31/03/2025
আলহামদুলিল্লাহ। পবিত্র ইদের দিনে ভাই রক্ত দান করলেন। আল্লাহ তার এই মহৎ দান কবুল করুন।
আমরা যারা রক্ত যোদ্ধা তাদের গল্প গুলো মানুষ হয়তোবা জানে না। ৩১ মার্চ রাত। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিলো। পরের দিন ইদ। বন্ধুদের মাঝে বেশ কয়েকজনের ছুটি হয়েছে। বাকিরা আসতে পারে নি। চাকরিজীবী মানুষ। এতোদিন পর পর অল্প সময়ের জন্য বাড়ি আসা হয়। একটু বিশ্রাম করতে মন চায়। এরকম ই পরিকল্পনা। রাত ১১ টার দিকে কল আসলো ইমার্জেন্সি রক্ত লাগবে। এতো রাতে কিভাবে সম্ভব! কিন্তু খুবই জরুরী। রোগীর অবস্থা খারাপ। ক্লান্তি ভুলে সবাই কাজ ফেলে এ অবস্থাই চলে গেলাম হাসপাতালে। হাসপাতাল প্রায় খালি। ইদের ছুটিতে অনেকেই। রক্ত দিলে শরীরটা একটু দুর্বল হয়। বিশ্রামের প্রয়োজন হয়। কাজ শেষ করে আসতে আসতে বাজে প্রায় ২ টা। কিন্তু বিশ্রামের সময় নেই। পরদিন সকাল থেকে আবার কাজ। ছুটি শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর বাড়ি আসলে অনেক কাজ পড়ে থাকে। এসব শেষ করতে হয়।
এটা একটা গল্প। এরকম অনেক গল্প আছে রক্ত যোদ্ধাদের। মানুষের উপকার করতে যেয়ে অনেক সময় খারাপ পরিস্থিতিতেও পড়তে হয়। অনেকে অনেক কথা বলে। আবার ঐ লোকটা ই যখন রক্ত না পায় তখন আমাদের কাছে ছুটে আসে। আমাদের সংগঠন থেকে এপর্যন্ত অনেক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এটা আল্লাহর অশেষ রহমত। আমরা কৃতজ্ঞ। আপনি ইচ্ছে করলেই যে কারোর উপকারে আসতে পারবেন নাহ। আল্লাহ আপনাকে কবুল করলেই সম্ভব।
প্রতিটি যোদ্ধার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ সবার দানকে কবুল করুন। যারা সহজ ভাবেন আজ থেকেই কাজ করে দেখুন। এবং ধারাবাহিকভাবে করতে থাকুন। ভালো কাজ করতে শিখুন।