MymensinghA Government Vaccination ...
05/08/2026

Community-Led Initiative Establishes Government Vaccination Center in Char Bin para, Mymensingh

A Government Vaccination Center has been officially established in Char Binpara, Mymensingh Sadar Upazila, addressing a long standing healthcare need for approximately 4,000 people. This achievement reflects the power of community leadership, collective action, and collaboration with government institutions to create sustainable change. With support from the Global Fund for Children (GFC) ARC Initiative, Arshirbad Mohila Unnayan Samity has been implementing a Community-Led and Community Ownership approach in Char Binpara. This approach empowers community members to identify their own challenges, prioritize solutions, and lead the implementation of actions that improve their lives. Through a series of community discussions, residents identified the lack of a government vaccination center as one of their most urgent needs. In response, the community's Jagoron Youth Team took the lead in advocating for this essential service. The youth volunteers conducted door to door awareness campaigns, collected signatures from more than 1,000 community members, submitted a formal application to the relevant government authorities, and consistently followed up with the responsible departments. Their persistent advocacy, combined with the positive support of government officials, resulted in the official approval and establishment of the Government Vaccination Center in Char Bin para. The center now provides regular vaccination services on the first Monday of every month, enabling nearly 4,000 people from Char Bin para and surrounding communities to access essential immunization and public health services close to home. According to local residents, the new vaccination center has significantly reduced travel time, transportation costs, and the difficulties associated with accessing healthcare services. Children, pregnant women, adolescent girls, and other community members can now receive routine vaccinations and essential health services conveniently within their own community. This achievement demonstrates that sustainable development is most effective when communities are empowered to lead their own development. By strengthening local leadership, fostering community ownership, and building constructive partnerships with government institutions, the people of Char Bin para transformed a long standing challenge into a lasting public service. The Government Vaccination Center now stands as a powerful example of how community-led action can create sustainable and meaningful change.

কমিউনিটির নেতৃত্বে চর বিনপাড়ায় সরকারি টিকাদান কেন্দ্র প্রতিষ্ঠা: স্থানীয় উদ্যোগে স্বাস্থ্যসেবায় টেকসই পরিবর্তন।
ময়মনসিংহ সদর উপজেলার চর বিনপাড়ায় প্রায় ৪,০০০ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হয়েছে একটি সরকারি টিকাদান কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে। এই অর্জন কমিউনিটির নেতৃত্ব, সম্মিলিত উদ্যোগ এবং সরকারি সহযোগিতার সফল সমন্বয়ের একটি অনুকরণীয় উদাহরণ। গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন (GFC)-এর ARC Initiative-এর সহায়তায় আশির্বাদ মহিলা উন্নয়ন সমিতি চর বিনপাড়ায় Community-Led এবং Community Ownership পদ্ধতিতে কাজ করছে। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো কমিউনিটির মানুষকে নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত করতে, সমাধানের পরিকল্পনা করতে এবং সেই সমাধান বাস্তবায়নে নেতৃত্ব দিতে সক্ষম করে তোলা। কমিউনিটির অংশগ্রহণমূলক আলোচনায় চর বিনপাড়ার মানুষ একটি সরকারি টিকাদান কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন। এরপর কমিউনিটির জাগরণ যুব দল এই উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেয়। তারা বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করে, ১,০০০-এরও বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে, সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আনুষ্ঠানিক আবেদন জমা দেয় এবং ধারাবাহিকভাবে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও অনুসরণ কার্যক্রম পরিচালনা করে। কমিউনিটির এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সরকারি বিভাগের ইতিবাচক সহযোগিতার ফলেই চর বিনপাড়ায় সরকারি টিকাদান কেন্দ্র অনুমোদিত ও চালু হয়। বর্তমানে কেন্দ্রটি প্রতি মাসের প্রথম সোমবার নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে চর বিনপাড়া এবং আশেপাশের এলাকার প্রায় ৪,০০০ মানুষ এখন নিজ এলাকার কাছেই শিশু টিকাদান, গর্ভবতী মায়েদের টিকাসহ অন্যান্য প্রয়োজনীয় জনস্বাস্থ্যসেবা সহজে গ্রহণ করতে পারছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এই কেন্দ্র প্রতিষ্ঠার ফলে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য দূরবর্তী স্থানে যাতায়াতের প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয়ের পাশাপাশি স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ ও নিয়মিত হয়েছে। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, কিশোরী এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এখন নিজ কমিউনিটিতেই প্রয়োজনীয় টিকাদান ও স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এই উদ্যোগ দেখিয়েছে যে, যখন কমিউনিটির মানুষ নিজেরাই উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ করে, সংগঠিতভাবে দাবি উত্থাপন করে এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে কাজ করে, তখন টেকসই ও দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব হয়। চর বিনপাড়ার সরকারি টিকাদান কেন্দ্র কমিউনিটি নেতৃত্ব, স্থানীয় সক্ষমতা, নাগরিক অংশগ্রহণ এবং কমিউনিটি মালিকানার শক্তিকে বাস্তবায়নের একটি সফল উদাহরণ, যা ভবিষ্যতে অন্যান্য কমিউনিটির জন্যও একটি কার্যকর অনুপ্রেরণা হয়ে থাকবে।

