বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা

বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কুসংষ্কার এবং অন্ধ বিশ্বাস এর বিরুদ্ধে হাতিয়ার হিসেবে দাঁড়ানোই বিজ্ঞান চর্চা কেন্দ্র এর কাজ ।বিজ্ঞানমনষ্ক মন তৈরি করাই লক্ষ।

২১শে ফেব্রুয়ারি মহান 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' এ সকল ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি বিজ্ঞানচর্চা কেন্দ্র বাংলাদেশ কৃষ...
21/02/2026

২১শে ফেব্রুয়ারি মহান 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' এ সকল ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি বিজ্ঞানচর্চা কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখার শ্রদ্ধা নিবেদন.

১৬ই ডিসেম্বর মহান 'বিজয় দিবস' এ সকল শহীদদের আত্মত্যাগের প্রতি বিজ্ঞানচর্চা কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখার শ...
16/12/2025

১৬ই ডিসেম্বর মহান 'বিজয় দিবস' এ সকল শহীদদের আত্মত্যাগের প্রতি বিজ্ঞানচর্চা কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখার শ্রদ্ধা নিবেদন.

গতকাল ৬ নভেম্বর, ব্রাজিলের বেলেম শহরে উদ্বোধন হলো বার্ষিক জাতিসংঘ জলবায়ু সভা COP 30 (Conference of the Parties)। প্রতি ...
07/11/2025

গতকাল ৬ নভেম্বর, ব্রাজিলের বেলেম শহরে উদ্বোধন হলো বার্ষিক জাতিসংঘ জলবায়ু সভা COP 30 (Conference of the Parties)।
প্রতি বছর বেশ আমেজ এবং উদ্বীপনা নিয়েই অনুষ্ঠিত হয় বার্ষিক জলবায়ু সভা।
আমরা কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালের কথা জানি। বিখ্যাত প্যারিস চুক্তি ২০১৫ সম্পর্কে জানি। এসব কনফারেন্সে গ্লোবাল ওয়ার্মাকে কিভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে নীতি নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে এর কিছুই মানা হয় না। বিশ্ব মোড়লরা এসব নীতি কিছুই মেনে চলে না।

এসব চুক্তির অসারতা নিয়ে বিজ্ঞানচর্চা কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্বিদ্যালয় শাখা আজ ডকুমেন্টারি এবং আলোচনার আয়োজন করে।

বিজ্ঞানচর্চা কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্বিদ্যালয় শাখার আজকের আয়োজন: পদার্থ বিজ্ঞানে নোবেল ২০২৫।"The Discovery of Macros...
24/10/2025

বিজ্ঞানচর্চা কেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্বিদ্যালয় শাখার আজকের আয়োজন: পদার্থ বিজ্ঞানে নোবেল ২০২৫।

"The Discovery of Macroscopic Quantum Mechanical Tunnelling and Energy Quantisation in an Electric Circuit"

বিজ্ঞানচর্চা কেন্দ্র, বাকৃবি শাখা এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা র যৌথ উদ্যেগে একদিনের পি...
29/08/2025

বিজ্ঞানচর্চা কেন্দ্র, বাকৃবি শাখা এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা র যৌথ উদ্যেগে একদিনের পিকনিক, "অরণ্য উৎসব"।

⚠️Digital Resurrection and Ethical Dilemma⚠️ আজ একটা  টার্ম ওয়ার্ড নিয়ে কথা বলা যাক। এটা হচ্ছে -Digital Resurrection। দে...
10/08/2025

⚠️Digital Resurrection and Ethical Dilemma⚠️

আজ একটা টার্ম ওয়ার্ড নিয়ে কথা বলা যাক। এটা হচ্ছে -Digital Resurrection। দেখেন, এই যে আপনি চ্যাটজিপিটি, গ্রক,জেমিনির নিত্যনতুন ভার্সন এর ছোয়া পেয়ে যতটা আনন্দিত হচ্ছেন বাস্তবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর পাওয়ার অনেকটা ডার্ক ওয়েবের আনসিন ডেপথ এর মতো। অর্থাৎ আপনার আমার ধারণাই নাই এই ইন্টেলিজেন্স কতদূর যাইতে পারে। দ্যা গার্ডিয়ান এর রিসেন্ট একটা নিউজ এ ৭০ দশকের নামকরা গায়ক, প্রিন্স অব ডার্কনেস- অজি অসবর্ণ এর ডিজিটাল রিসারেকশন নিয়ে রিপোর্ট করা হয়। এখন প্রশ্ন হইতেসে রিসারেকশন অর্থাৎ পুনরুত্থান আবার ডিজিটাল কেমনে হয়?!

