বাকৃবি বন্ধুসভা

Directions

বাকৃবি বন্ধুসভা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাকৃবি বন্ধুসভা, Youth Organization, BAU Campus, Mymensingh.

বিস্তারিত পড়ুন কমেন্ট বক্স থেকে...
31/03/2026

বিস্তারিত পড়ুন কমেন্ট বক্স থেকে...

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে আজ সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল ৪টা ১৫ মিনিটে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ প্...
30/03/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে আজ সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল ৪টা ১৫ মিনিটে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক । মুক্তিযুদ্ধের রক্তে মাখা গৌরবময় গল্প তুলে ধরতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্রচন্দ্র দাস।

প্রতিযোগিতায় কুইজ পর্বে বিজয়ী প্রথম পাঁচজনকে মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার দেওয়া হয়।
​বিজয়ীরা হলেন:
​প্রথম স্থান: রুবায়েদ আল আহাদ সীমান্ত
​দ্বিতীয় স্থান: আল মেজবাউর রহমান
​তৃতীয় স্থান: আবু উসামা
​চতুর্থ স্থান: ফারহান তানভীর লাবীব
​পঞ্চম স্থান: জ্যোতি আক্তার

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক এবং বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্রচন্দ্র দাস।

এই সফল আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকা সম্মানিত শিক্ষকবৃন্দ, আয়োজক কমিটির সকল সদস্য এবং বিশেষ করে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

📢 বিজ্ঞপ্তিমুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬-এর সকল অংশগ্রহণকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষা নিম্নোক্ত সময় ও স্...
29/03/2026

📢 বিজ্ঞপ্তি

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬-এর সকল অংশগ্রহণকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষা নিম্নোক্ত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে—

🗓️ তারিখ: ৩০ মার্চ ২০২৬, সোমবার
⏰ সময়: বিকাল ৪:০০টা
📍 স্থান: কক্ষ নং-১০৮, অ্যাকাডেমিক ভবন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ

****পরীক্ষা সকলের জন্য উম্মুক্ত***

আয়োজনে: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, ময়মনসিংহ

অতএব, সকলকে নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,
আয়োজক কর্তৃপক্ষ

‼️আর মাত্র 2  দিন‼️রেজিষ্ট্রেশন করুন এখনই।📢 আগামী ৩০ মার্চ, ২০২৬ (সোমবার) বাকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বন্ধুসভ...
28/03/2026

‼️আর মাত্র 2 দিন‼️
রেজিষ্ট্রেশন করুন এখনই।
📢 আগামী ৩০ মার্চ, ২০২৬ (সোমবার) বাকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬'। চলে আসুন ইতিহাসের এই মেধা লড়াইয়ে।

📢 বিগত দিনের গৌরবময় ইতিহাস আর বীরত্বের গল্প নিয়ে সাজানো এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
📌স্থান: বাকৃবি ক্যাম্পাস
⌛সময়: ২০ মিনিট (৩০টি বহুনির্বাচনি প্রশ্ন)
🗓️তারিখ: ৩০ মার্চ, ২০২৬
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/PkzTV6yuYnRkTTWV9

‼️আর মাত্র ৪  দিন‼️রেজিষ্ট্রেশন করুন এখনই।📢 আগামী ৩০ মার্চ, ২০২৬ (সোমবার) বাকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বন্ধুসভ...
25/03/2026

‼️আর মাত্র ৪ দিন‼️

রেজিষ্ট্রেশন করুন এখনই।

📢 আগামী ৩০ মার্চ, ২০২৬ (সোমবার) বাকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬'। প্রস্তুতির জন্য হাতে আছে আর মাত্র ৪ দিন। চলে আসুন ইতিহাসের এই মেধা লড়াইয়ে।

📢 বিগত দিনের গৌরবময় ইতিহাস আর বীরত্বের গল্প নিয়ে সাজানো এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

📌স্থান: বাকৃবি ক্যাম্পাস
⌛সময়: ২০ মিনিট (৩০টি বহুনির্বাচনি প্রশ্ন)
🗓️তারিখ: ৩০ মার্চ, ২০২৬

রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/PkzTV6yuYnRkTTWV9

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক তারুণ্য!প্রথম আলো বাকৃবি বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ...
17/03/2026

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক তারুণ্য!

