Shanti Mitra

Shanti Mitra Peace through Justice & creativity In 2007 some young people, mainly students from colleges in Mymensingh, decided to do something to build peace.

They received inspiration and support from Taize brothers who are living locally. When they first started they were all volunteers. They went to poor areas of the town where were different kinds conflicts in families and in the communities. They started with children because they believe if children learn peace building skills the patterns of conflict they experience will not be repeated in the fu

ture. They started peace classes in the schools in those neighborhoods using creative methods like puppet shows, drama and role plays. They also talked with the children about their experience of conflict and how they can handle these non-violently. The group was from different faiths (Muslims, Hindus and Christian) and also from different ethnic groups (Bangali, Garo, Hajong etc.) They share a common vision for peace. They started to work in order to bridge the gap of trust between different faiths and ethnics groups.

১৫ জুন ২০২৬, সোমবার, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে ...
15/06/2026

১৫ জুন ২০২৬, সোমবার, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে একটি পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ময়মনসিংহ শাখার সম্পাদক মো. আলমগীর হোসাইন এবং ইয়ুথ ফর ফিউচার-এর প্রতিনিধি তাওমান জাহান মাহিন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি আলোচনা পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা, পরিবেশ সুরক্ষায় শপথ পাঠ এবং অংশগ্রহণকারীদের মাঝে বৃক্ষ বিতরণ কার্যক্রমের মাধ্যমে সাজানো হয়। অনুষ্ঠানে তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং অংশগ্রহণকারী সকলে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
An environmental awareness program was organized by Shanti Mitra Social Welfare Organization at Zainul Abedin Park, Mymensingh, on Monday, 15 June 2026, marking World Environment Day.
The event was chaired by Suborna Poli Drong, Executive Director of Shanti Mitra Social Welfare Organization. Tahmina Nasrin, City Social Services Officer, attended the program as the Chief Guest. Special guests included Md. Alamgir Hossain, Secretary of Bangladesh Poribesh Andolon (BAPA) and Taoman Jahan Mahin, representative of Youth for Future.
Speakers highlighted the importance of environmental conservation, addressing the impacts of climate change, and promoting responsible individual and collective actions to protect the environment. They called upon citizens, especially young people, to play an active role in building a greener and more sustainable future.
The program featured discussions, cultural performances, an environmental protection pledge, and a tree sapling distribution campaign.

https://dailysabuj.com/post/46513
14/06/2026

https://dailysabuj.com/post/46513

মাদক পরিবহন ও বহনের কাজে নারীদের ব্যবহার রোধ, তাদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং পুনর্বাসনে করণীয় নির্ধারণে ময়মনসিংহ.....

১৪ জুন, রোজ রবিবার শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন...
14/06/2026

