Dapunia Ghagra Helpline

Dapunia Ghagra Helpline দেশ জাতি ও সমাজের কল্যাণে একটি অলাভজনক,অরাজনৈতিক স্বোচ্ছাসেবী সংগঠন।
Dapunia Ghagra Helpline

২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।
10/08/2026

২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।

🙏 মানবিক সহযোগিতার আবেদন 🙏একজন অসহায় ও হতদরিদ্র প্যারালাইসিস রোগীর জন্য জরুরি ভিত্তিতে একটি হুইলচেয়ার প্রয়োজন।আপনার স...
04/08/2026

🙏 মানবিক সহযোগিতার আবেদন 🙏
একজন অসহায় ও হতদরিদ্র প্যারালাইসিস রোগীর জন্য জরুরি ভিত্তিতে একটি হুইলচেয়ার প্রয়োজন।

আপনার সামান্য সহযোগিতা একজন মানুষের চলাচলের আশার আলো হতে পারে। যে যতটুকু পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
📲 বিকাশ (পার্সোনাল): +880 1817-819800
📲 নগদ (পার্সোনাল): +880 1817-819800

যেকোনো সহযোগিতা বা বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

আসুন, মানবতার পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা সকল দাতাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲
Dapunia Ghagra Helpline

 "যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" জেলা প্রশাসক, ময়মনসিংহ মহোদয়ের এই স্লোগান বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসন সদর, ...
03/08/2026


"যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" জেলা প্রশাসক, ময়মনসিংহ মহোদয়ের এই স্লোগান বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসন সদর, ময়মনসিংহ কর্তৃক দাপুনিয়া বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসক, গ্রাম পুলিশ, বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দাপুনিয়া-ঘাগড়া হেল্পলাইন DGH মনে করে, পরিচ্ছন্নতা শুধু একটি অভিযান নয়,এটি আমাদের সকলের দায়িত্ব। আসুন, নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন দাপুনিয়া গড়তে সবাই একসাথে কাজ করি।

03/08/2026

আজ দাপুনিয়া বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচেতনতা কার্যক্রমে উপজেলা প্রশাসন উপস্থিত ছিলেন।

এছাড়াও দাপুনিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, সুন্দর ও সচেতন দাপুনিয়া-ঘাগড়া গড়ে উঠুক এই প্রত্যাশা।

আলহামদুলিল্লাহ। 🤲প্রিয় উজ্জ্বল আহমেদ বিজয় ভাই আজ পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এয়ারপোর্টে উপস্থিত থেকে ...
01/08/2026

আলহামদুলিল্লাহ। 🤲
প্রিয় উজ্জ্বল আহমেদ বিজয় ভাই আজ পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এয়ারপোর্টে উপস্থিত থেকে বিদায় জানাতে পেরে ভালো লাগল।

দাপুনিয়া-ঘাগড়া হেল্পলাইন DGH পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক দোয়া রইল। আল্লাহ তাআলা তাঁর সফর সহজ ও নিরাপদ করুন, উমরাহ কবুল করুন এবং সুস্থ-সুস্থভাবে দেশে ফিরিয়ে আনুন। আমীন। 🌹🕋

আলহামদুলিল্লাহ! ময়মনসিংহ জেলা স্কুল মোড় থেকে ফুলবাড়িয়া বাজার পর্যন্ত ২০.১ কিলোমিটার সড়ক সংস্কারের প্রস্তাব অনুমোদন হওয়ায়...
29/07/2026

আলহামদুলিল্লাহ!
ময়মনসিংহ জেলা স্কুল মোড় থেকে ফুলবাড়িয়া বাজার পর্যন্ত ২০.১ কিলোমিটার সড়ক সংস্কারের প্রস্তাব অনুমোদন হওয়ায় আমরা আনন্দিত।

দাপুনিয়া-ঘাগড়া হেল্পলাইন DGH -এর পক্ষ থেকে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। জনস্বার্থে এমন উন্নয়নমূলক কাজ এলাকার মানুষের জীবনযাত্রা সহজ ও নিরাপদ করবে,এই প্রত্যাশা রইল।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় ময়মনসিংহ সহ ফুলবাড়িয়া আরও সমৃদ্ধ হোক।

#ফুলবাড়িয়া #উন্নয়ন #ময়মনসিংহ

24/07/2026

মানুষ মানুষের জন্য ❤️
মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প।
সেবাই হোক আমাদের অঙ্গীকার, মানুষের পাশে থাকাই হোক আমাদের পরিচয়। 🤍

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় আমাদের পাশে থাকার জন্য টানকাতলাসেন মধ্যপাড়া মানব সেবা সংগঠন কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ...
24/07/2026

ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় আমাদের পাশে থাকার জন্য টানকাতলাসেন মধ্যপাড়া মানব সেবা সংগঠন কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

সামাজিক ও মানবিক সকল কার্যক্রমে আপনারা সর্বদা আমাদের সহযোগিতা করেছেন।

দাপুনিয়া-ঘাগড়া হেল্পলাইন DGH -এর পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

আলহামদুলিল্লাহ দাপুনিয়া-ঘাগড়া হেল্পলাইন DGH -এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।এই মানবিক কর্মস...
24/07/2026

আলহামদুলিল্লাহ
দাপুনিয়া-ঘাগড়া হেল্পলাইন DGH -এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই মানবিক কর্মসূচিতে প্রায় ৫০০ জন মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ, ডায়বেটিস ও ওজন পরীক্ষা এবং দাঁতের প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে টান কাতলাসেন মধ্যপাড়া মানব সেবা সংগঠনের সদস্যরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এছাড়াও এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল স্বেচ্ছাসেবক, সহযোগী সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও উৎসাহই আমাদের মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।

❤️ সবাই মিলে কাজ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। 🇧🇩
Dapunia Ghagra

Address

Mymensingh

Telephone

+8801817819800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dapunia Ghagra Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dapunia Ghagra Helpline:

Shortcuts

Share