‎আশির্বাদ সংস্থা বিশ্বাস করে, মানুষের শরীরের প্রতিটি অঙ্গ যেমন নিজস্ব ভূমিকা পালন করে এবং একে অপরের পরিপূরক, তেমনি একটি ...
02/08/2026

‎আশির্বাদ সংস্থা বিশ্বাস করে, মানুষের শরীরের প্রতিটি অঙ্গ যেমন নিজস্ব ভূমিকা পালন করে এবং একে অপরের পরিপূরক, তেমনি একটি সমাজের প্রতিটি প্রজন্ম, শিশু, তরুণ, নারী, পুরুষ এবং প্রবীণ, সমাজের উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি বৈষম্যহীন, অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ গড়ে তুলতে সকলের কণ্ঠস্বর, অভিজ্ঞতা ও অংশগ্রহণের মূল্যায়ন অপরিহার্য। আমরা প্রায়ই তরুণদের ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে দেখি। কিন্তু বর্তমানের প্রবীণরাই আমাদের সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ধারক। তাঁদের জীবনের সংগ্রাম, মূল্যবোধ, স্থানীয় জ্ঞান এবং পরিবর্তনের অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য অমূল্য সম্পদ। তাই আন্তঃপ্রজন্ম সংযোগ (Intergenerational Connection) শক্তিশালী করা একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। এই বিশ্বাস থেকেই আশির্বাদ সংস্থা চরবীন পাড়া ও হরিজন (দলিত) সম্প্রদায়ের প্রবীণ নারী ও পুরুষদের সঙ্গে সম্মানজনক ও অংশগ্রহণমূলক কথোপকথনের আয়োজন করেছে। আমাদের ফ্যাসিলিটেটররা তাঁদের জীবনের গল্প, সংগ্রাম, অভিজ্ঞতা, আশা এবং উদ্বেগ মনোযোগ সহকারে শুনেছেন। অনেক প্রবীণই অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। একসময় যারা পরিবার ও সমাজের নেতৃত্ব দিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের অনেকেই আজ নিজেদের একাকী, অবহেলিত এবং মূল্যহীন মনে করেন। তাঁদের এই অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় যে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তখনই সম্ভব, যখন প্রতিটি মানুষের কণ্ঠস্বরকে মর্যাদা দেওয়া হবে। এই আলাপচারিতার মাধ্যমে আমরা উপলব্ধি করেছি যে, সমাজ, পরিবেশ, সংস্কৃতি এবং জীবনযাত্রার পরিবর্তনের বাস্তব ইতিহাস ও অভিজ্ঞতার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হচ্ছেন প্রবীণরা। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা কেবল অতীতকে জানার জন্য নয়, বরং ভবিষ্যতের পরিকল্পনা, সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ এবং টেকসই উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।আশির্বাদ সংস্থা একটি গ্রাসরুটস, কমিউনিটি-লেড (Community-led) সংগঠন হিসেবে বিশ্বাস করে যে, মানুষের কথা শোনা নিজেই একটি ক্ষমতায়নের প্রক্রিয়া। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে বয়স, লিঙ্গ, জাতিগত পরিচয়, পেশা বা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষ সম্মান, মর্যাদা এবং অংশগ্রহণের সমান সুযোগ পাবেন। প্রবীণদের নিয়ে এই উদ্যোগ আমাদের দীর্ঘমেয়াদি কমিউনিটি উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও আমরা শিশু, তরুণ এবং প্রবীণদের মধ্যে পারস্পরিক শেখা, সম্মান ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করে যাব। কারণ আমরা বিশ্বাস করি, কাউকে পিছনে ফেলে নয় (Leave No One Behind), বরং সকলের অংশগ্রহণ নিশ্চিত করেই একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

‎সবুজ ময়মনসিংহ গড়তে আশীর্বাদ সংস্থার অঙ্গীকার। ‎পরিবেশ ও মানুষের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। জলবায়ু পরিবর...
01/08/2026

‎সবুজ ময়মনসিংহ গড়তে আশীর্বাদ সংস্থার অঙ্গীকার।
‎পরিবেশ ও মানুষের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ এবং সবুজায়নের অভাব আমাদের জীবন ও জীববৈচিত্র্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগই হতে পারে একটি টেকসই সমাধান।
‎এই লক্ষ্যকে সামনে রেখে আশির্বাদ সংস্থা ময়মনসিংহের অন্যান্য স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থার সঙ্গে যৌথভাবে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি অফিস) এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন অফিসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
‎একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে, তাপমাত্রা কমাতে সহায়তা করে, মাটি রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলে।
‎আমরা বিশ্বাস করি, আজকের একটি গাছ আগামী দিনের একটি সুস্থ, নিরাপদ ও সবুজ বাংলাদেশের ভিত্তি। তাই শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি গাছের যত্ন নেওয়াও আমাদের সবার নৈতিক দায়িত্ব।
‎ আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ করি, গাছের পরিচর্যা করি এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। সম্মিলিত প্রচেষ্টায়ই আমরা গড়ে তুলতে পারি একটি সবুজ, পরিচ্ছন্ন ময়মনসিংহ এবং বাংলাদেশ।
‎একটি গাছ, একটি প্রাণ।
‎একটি সবুজ পৃথিবী, আমাদের সবার দায়িত্ব।

Address

3/A Boundary Road
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arshirbad Mohila Unnoyn Somitti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share