Mubashshireen Foundation

Mubashshireen Foundation সোনালি সমাজের প্রত্যয়ে...

এখন থেকে আমাদের কাজগুলো এই ভাইয়েরা করবেন। আর আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। আপনারা সবাই ভাইদের সাথে যুক্ত হয়ে যান।
09/12/2024

এখন থেকে আমাদের কাজগুলো এই ভাইয়েরা করবেন। আর আমাদের কার্যক্রম বন্ধ থাকবে। আপনারা সবাই ভাইদের সাথে যুক্ত হয়ে যান।

[১]
গত সপ্তাহের কথা। মাসকান্দায় একটি সুপার শপ থেকে ফিরছিলাম। হেঁটেই আসছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি রিকশায় চোখ পড়ল। রিকশায় মেয়েলোক থাকায় দৃষ্টি নামিয়ে নিলাম। কিন্তু মস্তিষ্ক সিগনাল দিল—রিকশায় অস্বাভাবিক কোনো ঘটনা ঘটছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখ আবার রিকশায় চলে গেল। হ্যাঁ, রিকশায় একটি অস্বাভাবিক ঘটনাই ঘটছিল। মেয়েলোকের ডানপাশে একটি ছেলে বসা। আর সে মেয়েটিকে কিস করছে!
হ্যাঁ, ঘটনা এমনটিই ঘটেছে। কেউ কেউ হয়তো সুধারণাবসত বলবেন, ‘ওরা তো স্বামী-স্ত্রীও হতে পারে। বাইরে থেকে দেখে খারাপ ধারণা করা ঠিক না।’ আপনাদের সুধারণার জন্য ধন্যবাদ। কিন্তু বাস্তবতা হলো, তারা স্বামী-স্ত্রী হবার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। কেননা, বাংলাদেশের মতো একটি রক্ষণশীল দেশে কোনো বিবাহিত জুটি বাসার চার দেয়ালের বাইরে এভাবে কিসাকিসি করবে না।
[২]
আমাদের দুর্ভাগ্য, বছর কয়েক আগেও একই রকম আরেকটি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছিলাম আমরা। জয়নুল আবেদীন উদ্যানের ওপারে ছিল সেটি। সেখানে হয়তো অনেকেই অনেক ঘটনার স্বাক্ষী হয়ে থাকতে পারেন।
[৩]
ভ্যালেন্টাইন্স ডে নামক বৈশ্বিক যিনা দিবসে আজকাল কী কী হয়, তা বলাই বাহুল্য। একটু খোঁজ নিলে আমাদের আশেপাশেই সম্ভ্রম হারানো অনেক মেয়ের গল্প শুনতে পারব আমরা। আর এই কথিত ভালোবাসার জন্য আত্ম-হত্যা বা খুনখারাবিও তো কম হয়নি। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন।
[৪]
জেনারেশন জেড-এর ছেলেমেয়েদের কিছু কমন ক্রাইসিস আছে। পড়াশোনায় অনীহা, ডিভাইস-আসক্তি, সিগারেটের নেশা, পর্ন ও প্রেম-আসক্তি, ডিপ্রেশন, সুই-সাইড টেন্ডেন্সি ইত্যাদির কোনো-না-কোনো মহামারিতে ভুগছে জেন-জি’র প্রায় প্রতিটি ছেলেমেয়েই। পিতা-মাতার অবাধ্যতা আর আদব-কায়দার ঘাটতির কথা তো বলাই বাহুল্য।
[৫]
নৈতিক অবক্ষয়ের পাশাপাশি আমাদের সমাজে আরেকটি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তা হলো কাঠামোগত ইসলামবিদ্বেষ। তথাকথিত আধুনিকতা আর পশ্চিমি পশ সাজতে গিয়ে অনেকেই আক্রমণ করে বসছে এই ভূখণ্ডের সবচেয়ে বেশি মানুষের ধর্মবিশ্বাসকে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরির বাজার—সবখানেই দেখা মেলে মুসলিমদের সাথে বৈষম্য কিংবা ইসলামবিদ্বেষের মতো ঘটনা। দাড়ির জন্য কটু কথা শুনতে হয় মুসলিম ছাত্রদের। নিকাবের জন্য ক্লাস থেকে বের করে দেওয়া হয় মুসলিম ছাত্রীদের। এ ধরনের ঘটনাগুলো কে না জানে?