সহজ করে বুঝাই।ধরেন আপনার কোনো বিশেষ প্রাণী পছন্দ। এখন বিড়াল,কবুতর,টিয়ে, খরগোশ এর মত নিরীহ প্রাণী আপনি চাইলে পেট হিসাবে পালতেই পারেন কিন্তু যার বাঘ, সিংহ, ভাল্লুকের প্রতি আকর্ষণ তার এই ভয়ংকর শখ সে মিটাবে কিভাবে? অনেককেই দেখা যায় তাদের প্রিয় পোষ্য এর মূর্তি রাখে বা ধরেন পাপেট /টেডি। এখন এয়াই বট আমাদের কাছে এমন একটা ভরসাযোগ্য টুল হয়ে গেসে যে এখন মানুষজনের এয়াই এর সাথে কনভার্সেশন এর সাথে সাথে ইমোশনাল এটাচমেন্ট ও চলে আসতেসে।তাইলে এই সমস্যা কিভাবে ট্যাকল দেওয়া যায়? তৈরি হইতেসে এয়াই অবজেক্টস যা আপনি টাচ করতে পারবেন।মানে ইমোশনাল ডেপথ এর জন্য এক্সট্রা সেন্সর এড হইল। এখন টেকনোলজি যত উন্নত হইতেসে,মানুষ এর মাথায় সবরকম কল্পনাকে বাস্তবিক রূপ দেওয়ার একটা নেশা ও কাজ করতেসে। এই ইনকুইজিটিভ মাইন্ড ই তৈরি করছে ডিজিটাল রিসারেকশন। বাঘ,কবুতর এর পাপেট এর যে উদাহরণ টা দিলাম এইটা ও অনেকটা সেরকম। ধরেন আপনার প্রিয় কোনো মানুষকে আপনি হারাইলেন আজীবনের মতো,এখন তাকে জীবিত করা তোহ বাস্তবে সম্ভব না, সেক্ষেত্রে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মোস্ট কনভিন্সিং ডিজিটাল পাপেট বানাইতে পারবেন অই মানুষের। আপনার কেনা টেডি যেমন ইনপুট দেয়া ভয়েসে কথা বলে ব্যাটারি দিলেই,এই ডিজিটাল রিসারেকশন এর পাপেট ও অই মৃত ব্যক্তির বা আপনি যার অব্জেক্ট ই তৈরি করতে চান - তার রেকডকৃত পুরোনে ভয়েস,হাসি,কান্না,ইমেজ, ভিডিও সবকিছু মিলায়ে যতটা রিয়ালিস্টিক সম্ভব ততটা দেখানোর ক্ষমতা রাখে এয়াই।

এখন কথা হচ্ছে,আমরা নিত্যনতুন টেকনোলজির ইনোভেশন দেখে তব্দা খেয়ে যাই তাই এই আবিষ্কারে ও আপনি আমি শান্ত থাকব-হতে পারে আবার কারো ক্ষেত্রে না ও হতে পারে এটা। এই টপিক টা এড্রেস কেনো করলাম সেটা এবারে বলি।হলিউডের Transcendence মুভিটা যদি দেখে থাকেন তাহলে আমার কথা রিলেট করতে পারবেন। না দেখলেও ক্ষতি নাই,বলতেসি, শুনেন।

মুভিতে প্রোটাগনিস্ট উইল এর কনশাসনেস আপ্লোড দেয়া হইছিল কোয়ান্টাম কম্পিউটার এ। এরপর তার ফিয়ন্সিকে দেখা যায় বাস্তবিক উইলের মতোই এই ডিজিটালি রিসারেক্টেড উইলের সাথে ইমোশনাল এটাচমেন্ট যেমন রাখতে পারে তেমনি সবথেকে আশ্চর্যজনক বিষয় যেটা হয় তা হইল এই ডিজিটাল উইল যার মধ্যে বাস্তবিক উইলের মাইন্ড ইন্সার্ট করা হইছে সেও আগের উইলের মতো ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে, ফিল করার ক্ষমতা রাখে তার পুরানো কনশাসনেস এর সাহায্যে।অর্থাৎ অমরত্ব আরকি এবং এই নতুন উইল আপগ্রেড হবে প্রতিনিয়ত। একপর্যায়ে সফটওয়্যার ডেভিলপার এর ইন্টারভেনশন লাগবে না আর।তখন এই গল্প আরো অনেক দূর যাইতে পারে যা আপাতত চিন্তার বাইরে।

এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝবার আছে। What is Consciousness and What is Intelligence? Same or different? -- আলাদা,ইন্টারচেঞ্জ করবেন না। ইন্টেলিজেন্স আপনার থিংকিং প্রোসেস,প্রব্লেম সলভিং এবিলিটি আর কনশাসনেস আপনার দেখা বা ফিল করা কোনো অব্জেক্টের প্রতি সাব্জেক্টিভ এওয়ারনেস। মুভিতে যেটা করছে এত অবধি আমাদের এয়াই যায় নাই।চ্যাটজিপিটি যা করে এইটা ইন্টেলিজেন্স। আর এই ডিজিটাল রিসারেকশন যেটা করল সেটাও ইন্টেলিজেন্স। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেও কনশাসনেস এর ব্যাপার আছে। সেটা মেশিনে নাই,অইটা আমার আপনার সাথে রিলেটেড। অর্থাৎ প্রিয় মানুষের রিসারেকশন আপনার মাঝে ইমোশনাল টারময়েল নিয়ে কি রেস্পন্স দিচ্ছে, এয়াই এথিক্স এর প্রশ্ন এখানেই। মৃত ব্যক্তির রিসারেকশন দেখে অনেকে আবেগে আপ্লুত হচ্ছে আবার অনেকের কাছে এটা Disrespectful and too much.আর উইলের কনশাসনেস নিয়ে যে কথাটা বললাম এইটাকে বাস্তবে রূপ দেওয়ার নেশা ও কিন্তু আমাদের ব্রিলিয়ান্ট মাইন্ডসদের রাতের ঘুম নষ্ট করে বারবার থিসিস,এন্টিথিসিস,সিন্থেসিস এর দিকে নিয়ে যাচ্ছে।ফিউচার টা এবারে চিন্তা করেন তাইলে


আপনার কি মনে হয়? অনুভূতি আর চিন্তা দুইটাই মন্তব্য করতে পারেন।








বিজ্ঞানচর্চা কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন।আজকের আলোচ্য বিষয় " বিজ্ঞান, বিজ্ঞানী ও সমাজ"আমাদের সাপ্তাহিক আয়োজনে যুক্ত হোন...
08/08/2025

বিজ্ঞানচর্চা কেন্দ্রের সাপ্তাহিক আয়োজন।
আজকের আলোচ্য বিষয় " বিজ্ঞান, বিজ্ঞানী ও সমাজ"
আমাদের সাপ্তাহিক আয়োজনে যুক্ত হোন।

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ এর ময়মনসিংহ বিভাগীয় বাছাই কার্যক্রম সমাপ্ত।---------বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়...
13/07/2025

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫

এর ময়মনসিংহ বিভাগীয় বাছাই কার্যক্রম সমাপ্ত।

---------

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মসূচী ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড শুরু হলো আজ ১৩ জুলাই ২০২৫।
বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ময়মনসিংহ বিভাগের এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই এর কার্যক্রম আনুষ্ঠিত হয়।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহে এ জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বিকাল ৩ টায় প্রতিযোগিতা শুরু হয়। এই আয়োজনে ময়মনসিংহের বিভিন্ন স্কুল কলেজ থেকে ৮৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। ১৪ থেকে ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান কর্মশালা আয়োজন করে গৌতম কর, সংগঠক বিজ্ঞানচর্চা কেন্দ্র। পরবর্তীতে ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করানো হয়।
সার্বিক সহযোগিতা করে বিজ্ঞানচর্চা কেন্দ্র,বাংলদেশে কৃষি বিশ্বিদ্যালয় শাখা।

অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝ থেকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জুনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং সিনিয়র গ্রুপ থেকে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে। এই ৩০ জন আগামী ২৬ জুলাই ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবে।

প্রোগ্রাম সঞ্চালনা করেন জাবের ইসলাম, সভাপতি, বিজ্ঞানচর্চা কেন্দ্র বাকৃবি শাখা। বিশেষ অথিতি জনাব ফরিদউদ্দীন আহমেদ, পরিচালক (অপারেশন) এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড, প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, চেয়ারম্যান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড.আতাউর রহমান, অধ্যক্ষ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ,

