04/06/2026
"এক কাপ কফি = একটি গাছ" ☕🌱
কফির কাপে চুমুক দিতে দিতেই যদি অবদান রাখা যায় প্রকৃতির সুরক্ষায়, তবে কেমন হয়?
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে, "পাশে আছি আমরা" সংগঠন আয়োজন করতে যাচ্ছে এক অভিনব পরিবেশবান্ধব কর্মসূচি! আর এই মহতী উদ্যোগে আমাদের অফিশিয়াল সহযোগী হিসেবে থাকছে জনপ্রিয় কফিশপ প্রতিষ্ঠান CoffeeWala
আমাদের মূল ভাবনা—
🌱>কফির কাপে ভালোবাসা, গাছের চারায় সবুজের
প্রত্যাশা।
✅ কী থাকছে এই আয়োজনে?
খুবই সাধারণ কিন্তু দারুণ একটি বিষয়! আপনি কফিওয়ালা-তে এসে আপনার পছন্দের কফি উপভোগ করবেন, আর বিল পরিশোধের পর আপনার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে একটি করে সুন্দর ও সতেজ গাছের চারা। 🌳
🌱 “প্রতিটি গাছ, একটি জীবনের দায়িত্ব”— আসুন, এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করি। এক কাপ কফির আড্ডায় ছড়িয়ে দিই সবুজের মহাসমারোহ।
📅 তারিখ: ৬ জুন ২০২৬ ইং
📍 স্থান: কফিওয়ালা কফিশপ, মফিজ উদ্দিন ইনডেক্স
প্লাজা, নতুন বাজার, ময়মনসিংহ।
আসুন, কফির সুবাসে আড্ডা জমাই আর একসাথে গড়ি সবুজ ও বাসযোগ্য পৃথিবী। আপনার উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের এই উদ্যোগকে আরও সফল করে তুলবে। 💚
াপ_কফি_একটি_গাছ
#একটি_গাছ_একটি_দায়িত্ব