[৬]
অবক্ষয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে জুলুম আর বেইনসাফির গল্প। পতিত স্বৈরাচারের আমলের তুলনায় এখন এসবের মাত্রা কিছুটা কমলেও, শেষ হয়ে যায়নি একদম।
[৭]
ব্যক্তি, পরিবার ও সমাজে এই যে এত এত সমস্যা, এত সংকট, এগুলোর সমাধানেই আমরা কাজ করতে চাই। তরুণ প্রজন্মের কাঁধে হাত রেখে বড় ভাই হয়ে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে চাই তাদের। সমাজে বিদ্যমান অন্যান্য সমস্যাগুলোও সমাধান করতে চাই। সমাজের প্রতিটি মানুষের মুখে ন্যায় ও ইনসাফ প্রাপ্তির হাসি ফুটাতে চাই।
[৮]
আমাদের কাজগুলো হবে সোশ্যাল অ্যাকটিভিজমের মাধ্যমে। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাজের মানুষের কাছে তুলে ধরব। তাদেরকে সচেতন করব। এরপর সমস্যা সমাধানে একসাথে কাজ করব। এর জন্য আমরা কখনো লিফলেট বিলি করব। কখনো দেয়ালে দেয়ালে পোস্টার সাটাব, বা গ্রাফিটি করব। কখনোবা সভা-সেমিনার বা ওয়ার্কশপের মাধ্যমে।
[৯]
আমাদের সাথে যুক্ত হোন আপনিও। কিংবা আপনার ছেলেকে আমাদের সাথে দিন। সাপোর্টার হোন। ডোনেট করুন। সমাজ পরিবর্তনের এই লড়াইয়ে আমরা একসাথে লড়তে চাই। আমরা একদিনে সবকিছু পরিবর্তন করতে পারব না; তবে একদিন অবশ্যই পারব ইনশাআল্লাহ। কারণ, আমরা একা নই। আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন। আপনারা সাথে থাকলে আমরা আকাশের ওপারের ওই আকাশটাও ছুঁয়ে দেখার স্বপ্ন দেখার সাহস করতে পারব ইনশাআল্লাহ!
আমাদের সাথে যুক্ত হওয়ার দুটি উপায়।
১। আপনি যদি ময়মনসিংহ শহরের বাসিন্দা হয়ে থাকেন এবং আমাদের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনি আমাদের সদস্য (Member) হতে পারবেন। সদস্য হওয়ার শর্ত ও নিয়ম এই ফরমে দেওয়া আছে। সদস্য ফরম - https://tinyurl.com/MYCmember
২। আর যদি আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারেন, কিন্তু আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার সাথি হতে চান, তাহলে আপনি আমাদের সহযোগী (Supporter) হতে পারেন। সহযোগী হওয়ার শর্ত ও নিয়ম এই ফরমে দেওয়া আছে। সহযোগী ফরম - https://tinyurl.com/MYCsupporter
আমাদের অনলাইন ঠিকানাসমূহ:
ফেসবুক - www.facebook.com/MymensinghYouthClub24
ইউটিউব - www.youtube.com/
টেলিগ্রাম - https://t.me/MymensinghYouthClub
ইমেইল: [email protected]
আমরা নওজোয়ান নিয়েছি এই পণ—
আঁধারের বুক চিরে লিখে যাব আলোর সমীকরণ
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে শেখাব শুভ্রতার ব্যাকরণ!