সব শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল তুলে দেন।

🚀 Registration On-Going! | নিবন্ধন চলছে!🌟 20th Astro-Olympiad 2025 | ২০তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫Curious about the co...
07/07/2025

🚀 Registration On-Going! | নিবন্ধন চলছে!
🌟 20th Astro-Olympiad 2025 | ২০তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫
Curious about the cosmos? Ready to explore the universe?
মহাকাশ নিয়ে আগ্রহী? তাহলে এবার তোমার পালা!
পুরষ্কার! পুরষ্কার!! পুরষ্কার!!!
বাংলাদেশ এবার যাবে রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে 4th Open World Astronomy Olympiad (OWAO-2025)। এটি ২০ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০তম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর উভয় গ্রুপ থেকে প্রথম স্থান অধিকারী, মোট ২জন এর সমস্ত খরচ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড কমিটি বহন করবে।
নগদ অর্থ পুরষ্কার: জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপ
- প্রথম স্থান অধিকারী প্রত্যেকে ১৫,০০০/- টাকা নগদ পুরস্কার পাবে।
- দ্বিতীয় স্থান অধিকারী প্রত্যেকে ১০,০০০/- টাকা নগদ পুরস্কার পাবে।
- তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে ৫,০০০/- টাকা নগদ পুরস্কার পাবে।
- ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থান অধিকারী প্রত্যেকে ১,০০০/- টাকা নগদ পুরস্কার পাবে।

🔗 Details & Registration | বিস্তারিত ও রেজিস্ট্রেশন:
www.astronomybangla.com/olympiad2025

🧠 Eligibility | যোগ্যতা:
✅ Students aged 14–18 (School & College only)
✅ ১৪–১৮ বছর বয়সী স্কুল ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে

✓ময়মনসিংহ অঞ্চলে এক্সাম হবে 13 জুলাই, রবিবার, বিকাল 3 টায়।
✓ স্থান: কৃষি বিশ্বিদ্যালয় কলেজ

💸 Registration Fee | নিবন্ধন ফি:
৳১০০/- (মাত্র একশত টাকা)
যোগাযোগ: 01636840927
বিজ্ঞান চর্চা কেন্দ্র এর সদস্য হোন।

✨ Be a part of the cosmic challenge!
✨ মহাবিশ্ব জানার পথে অংশ নাও!

#অ্যাস্ট্রোঅলিম্পিয়াড

05/07/2025

Astro Olympiad 2025
রেজিস্ট্রেশন করুন মাত্র 100 টাকায়।
ময়মনসিংহ বিভাগে এক্সাম 13 জুলাই, বাংলাদেশ কৃষি বিশ্বিদ্যালয় কলেজ।সময়: বিকাল ৩ টা
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/micvwSEG7juYSjWZA

রেজিস্ট্রেশন এর শেষ সময় ১১ জুলাই।
যেকোনো প্রয়োজনে:
01636840927

বলা হয়ে থাকে কল্পনার স্বর্গে বাস করে বেকুবেরা।আবার নিজের কল্পনা বা চিন্তাকে কোনো ছাচে ফেলে ধরে বেধে রাখার চেষ্টা কেউ করল...
26/05/2025

বলা হয়ে থাকে কল্পনার স্বর্গে বাস করে বেকুবেরা।আবার নিজের কল্পনা বা চিন্তাকে কোনো ছাচে ফেলে ধরে বেধে রাখার চেষ্টা কেউ করলে তাকে নিসন্দেহে বলা যায় সংকীর্ণ গণ্ডির মানুষ।তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? প্যারাডক্স? নিত্যনতুন এই প্যারাডক্সে ডুবছে ভাসছে সেপিয়েন্স।সে কখনো সাহসী ও সাবধানীর ভূমিকায়,কখনো বেকুব,কখনো ভাবুক। সে যাই হোক,কল্পনা করার ক্ষমতা সেপিয়েন্সের আদিম রোগ,সংক্রামক রোগ,পিছু ছাড়ে না কিছুতেই।কল্পনা করেই থেমে থাকে না,সেই কল্পনার একটা গতি করে দিতে চায় সে।নিত্যদিন ভেবে চলে,আবিষ্কারের নেশা তার নিউরনে,অস্থিমজ্জায়।খুটিয়ে খুটিয়ে যত আঙ্গিক থেকে দেখা যায় ততভাবে সে চেষ্টা করে তার মনে উকি দেওয়া প্রশ্নের উত্তর খোজার।যতক্ষণ উত্তর না মিলে ততক্ষণ ভাবনার তাড়না থেকে মুক্তি মিলে না।