১৪ জুন, রোজ রবিবার শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ কার্যালয়ে “মাদক বহনকারী হিসেবে নারী: প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসনে করণীয়” শীর্ষক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব জাফরুল্লাহ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো. আনোয়ার হোসাইন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মো. আল-আমিন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং, বিশিষ্ট সাংবাদিক নিয়ামুল সজল, ন্যাফ-এর নির্বাহী পরিচালক সবুরা আসমা, ছোটতারা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নাজিয়া হক টিনা, পরিবর্তন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নার্গিস আক্তার, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ শাখার সভাপতি মি. সেকেন্দ্র স্নাল, যুব প্রতিনিধি রুমা থিগিদী, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর এডভোকেসি কো-অর্ডিনেটর অনন্যা চিসিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
স্বাগত বক্তব্যে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধচক্র নারীকে মাদক পরিবহন ও বহনের কাজে ব্যবহার করছে। দারিদ্র্য, প্রতারণা, পারিবারিক চাপ, সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক সংকটের কারণে অনেক নারী এই ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তিনি আইন প্রয়োগের পাশাপাশি ঝুঁকির কারণগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, বর্তমান প্রেক্ষাপটে সভার বিষয়টি অত্যন্ত সময়োপযোগী। তিনি জানান, মাদক-সংশ্লিষ্ট মামলায় উল্লেখযোগ্য সংখ্যক নারী আসামি রয়েছেন। অনেক নারী অসচেতনতা কিংবা অল্প সময়ে অর্থ উপার্জনের প্রলোভনে এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা এবং এ বিষয়ে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
উপ-পরিচালক মো. আনোয়ার হোসাইন বলেন, মাদক প্রতিরোধে উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল-আমিন বলেন, সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং কিশোরী ও তরুণীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ বাড়ানো প্রয়োজন।
সভায় অংশগ্রহণকারীরা নারীকে মাদক পরিবহন ও বহনের কাজে ব্যবহারের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে পাঁচ দফা সুপারিশ উপস্থাপন করেন। সুপারিশগুলো হলো—
১. নারীকেন্দ্রিক মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার করা এবং বিদ্যালয়, কলেজ, কমিউনিটি ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত প্রচারণা পরিচালনা।
২. নারীকে ব্যবহারকারী মাদকচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা।
৩. ঝুঁকিপূর্ণ নারী ও কিশোরীদের জন্য স্থানীয় প্রশাসন, সমাজসেবা ও নারী বিষয়ক অধিদপ্তরের সমন্বয়ে সুরক্ষা ও সহায়তা ব্যবস্থা নিশ্চিত করা।
৪. পুনর্বাসন ও বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি; কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করা।
৫. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রশাসন, পুলিশ, নারী বিষয়ক অধিদপ্তর, এনজিও ও কমিউনিটির সমন্বয়ে স্থানীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন।
সভায় বক্তারা নারীকে মাদক বহনের কাজে ব্যবহারের প্রবণতা রোধে সচেতনতা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 #শিশুদের চিঠিতে পৃথিবীর প্রতি ভালোবাসা ও অঙ্গীকার #বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তি পাঠশালায় নানা আয়োজন“পৃথিবী, তুমি ...
07/06/2026

#শিশুদের চিঠিতে পৃথিবীর প্রতি ভালোবাসা ও অঙ্গীকার
#বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তি পাঠশালায় নানা আয়োজন

“পৃথিবী, তুমি আমাদের বাসস্থান। আমাদের বেঁচে থাকার জন্য তুমি কত কিছুই না দিয়েছো। কিন্তু আমরা লজ্জিত যে, তোমাকে প্রতিদানে কিছুই দিতে পারিনি। বরং প্রতিনিয়ত তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। যদিও আমি একা তোমাকে রক্ষা করতে পারব না, তবে নিজে সচেতন হতে পারি। তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার সক্ষমতার মধ্যে তোমাকে রক্ষা করার জন্য ছোট ছোট পদক্ষেপ নেব। ”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৃথিবীর উদ্দেশ্যে লেখা চিঠিতে এমন অনুভূতির কথা জানায় সামি, একজন কলেজ শিক্ষার্থী।

অন্যদিকে চতুর্থ শ্রেণির ছাত্রী মৌনি তার চিঠিতে লিখেছে— “পৃথিবী, আমি তোমাকে ভালোবাসি। তোমার যত্ন নিতে আমি গাছ লাগাব, যেখানে-সেখানে ময়লা ফেলব না। ঘর থেকে বের হওয়ার সময় ফ্যান ও লাইটের সুইচ বন্ধ করব এবং অযথা পানির অপচয় করব না।”

৫ জুন, রোজ মঙ্গলবার ২০২৬ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার শান্তি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শান্তি পাঠশালার শিশুদের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির শুরুতে শিশুদের অংশগ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে “ফেলনা থেকে ম্যাজিক” শীর্ষক কার্যক্রমে ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহারের বিভিন্ন উপায় সম্পর্কে শিশুদের হাতে-কলমে শেখানো হয়। একইসঙ্গে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষায় সচেতন আচরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

পরবর্তীতে শিশুরা পৃথিবীর উদ্দেশ্যে চিঠি লিখে নিজেদের অনুভূতি, ভালোবাসা এবং অঙ্গীকার প্রকাশ করে। কর্মসূচির শেষ পর্যায়ে শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়, যাতে তারা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত হয়।