24/11/2024

“প্রথম কালো” ও “দিল্লি স্টার”-মুক্ত বাংলাদেশ চাই।

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হোন, সচেতন থাকুন!বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন গুরুতর হয়ে উঠছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ...
12/11/2024

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক হোন, সচেতন থাকুন!
বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন গুরুতর হয়ে উঠছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং অনেকেই প্রাণঘাতী পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়:

✅ জমে থাকা পানি অপসারণ করুন: ফুলের টব, ফ্রিজের ট্রে, টায়ার এবং অন্যান্য স্থানে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করুন।
✅ মশারির ব্যবহার নিশ্চিত করুন: দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
✅ মশা প্রতিরোধক ব্যবহার করুন: ঘরে এবং বাইরে মশা তাড়ানোর স্প্রে, ক্রিম বা কয়েল ব্যবহার করুন।
✅ সঠিক পোশাক পরিধান করুন: সন্ধ্যার পর পুরো হাতা ও পা ঢাকা পোশাক পরুন।
✅ পরিবেশ পরিচ্ছন্ন রাখুন: আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার বংশবৃদ্ধি রোধ করুন।

ডেঙ্গুর লক্ষণ:

⚠️ উচ্চ জ্বর (১০২°-১০৫° ফারেনহাইট)
⚠️ তীব্র মাথাব্যথা
⚠️ চোখের পেছনে ব্যথা
⚠️ পেশি ও গায়ে ব্যথা
⚠️ ত্বকে লালচে ফুসকুড়ি
⚠️ বমি বা বমি বমি ভাব

ডেঙ্গু হলে করণীয়:

☑️ শরীরের পানিশূন্যতা রোধে প্রচুর তরল পান করুন।
☑️ দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
☑️ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথার ওষুধ গ্রহণ করবেন না।

নিজে সতর্ক থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন।
ডেঙ্গু প্রতিরোধে সকলে মিলে কাজ করি।

#ডেঙ্গুপ্রতিরোধ

Mymensingh Deeni Community গ্রুপে ধারাবাহিক সীরাহ কন্টেস্ট চলছে। সেখানে পুরস্কার হিসেবে থাকবে ষোলো ম্যাগাজিনসহ আরও সুন্দ...
04/11/2024

Mymensingh Deeni Community গ্রুপে ধারাবাহিক সীরাহ কন্টেস্ট চলছে। সেখানে পুরস্কার হিসেবে থাকবে ষোলো ম্যাগাজিনসহ আরও সুন্দর সুন্দর কিছু পুরস্কার।মমিসিংগা ভাইবোনেরা যুক্ত হয়ে অংশগ্রহণ করতে পারেন ইনশা আল্লাহ।

22/10/2024

Mymensingh Deeni Community গ্রুপে আমাদের একটি ধারবাহিক কন্টেস্ট/ইভেন্ট হবে সীরাত কুইজ। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এটি শুরু হবে ইনশাআল্লাহ। গ্রুপ লিংক কমেন্টে।
প্রতি বৃহস্পতিবার রাত ৯ টায় কুইজ দেওয়া হবে। গুগল ফরমের মাধ্যমে উত্তর দিতে হবে।
প্রশ্ন করা হবে Rain Drops-এর "সীরাহ মুহাম্মাদ ﷺ" বই থেকে। যাদের কাছে বইটি আছে, তারা তো বই পড়েই উত্তর দিতে পারবেন। যাদের বই নেই, তাদের চিন্তিত হবার কিছু নেই। এই বইয়ের ফ্রি অডিওবুক আছে ইউটিউবে। কমেন্টে লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ।
সাপ্তাহিক কুইজ বিজয়ীকে পুরস্কার হিসেবে একটি "ষোলো" ম্যাগাজিন দেওয়া হবে। মাস শেষে একটি মাসিক কুইজ নেওয়া হবে। মাসিক কুইজ বিজয়ীকে একটি "আকাশের ওপারে আকাশ" বই এবং ২০০ টাকা প্রাইজমানি দেওয়া হবে ইনশা আল্লাহ। পুরস্কার দেওয়া হবে Mubashshireen Foundation এর পক্ষ থেকে।
উল্লেখ্য, কুইজে অংশগ্রহণকারীকে অবশ্যই ময়মনসিংহ শহর বা শহরের আশেপাশে বসবাসরত হতে হবে। কারণ, বিজয়ীর পুরস্কার অফলাইনে দেওয়া হবে। কুরিয়ার করা হবে না। ছেলে বিজয়ীদের তো আমরাই দেবো। মেয়ে বিজয়ীদের আমাদের মাহরাম দিয়ে দেওয়া হবে।
সুতরাং, সবাই মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকুন। আর আপনার মমিসিংগা ভাইবোনদের গ্রুপে দাওয়াত করতে থাকুন।
#সীরাহ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ত্রাণ বিতরণের পূর্বে প্যাকেট করার দৃশ্য। একাধিক টিমের সাথে আমরাও অল্প করে শরিক হয়েছি।
09/10/2024

