Pathgriho Foundation

Pathgriho Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pathgriho Foundation, Community Organization, 90 CK Gosh Road, Mymensingh.

05/07/2025

Pathgriho Cafe সহযোগিতায় পাঠগৃহ📚(Pathgriho)ফাউন্ডেশনের হৃদয় ছোঁয়া নৌকা ভ্রমণ | সাহিত্য, সঙ্গীত আর বৃষ্টিভেজা মুহূর্ত |

05/07/2025

পাঠগৃহ ফাউন্ডেশন এর নৌকা ভ্রমণে ভলান্টিয়ারজম এর গুরুত্ব নিয়ে আলোচনা।❤️

🌊 পাঠগৃহ 📚 (Pathgriho)   ফাউন্ডেশনের নৌকা ভ্রমণ ২০২৫  Pathgriho Cafe    এর  সার্বিক সহযোগিতায়।আজকের দিনটা ছিল একদম কবিতা...
04/07/2025

🌊 পাঠগৃহ 📚 (Pathgriho) ফাউন্ডেশনের নৌকা ভ্রমণ ২০২৫ Pathgriho Cafe এর সার্বিক সহযোগিতায়।

আজকের দিনটা ছিল একদম কবিতার মতো—নৌকায় ভেসে বেড়ানো, বাতাসে বইয়ের পাতার গন্ধ, বাদামের খোসা ছুঁয়ে যাওয়ার শব্দ,
আর তার মাঝেই গান, গল্প আর কবিতার সুরে ভেসে যাওয়া কিছু মানুষের স্মৃতির যাত্রা।

আমরা শুধু নদীর স্রোতের সাথে পাল তুলে যাইনি—
আমরা জেগে তুলেছি ভালোবাসা, সাহিত্য, এবং একে অপরকে বুঝে নেওয়ার ছোট ছোট মুহূর্ত।
কারো হাতে ছিলো প্রিয় বই, কারো কণ্ঠে ছিলো প্রিয় কবিতা, আর কারো চোখে ছিলো জলছোঁয়া আনন্দ।

আর ঠিক তখন,
আকাশ হঠাৎ করে খুলে দেয় তার বুক—
এক পশলা বৃষ্টি এসে আমাদের ভিজিয়ে দেয় ঠিক যেমন করে পুরনো গান ভিজিয়ে দেয় হৃদয়ের কল্পনার জানালাগুলো।
ভিজে যাওয়া সেই মুহূর্ত যেন বলে—
"এই বন্ধন মুছে ফেলার নয়। এই মিলন শুধুই সূচনা।"

এই আয়োজন ছিলো আমাদের স্বপ্নের একটু ছোঁয়া,
আর যারা আমাদের সাথে ছিলেন, তাদের চোখের উজ্জ্বলতায় আমরা অনুভব করেছি—
এই পথটা সুন্দর, এই পথটা আমাদের।

আপনারাও আসুন, আমাদের পরবর্তী যাত্রায়, পরবর্তী কোন ইভেন্টে যুক্ত হোন Pathgriho Foundation এর সাথে।
পাঠগৃহ ক্যাফে☕Pathgriho Cafe শুধু ক্যাফে নয়—এটি এক অনুভবের নাম।❤️

বাংলা সাহিত্যের অনন্য কণ্ঠস্বর, প্রেম,ভালোবাসা, বিদ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পাঠগৃহ পরিবা...
12/05/2025

বাংলা সাহিত্যের অনন্য কণ্ঠস্বর, প্রেম,ভালোবাসা, বিদ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পাঠগৃহ পরিবার আয়োজন করছি একটি বিশেষ অনলাইন আবৃত্তি প্রতিযোগিতা।

কীভাবে অংশ নেবেন ❓

✅ কাজী নজরুল ইসলামের লেখা যেকোনো একটি কবিতা আবৃত্তি করুন।
✅ আপনার আবৃত্তির ভিডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন।
✅ভিডিও পাঠানোর সময় কোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন লিখে দিবেন।
✅আমরা ভিডিওগুলো আমাদের ফেসবুক পেইজে প্রকাশ করব।
✅দর্শকদের রিয়েকশন (লাইক, কমেন্ট, শেয়ার) এবং বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে।

✅দুইটি প্রতিযোগিতা বিভাগ:

১. শিশু বিভাগ: (বয়স ৬–১২ বছর)
২. উন্মুক্ত বিভাগ: (১৩ বছর ও তদূর্ধ্ব)

✅ আবৃত্তি পাঠানোর শেষ তারিখ: ২০ মে ২০২৫

পুরস্কার: প্রতিটি বিভাগে থাকবে আকর্ষণীয় পুরস্কার,
এবং ফেসবুক পেইজে ফিচার করার সুযোগ।

✅আবৃত্তি পাঠানোর হোয়াটসঅ্যাপ নম্বর:
+8801788088181

আসুন, কবির ভাষায় বলি —
"আমি চিরবিদ্রোহী বীর – বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি চিরবিশ্ব-চির উন্নত শির!"

চায়নিজ ভাষা শিখতে চান?এটাই আপনার সুযোগ!Pathgriho Academy  নিয়ে এসেছে....✅ মাত্র দুই মাসে বেসিক চায়নিজ শিখুন✅ সম্পূর্ণ অন...
22/04/2025

চায়নিজ ভাষা শিখতে চান?
এটাই আপনার সুযোগ!
Pathgriho Academy নিয়ে এসেছে....

✅ মাত্র দুই মাসে বেসিক চায়নিজ শিখুন
✅ সম্পূর্ণ অনলাইন ক্লাস — বাসায় বসেই
✅ লাইভ ক্লাস + রেকর্ডেড ভিডিও
✅ ক্লাস হবে সহজবোধ্য বাংলা ও ইংরেজিতে
✅ ক্লাস শেষে ডিজিটাল সার্টিফিকেট
✅ কোর্স ফি মাত্র ৯৯৯ টাকা (শুধু প্রথম ব্যাচের জন্য)

🔵 ব্যাচ A (চাকরিজীবীদের জন্য) — সোম ও বৃহস্পতি, রাত ৮টা
🟢 ব্যাচ B (শিক্ষার্থীদের জন্য) — মঙ্গল ও শুক্রবার, বিকেল ৫টা

👉 সিট সংখ্যা সীমিত — রেজিস্ট্রেশন করুন এখনই!

রেজিষ্ট্রেশন লিংক-👇

https://forms.gle/FH85MVHWTaLxjLhr5

📞 বিস্তারিত জানতে কল করুন (নাম্বার) অথবা ইনবক্স করুন আমাদের পেইজে।
চায়নিজ ভাষা শিখুন, খুলে দিন নতুন ক্যারিয়ারের সম্ভাবনা।

whatsapp:- +8801780050019

#চায়নিজ_ভাষা

ঈদ মোবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!❤️
30/03/2025

ঈদ মোবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!❤️

08/03/2025

স্বপ্ন দেখার সাহস আছে? তাহলে এই বইটি আপনার জন্য|
#দ্যা_আলকেমিস্ট #পাউলো_কোয়েলহো িভিউ

23/02/2025

শব্দ যখন যুক্তির অস্ত্র হয়! 🔥🎤 | এক অনন্য বিতর্কের মুহূর্ত

যুক্তি, তর্ক, আর সত্যের সন্ধানে আমার কিছু কথা—একটি বিতর্ক, যা শুধুই প্রতিযোগিতা নয়, বরং চিন্তার বিস্তার।

29/01/2025

বই, আলোচনা ও কুইজ | প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল| বই উৎসব ২০২৫

আজ পাঠগৃহ 📚 (Pathgriho)  ফাউন্ডেশন-এর আয়োজনে এবং Pathgriho Cafe    -এর সহযোগিতায় প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে এক...
27/01/2025

আজ পাঠগৃহ 📚 (Pathgriho) ফাউন্ডেশন-এর আয়োজনে এবং Pathgriho Cafe -এর সহযোগিতায় প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল প্রাঙ্গণে একটি চমৎকার বই উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উৎসব শুধু একটি আয়োজন নয়, এটি ছিল বইপাঠ ও জ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা জাগিয়ে তোলার এক অনন্য প্রয়াস।

এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ আমাদের মুগ্ধ করেছে। তাঁদের কৌতূহল ও নতুন কিছু শেখার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের সমর্থন ছাড়া এ আয়োজন সম্ভব হতো না।

আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই উৎসবের পেছনে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন Pathgriho Foundation এর নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা, পাঠগৃহ ক্যাফের টিম এবং শিক্ষাপ্রেমী ব্যক্তিত্বরা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের এ উদ্যোগকে সার্থক করে তুলেছে।

এই বই উৎসবের মাধ্যমে আমরা বিশ্বাস করি, পাঠাভ্যাস শুধু একজন ব্যক্তির নয়, পুরো জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমরা চাই, এই উদ্যোগ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ছড়িয়ে যাক, যাতে জ্ঞানার্জনের আলোকিত বার্তা সব জায়গায় পৌঁছে দেওয়া যায়।

আপনার স্কুল বা প্রতিষ্ঠানে বই উৎসব আয়োজন করতে আগ্রহী হলে পাঠগৃহ ফাউন্ডেশন ও পাঠগৃহ ক্যাফে সর্বদা পাশে থাকবে। আমাদের সাথে যোগাযোগ করুন এবং শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখুন।

বই হোক সবার সেরা বন্ধু।
পাঠাভ্যাস হোক জীবনের অংশ।

#পাঠগৃহফাউন্ডেশন #বইউৎসব #পাঠগৃহক্যাফে #জ্ঞানচর্চা

20/01/2025

📣 ভলান্টিয়ার_নিয়োগ_বিজ্ঞপ্তি

পাঠগৃহ 📚 (Pathgriho) ফাউন্ডেশন ” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ।মানুষ হয়ে জন্মেছি এটা এই জীবনের সৌভাগ্য। এর মাঝে সমাজের জন্য কাজ করতে পারাও অত্যন্ত গৌরবের। সেই ভাবনা থেকে চিন্তা ও মননে রুচিশীল মানুষের পাশাপাশি সৃষ্টিশীল বুদ্ধিভিত্তিক সমাজে সৃজনশীল মুক্তচিন্তার দ্বার উন্মোচিত হউক সে প্রচেষ্ঠা করছে প্রিয় পাঠগৃহ। আমি বিশ্বাস করি বই পড়ার পাশাপাশি সমাজের নানা শ্রেণী থেকে জানা এবং অভিজ্ঞতার মাধ্যমে চিন্তার জায়গা শক্তিশালী হয় । এই সমাজে বই পড়ানো কঠিন কাজ তবুও আমাদের স্বপ্ন বহুদূর এগিয়ে যাওয়ার ।

আপনাদের আন্তরিকতায় দিন দিন এক আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে পরিচিতি পাচ্ছে এই গ্রুপটি। স্বপ্ন ছড়িয়ে সমচিন্তার মানুষদের পাশে নিয়ে একসাথে কাজ করার জন্য, আমাদের কিছু সংখ্যাক স্বেচ্ছাবন্ধু প্রয়োজন।
যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে ইচ্ছুক তারা তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আবেদন করতে পারেন। আবেদন গ্রহন করা ২০ ই জানুয়ারি ২০২৪ থেকে আগামী ২৭ ই জানুয়ারি ২০২৫ইং পর্যন্ত।

👉পাঠগৃহ ’তে ভলেন্টিয়ার হবার যোগ্যতা কি?

১।পাঠগৃহ'তে ভলান্টিয়ার হবার জন্য প্রথমত তাকে পাঠগৃহকে নিজের মত করে ভালবাসতে হবে।

২।আপনাকে ভালো মানুষ হতে হবে। জাত-পাত, ধর্ম-বর্ণ, লিঙ্গ, সেক্স, পেশা, আচার এর ঊর্ধ্বে চিন্তা করার ক্ষমতা থাকতে হবে।
৩। গ্রুপের জন্য প্রতিদিন অন্তত ২ ঘন্টা সময় দেওয়া এবং অন্তত ১ বছর সময় দেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে।
৪।সৃজনশীল শিল্পচর্চার সাথে যুক্ত থাকতে হবে। রুচিশীল লেখা, উপস্থাপনার পাশাপাশি নিজেকে জানার মাধ্যমে তৈরি করতে জানতে হবে।

