বাস্তব বিশ্লেষণ সমাজ কল্যাণ সংঘ

বাস্তব বিশ্লেষণ সমাজ কল্যাণ সংঘ welfare Organization

🛑 দূর্ঘটনা মানেই উৎসব নয়! 🛑✈️ বিমান দুর্ঘটনা বা যেকোনো বড় দুর্ঘটনার সময় আমাদের করণীয় কী?আজকের এই ঘটনা আমাদের আরেকবার চোখ...
21/07/2025

🛑 দূর্ঘটনা মানেই উৎসব নয়! 🛑
✈️ বিমান দুর্ঘটনা বা যেকোনো বড় দুর্ঘটনার সময় আমাদের করণীয় কী?

আজকের এই ঘটনা আমাদের আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—আমরা কতটা অসচেতন।
একটা বিমান দুর্ঘটনা হয়েছে, মানুষ আহত হয়েছে, কেউ হয়তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু আমরা কী করি?
ছুটে যাই "দেখতে", "ভিডিও করতে", "সেলফি তুলতে"!
তাতে কি হচ্ছে? 🚑
➡️ অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে।
➡️ রেসকিউ টিম সময়মতো পৌঁছাতে পারছে না।
➡️ এক মুহূর্তের দেরিতেই কেউ প্রাণ হারাচ্ছে।

📢 এই দায়িত্ব আমাদের সবার।
➡️ দেখার জন্য নয়, সাহায্য করার জন্য এগিয়ে আসুন।
➡️ রাস্তা খালি রাখুন।
➡️ নিরাপত্তা বাহিনীর নির্দেশ মেনে চলুন।
➡️ লাইভ, ভিডিও, ছবি তোলা বন্ধ করুন – বরং রক্ত দিতে আগ্রহী হন!

⚠️ আমাদের অসচেতনতা কারও মৃত্যুর কারণ হতে পারে।
সচেতন হোন, সচেতন করুন।

01/07/2025

বাস্তব বিশ্লেষণ সমাজ কল্যাণ সংঘের আজ ৬ষ্ঠ বর্ষপূর্তি। এত দিন যারা আমাদের সাথে ছিলেন বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ ❤️। আশাকরি আগামীতেও পাশে থাকবেন।

‘মার্চ ফর গা #জা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা—সকল শ্রেণী-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক...
11/04/2025

‘মার্চ ফর গা #জা’য় অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশিকা—

সকল শ্রেণী-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে আমরা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই।

১. সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব। অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্বও আমিই পালন করব—এই সংকল্প নিয়েই ঘর থেকে বের হব।

২. আসার পথ কিংবা মার্চ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব। পানি, ছাতা, মাস্ক-সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখব। মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নেব।

৩। যেকোন পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব, আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।

৪। শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব।

৫। জনগণের জানমালের ক্ষতিসাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব। দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেব। আর মনে রাখব, জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।
✍️ Ahmadullah

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।২৬ ...
25/03/2025

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

08/03/2025

বিবেক এবার ঘোমটা খোলো।
সারা বাংলায় খবর দে
ধর্ষকদের কবর দে....

চলছে কুইজ প্রতিযোগিতা চাইলে অংশগ্রহণ করতে পারেন আপনিও। বিস্তারিত কমেন্টে...
23/02/2025

চলছে কুইজ প্রতিযোগিতা চাইলে অংশগ্রহণ করতে পারেন আপনিও। বিস্তারিত কমেন্টে...

১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায...
20/02/2025

১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য । সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জাই।

নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্...
15/12/2024

নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গবির শ্রদ্ধা❤️

আপনাদের আমানত আমরা পৌঁছে দিয়েছি। রক্তদানে আমরা ময়মনসিংহ এর সাথে যুক্ত হয়ে আমরা হালুয়াঘাট ১৯০টি পরিবারের মাঝে ত্রান বিতরণ...
11/10/2024

আপনাদের আমানত আমরা পৌঁছে দিয়েছি। রক্তদানে আমরা ময়মনসিংহ এর সাথে যুক্ত হয়ে আমরা হালুয়াঘাট ১৯০টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছি।

১২,২০০টাকা এইবার আমাদের কালেকশনে ছিল তা পুরুটাই দিয়ে দিয়েছি। এখানে আমাদের একজন সেচ্ছাসেবী ছিল ত্রান কাজে সহযোগিতার জন্য।

Address

Mymensingh
1745

Telephone

+8801916136155

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাস্তব বিশ্লেষণ সমাজ কল্যাণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share