অনুষ্ঠানে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং শিশুদের উদ্দেশ্যে বলেন, “পৃথিবীই আমাদের একমাত্র বাড়ি। আমরা যেমন নিজেদের বাড়িকে ভালোবাসি ও যত্ন করি, তেমনি পৃথিবীকেও ভালোবাসতে হবে। পৃথিবীর যত্ন নিলে তবেই আমরা একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশে বসবাস করতে পারব।”

তিনি জলবায়ু আন্দোলনের তরুণ মুখ গ্রেটা থানবার্গের উদাহরণ তুলে ধরে শিশুদের অনুপ্রাণিত করেন। তিনি বলেন, “বড়রা যদি জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা না বলে, তাহলে শিশুদেরই নিজেদের ভবিষ্যতের স্বার্থে এগিয়ে আসতে হবে। গ্রেটা থানবার্গ দেখিয়েছেন, একজন সচেতন শিশুও বিশ্বব্যাপী পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে।”

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বড় কোনো উদ্যোগের অপেক্ষা না করে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলেই সম্মিলিতভাবে পৃথিবীকে আরও নিরাপদ ও সুন্দর করে তোলা সম্ভব।

শিশুদের অংশগ্রহণ, সৃজনশীলতা এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকারের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।


‘মনের রঙে রাঙাই বিশ্ব’শিশুদের কল্পনা যখন চিত্রে প্রকাশ পায়!২৪ মে ২০২৬, রবিবার, ময়মনসিংহের মালগোদামে শান্তি মিত্র সমাজকল্...
01/06/2026

‘মনের রঙে রাঙাই বিশ্ব’

শিশুদের কল্পনা যখন চিত্রে প্রকাশ পায়!
২৪ মে ২০২৬, রবিবার, ময়মনসিংহের মালগোদামে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার আয়োজনে শিশুদের জন্য এক প্রাণবন্ত ‘আঁকাআঁকির আসর’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুরা তাদের কল্পনা, অনুভূতি ও স্বপ্নকে রঙ-তুলির ছোঁয়ায় কাগজে ফুটিয়ে তোলে। সৃজনশীলতার এই আনন্দঘন আয়োজনে শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মোঃ রাজন এবং আবু সাঈদ শিশির।
শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৃজনশীল প্রকাশ এবং আনন্দময় উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত। এ আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীল চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বিকাশে সহায়ক পরিবেশ তৈরি হয়।

মনের রঙে রাঙানো এমন প্রতিটি স্বপ্নই হোক একটি সুন্দর, সৃজনশীল ও মানবিক বিশ্বের ভিত্তি। 🌈🎨✨

শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ২৩ মে ২০২৬, শনিবার, আমরা সবাই রাজা ক্লাবের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয...
01/06/2026

শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ২৩ মে ২০২৬, শনিবার, আমরা সবাই রাজা ক্লাবের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়। শিশুদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ও আনন্দময় উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।

ঈদ মোবারক!
28/05/2026

ঈদ মোবারক!

Shanti Mitra operates “Shanti Pathshala” for children to nurture their positive mental growth, moral values, and essenti...
20/05/2026

Shanti Mitra operates “Shanti Pathshala” for children to nurture their positive mental growth, moral values, and essential life skills. Through this initiative, children are encouraged to build harmonious relationships with themselves, others, and the environment.
The Pathshala inspires them to develop self-love, embrace and respect diversity, and become compassionate and responsible caretakers of nature and their communities.

Golpo, ‍a 14 years old girl, stated, "I have gained insights regarding human qualities from this session. I intend to in...
20/05/2026

Golpo, ‍a 14 years old girl, stated, "I have gained insights regarding human qualities from this session. I intend to incorporate these qualities into my personal life, particularly focusing on cooperation and honesty."

A monthly Peace workshops centered on 'Human Qualities' took place for children and adolescents on Friday, the 15th. The purpose of the workshop was to motivate children to develop into compassionate and exemplary individuals while practicing good qualities.

Address

5/I, Mehagony Road, Kanchijhuli
Mymensingh

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 05:30
Wednesday 09:00 - 05:30
Thursday 09:00 - 05:30
Sunday 09:00 - 05:30

Alerts

Be the first to know and let us send you an email when Shanti Mitra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shanti Mitra:

Share