৫।পাঠগৃহের ভলান্টিয়ার হতে হলে অবশ্যই দিক নির্দেশনা মেনে চলার মানসিকতা থাকতে হবে।
৬।রাজনৈতিক এবং সামাজিক ভাবে বিতর্কিত কেউ এই পাঠগৃহের ভলান্টিয়ার হতে পারবে না।সর্বোপরি আপনাকে একজন সৎ, ন্যায়পরায়ণ, পরোপকারী ও মানবিক মানুষ হতে হবে।কোন ধরণের ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না।
৭।যেহেতু পাঠগৃহ একটা স্বেচ্ছাসেবী গ্রুপ তাই এখান থেকে কোনো প্রকার আর্থিক সহযোগিতা আশা করা যাবে না।
👉 একজন ভলান্টিয়ারের কাজগুলো কি?

১।প্রথম কাজ বিনা পারিশ্রমিকে অন্যের মঙ্গলের জন্য কাজ করা।
২।বই পড়ার পাশাপাশি লেখালেখির প্রচেষ্টা করার এবং অন্যকে উৎসাহিত করা।
৩।দলগত কাজগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করা।
৪।ব্যাক্তিগত দক্ষতা অনুযায়ী অন্যান্য কাজের দায়িত্ব নেয়া।
৫।সমাজ , সাংস্কৃতিক পরিবর্তে ভূমিকা রাখা ।
৬।সৃজনশীল, রুচিশীল সামাজিক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করে অগ্রগামী মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করা।
৭।গঠনমূলক যে কোন কাজে নিজেকে জড়িত করা।
৮।পাঠগৃহের মূল শ্লোগান "আমার নয় আমাদের " এই কথায় তীব্রভাবে লালন করা।
৯। সবসময় শুদ্ধতার সাথে থাকা।

👉 ভলান্টিয়ার হিসাবে আপনার প্রাপ্তি কি হবে?

১।একটি সৃজনশীল ও অনুপ্রেরণামূলক পরিবেশে কাজ করার অভিজ্ঞতা।
২। ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশিপ অভিজ্ঞতা।
৩।একদল পজেটিভ মানুষের সাথে কাজ করার সুযোগ পাবেন। দলগত ভাবে কাজ ও সময়ের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারবেন।
৪।বিনামূল্যে নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন ও ক্লাস করার সুযোগ পাবেন। পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে।
৫।যদি আপনি ভ্রমন পিপাসু হয়ে থাকেন, তাহলে মাঝে মাঝে দলগতভাবে ঘুরাঘুরির সুযোগ পেয়ে যাবেন।

👉কারা আবেদন করবেন না?

১।সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা যাদের নেই।
২।ব্যক্তি স্বার্থের বাহিরে যারা চিন্তা করতে পারেন না।পাশাপাশি কোন কিছু আশা না করে যারা কাজ করতে পারবে না।
৩।যারা সময়ের মূল্য দেয় না।যাদের কথা এবং কাজের মিল নেই ।যে শুধু নিজের মূল্য মাথায় রেখে কাজ করে। অর্পিত দায়িত্ব যে সঠিক ভাবে পালন করে না।
যোগাযোগের বিষয়টি যার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়।যে নিবেদিত নয়, সৎ নয়।
৪।আত্ম-অহংকার আছে এমন ব্যক্তি।
৫। দলীয় ভাবে যে করার মানসিকতা রাখে না।
৬।যারা অনেক সংগঠনের সাথে জড়িত থাকার পাশাপাশি অনেক ব্যস্ত থাকেন যার ফলে সময় দিতে পারবেন না তাদের নিরুৎসাহিত করা হলো।

তাই উপরোক্ত সব কিছু মাথায় রেখে ভলান্টিয়ার হিসাবে কাজ করতে চাইলে,

লিংকে ক্লিক করুন :- 👇

ধাপ১ঃ এই লিংকে প্রবেশ করুন

https://forms.gle/CfiEhk9mX5ZRF6f67

ধাপ২ঃ ক্লিক দিয়ে গুগোল ফর্মটি পূরণ করে আবেদন করে ফেলুন খুব দ্রুত।

যারা আমাদের দলে আসছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা রইলো।🤝

বিনম্র শ্রদ্ধা ❤️
13/12/2024

বিনম্র শ্রদ্ধা ❤️

Address

90 CK Gosh Road
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Pathgriho Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pathgriho Foundation:

Share