প্রথম আলো বাকৃবি বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬'।

আমাদের গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬

আয়োজনে: প্রথম আলো বন্ধুসভা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

আয়োজনের তারিখ: ৩০ মার্চ, ২০২৬, সোমবার
স্থান: বাকৃবি ক্যাম্পাস

কারা কারা অংশগ্রহণ করতে পারবে: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশে পাশের স্কুল, কলেজে, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেকোনো বর্ষের শিক্ষার্থী।

অলিম্পিয়াডের বিস্তারিত: অলিম্পিয়াডে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সময় ২০ মিনিট।

সেরা পাঁচজনকে আকর্ষণীয় মূল্যের মুক্তিযুদ্ধবিষয়ক বই উপহার প্রদান করা হবে।

রেজিস্ট্রেশন ফি: বিনামূল্যে

#লিংক: https://forms.gle/zrrUV3b4MHb9tu6X9

আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ রাত ১২ টা পর্যন্ত

যে কোনো প্রয়োজনে যোগাযোগ:

মো. লিখন ইসলাম
সভাপতি, বাকৃবি বন্ধুসভা
মোবাইল: ০১৭৭৮২৪৯০৬১

তাসনীম সিদ্দিকা
সাধারণ সম্পাদক, বাকৃবি বন্ধুসভা
মোবাইল: ০১৭৭৪৩০৪০৩৭

বাকৃবি বন্ধুসভা-২০২৬ কার্যনির্বাহী কমিটি। কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
07/03/2026

বাকৃবি বন্ধুসভা-২০২৬ কার্যনির্বাহী কমিটি। কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

শুরু হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার (বাকৃবি বন্ধুসভা) নতুন বন্ধু সংগ্রহ।বাকৃবি বন্ধুসভার নতুন কার্যনির্বাহী ক...
28/11/2025

শুরু হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার (বাকৃবি বন্ধুসভা) নতুন বন্ধু সংগ্রহ।

বাকৃবি বন্ধুসভার নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য উদ্যোগী, দায়িত্বশীল ও সাংগঠনিক কাজে আগ্রহী বন্ধুর খোঁজ চলছে। প্রথম আলো বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে যারা আন্তরিকভাবে যুক্ত হতে চান, তারা গুগল ফর্মের মাধ্যমে নিজেদের আগ্রহ জানিয়ে দিন।

👉 ফর্মটি মনোযোগ সহকারে পড়ে সঠিক তথ্যসহ পূরণ করবেন
👉 প্রাপ্ত আবেদন যাচাই করে পরে সম্ভাব্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হবে

📌 আগ্রহী বন্ধুরা ফর্মটি পূরণ করুন:
https://forms.gle/DP87rULLnypo2hJN8

05/09/2025

🚨 জরুরি ঘোষণা 🚨

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি-২০২৫ আজ থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সাথে সাথেই কমিটির সকল দায়িত্ব ও কার্যক্রম বাতিল বলে গণ্য হবে। নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

✨ স্বাধীনতাই আমাদের গৌরব, মুক্তিই আমাদের শক্তি! ✨ ✊🇧🇩২৬ মার্চ—একটি জাতির বীরত্বগাথার দিন, স্বাধীনতার জন্য আত্মত্যাগের দি...
25/03/2025

✨ স্বাধীনতাই আমাদের গৌরব, মুক্তিই আমাদের শক্তি! ✨ ✊🇧🇩

২৬ মার্চ—একটি জাতির বীরত্বগাথার দিন, স্বাধীনতার জন্য আত্মত্যাগের দিন। আমাদের এই লাল-সবুজের পতাকা অর্জিত হয়েছে অগণিত মুক্তিযোদ্ধার রক্তে, অসংখ্য শহীদের আত্মদানে। আজকের এই দিনে শ্রদ্ধা জানাই সেই সব বীর সন্তানদের, যাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন বাংলাদেশ।

এই স্বাধীনতা শুধুমাত্র একটি দিনের উদযাপন নয়, এটি আমাদের প্রতিদিনের প্রেরণা। আসুন, আমরা সকলে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করি, অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই, এবং একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার শপথ নিই।

Address

BAU Campus
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাকৃবি বন্ধুসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share