02/12/2024
ফ্যাসিস্ট লীগাররা সবসময়ই বলতো বেগম জিয়া রাজনীতি বুঝেন না, উনার রাজনৈতিক প্রজ্ঞা কম। অথচ বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্যা ফাইনেস্ট পলিটিশিয়ান হলেন বেগম জিয়া। বেগম জিয়া বললে আসলে উনাকে মেজর জিয়ার ছায়ায় আবদ্ধ করে ফেলা হয়। কিন্তু তা তো না, খালেদা জিয়া স্বমহিমায় প্রোজ্জ্বল।
খালেদা জিয়ার দূর্ভাগ্য উনার আজীবন রাজনীতি করতে হয়েছে হাসিনার মতোন একজন থার্ডক্লাস, pathological liar সাইকোপ্যাথ খুনির সাথে। খালেদা জিয়া কখনোই তাঁর মহানুভবতা, প্রজ্ঞা অনুযায়ী মূল্যায়িত হননি।
আমাদের জেন-জি এর দূর্ভাগ্য আর কখনোই উনাকে রাজনীতির মাঠে দেখতে পারব না। উনি একপ্রকার অবসরই নিয়েছেন। আঠারো সালের পর থেকে চিন্তা হতো উনি কি আর মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবেন না? মহান আল্লাহর শোকর, হাসিনা আর নেই। বেগম জিয়া বিএনপির দলীয় গন্ডিতে আবদ্ধ না থেকে এখন 'অবিসংবাদিত নেত্রী' তে পরিণত হয়েছেন। আল্লাহ উনাকে সম্মানিত করেছেন।
উনার এই বক্তব্য খেয়াল করুন, কতবার আল্লার ওপর অবিচল বিশ্বাস-আস্থার কথা বলছেন, রাজনৈতিক প্রজ্ঞা দেখুন। বেগম খালেদা জিয়া এদেশের জনমানুষের ভাষা বুঝতেন, এদেশের সমৃদ্ধি কল্যাণের জন্যই কাজ করে গিয়েছেন।
আল্লাহর কাছে বেগম জিয়ার সুস্থতা কামনা করি। খালেদা জিয়া আপনি আরও অনেকদিন এদেশের অভিভাবক হিসেবে বেঁচে থাকুন৷