যখন দেখি সাইন্স ফিকশনের দরজা ভেঙে বাস্তবে এসে হানা দেয় মানুষের করা অতীতের সব উদ্ভট কল্পনার সন্তানেরা,আশ্চর্য কি লাগে না? সৃষ্টি করার মহিমা অদ্ভুত আনন্দের আর গৌরবের।আবার একইসময়ে সমস্ত সৃষ্টি এক নিমিষে ধ্বংস করার দানবিক শক্তিও সেপিয়েন্সকে অস্থির করে তোলে।

ছবিটিতে যে কন্টাক্ট লেন্স দেখতে পাচ্ছেন এটা University Of Science And Technology of China এর গবেষকদের তৈরি করা ন্যানোপার্টিকেল মিশ্রিত সফট লেন্স যা Near-Infrared /Infrared রেডিয়েশনের 800-1600nm ওয়েভলেন্থ ডিটেক্ট করতে সক্ষম এবং এটাকে দৃশ্যমান আলোর ওয়েভলেন্থে (400-700nm)কনভার্ট করতে সক্ষম!হলিউডের সিনেমায় বা বাস্তবেও যে ব্যাটারি সাপোর্টেড ইনফ্রারেড গগলস ব্যাবহার করতে দেখা যায় তার মর্ডান ট্রান্সফরমেশন হচ্ছে এই নতুন আবিষ্কৃত কন্টাক্ট লেন্স।

সহজে বলি-নাইট ভিশন শব্দটির সাথে কি পরিচিত আমরা? হ্যা,অই যে ভ্যাম্পায়ার বাদুড়,নিশাচরদের রাতের চলাফেরা করার ক্ষমতা দেখে আমরা যারা আক্ষেপ করতাম তাদের ক্ষেত্রে এই লেন্স নাইট ভিশনের ক্যাপএবিলিটি দিব্যি দিতে পারবে।চোখ বন্ধ থাকা অবস্থায় ও ইনফ্রারেড রেডিয়েশন লেন্সের মাধ্যমে কনভার্ট হয়ে দৃশ্যমান আলোতে ইমেজ তৈরি করতে পারবে।কি মনে হচ্ছে? সুপার হিউম্যান?🤓আসলে এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের চোখের পাতা বন্ধ করলে সেটা দৃশ্যমান আলোকে বাধা দিতে পারে কিন্তু ইনফ্রারেড এর মতো লং ওয়েভ লেন্থ আটকানো সম্ভব না।যাই হোক,এই প্রযুক্তিকে আরো উন্নত করতে পরবর্তীতে গবেষণা প্রয়োজন।

ডাক্তারদের সার্জারী তে এই লেন্স বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।ভারী গগলসের পরিবর্তে এটি অধিক সহজে ব্যাবহার করা যাবে।আলাদা চার্জ করার ও প্রয়োজন নাই।আবার যারা কালার ব্লাইন্ড তাদের ক্ষেত্রে ও কালার ডিটেকশন এর জন্য সুবিধা হবে।এছাড়াও মোর্স কোডের মত সিগন্যাল ডিটেক্ট করা যাবে, ডিরেকশন বোঝা যাবে।তবে গবেষকরা বলছেন তৈরীকৃত ইমেজ এর কোয়ালিটি এখনো তততা উন্নত না অর্থাৎ এই প্রযুক্তি নিয়ে আরো কাজ করার সুযোগ আছে।তাছাড়া শক্তিশালী ইনফ্রারেড সিগন্যাল না পেলে ফাংশন করতে ঝামেলা হয়।এই লেন্স তৈরির আগে প্রাথমিকভাবে কিছু ইদুরের রেটিনায় ব্যাবহৃত বিশেষ ন্যানো পার্টিকেল ব্যাবহার করে পরীক্ষা করা হয়েছিল।অন্ধকারে খাবার সন্ধান করতে গিয়ে ইনফ্রারেড ডিটেক্ট করে ক্ষতিকর বাক্স বাদ দিয়ে নিরাপদ বাক্স নির্বাচনে সক্ষম হয়েছিল এক্সপেরিমেন্টাল ইদুরগুলো।সাধারণ ইদুরের ক্ষেত্রে বাক্স নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব কাজ করে নাই।





Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিজ্ঞান চর্চা কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share