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ত্রাণ বিতরণের পূর্বে প্যাকেট করার দৃশ্য। একাধিক টিমের সাথে আমরাও অল্প করে শরিক হয়েছি।

এড়িয়ে যাবেন না প্লিজ!আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা জেলার বন্যার কথা অনেকেই হয়তো জানেন।...
07/10/2024

এড়িয়ে যাবেন না প্লিজ!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা জেলার বন্যার কথা অনেকেই হয়তো জানেন। নিকট অতীতে এ অঞ্চলে এমন বন্যা আর হয়নি। আল্লাহ তাআলা হিফাজত করুন।
বন্যার্তদের মাঝে শুকনা খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি আমরা। আমাদের টিমে ময়মনসিংহ ও নেত্রকোণার ভাইয়েরা আছেন। এ দুটি জেলার বন্যার্তদের মধ্যে আমরা সরাসরি ত্রাণ পৌঁছে দিতে পারব ইন শা আল্লাহ। আর শেরপুর জেলায় স্থানীয় পরিচিত ভাইদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করব ইন শা আল্লাহ।
আমাদের এই ত্রাণ প্রজেক্টে যার যার সামর্থ্য অনুযায়ী শরিক হবার অনুরোধ করছি। এই অঞ্চলের বন্যা নিয়ে হাইপ নেই বলে এড়িয়ে যাবেন না প্লিজ।
অনুদান পাঠানোর নাম্বার:
বিকাশ (পার্সোনাল) -
01797207158
01687962586
নগদ (পার্সোনাল) - 01797207158
রকেট (পার্সোনাল) - 017972071589
টাকা পাঠানোর সময় রেফারেন্সে Flood লিখে দেওয়ার অনুরোধ।

30/09/2024

কিছুদিন আগে আমরা বৃক্ষরোপণ ক্যাম্পেইন করেছি। একটি প্রাইমারি স্কুল ও একটি মাসজিদ মিলিয়ে ৩৩ টি চারা লাগিয়ে দিয়েছি আমরা।

মাসজিদে চারা লাগানোর কিছু অংশ ভিডিও করা হয়েছিল। ব্যস্ততা, এডিটিং - সবশেষে আজকে আপলোড দিতে পারলাম। আলহামদুলিল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। যারা এই প্রজেক্টে অনুদান দিয়েছিল, তাঁদের অনুদান ও নিয়ত কবুল করুন। আমীন।

একদিন এই গাছগুলো বড় হবে। গাছে গাছে ফল ধরবে। পাড়ার ছেলেরা গাছ থেকে ফল পেরে খাবে। কেউবা আবার গাছে উঠেই খাবে। এই দৃশ্যটা দেখতে কেমন লাগতে পারে?

আলহামদুলিল্লাহ! অনেকবার শিডিউল হবার পর অবশেষে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ টি চারা ও ...
23/09/2024

আলহামদুলিল্লাহ! অনেকবার শিডিউল হবার পর অবশেষে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ টি চারা ও একটি মাসজিদে ২০ টি চারা হস্তান্তর করা হয়েছে। অধিকাংশই ফলজ চারা। এগুলো আগামীকাল রোপণ করা হবে ইন শা আল্লাহ।

চারার সাথে বেড়ার জন্য বাঁশ ও জালও দেওয়া হবে কাল ইন শা আল্লাহ।



Address

Mymensingh

Telephone

+8801687962586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mubashshireen Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mubashshireen Foundation:

Share