08/10/2026
📖 বিনামূল্যে কুরআন মাজীদ বিতরণ
মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে পবিত্র কুরআন মাজীদ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ইউনুসিয়া ইশায়াতুল উলুম মাদ্রাসা, তালতলা-এর ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন মাজীদ প্রদান করা হয়েছে।
পবিত্র কুরআনের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, নৈতিকতা ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোমলমতি শিক্ষার্থীদের কুরআনের সাথে সম্পৃক্ত করার এই উদ্যোগ আমাদের নিয়মিত কার্যক্রমেরই একটি অংশ।
আমাদের প্রত্যাশা—এই কুরআন মাজীদগুলো শিক্ষার্থীদের জীবনে হেদায়াত, নৈতিকতা ও আমলের আলো ছড়িয়ে দেবে।
আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং কুরআনের আলোয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করুন। আমিন। 🤲
“নিশ্চয়ই এই কুরআন এমন পথের দিকে নির্দেশ করে, যা সর্বাধিক সঠিক।”
— সূরা আল-ইসরা: ৯
🌿 মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট
সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি
#মাওলানা_আফতাব_উদ্দিন_ওয়েলফেয়ার_ট্রাস্ট
#বিনামূল্যে_কুরআন_বিতরণ
#কুরআনের_আলো
#ইসলামী_শিক্ষা
#মানবসেবা