Clean Up Bangladesh

Call Directions Website Contact the organization

Clean Up Bangladesh This is a social volunteering environmental organizations to make a clean heart & clean Bangladesh.

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ডা. কে.জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে "সুস্থ দৃষ্টির জন্য দৌড় মিনি ম্যারাথন ২০২৬ এ ভল...
08/10/2026

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ডা. কে.জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে "সুস্থ দৃষ্টির জন্য দৌড় মিনি ম্যারাথন ২০২৬ এ ভলান্টিয়ার সাপোর্ট হিসাবে অংশগ্রহণ করে ক্লিন আপ ময়মনসিংহ টিম।

ক্লিন আপ ভালুকা ও ভালুকা তারুণ্য পরিষদ-এর যৌথ উদ্যোগে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে "পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প...
25/09/2026

ক্লিন আপ ভালুকা ও ভালুকা তারুণ্য পরিষদ-এর যৌথ উদ্যোগে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে "পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গু প্রতিরোধ করি" কর্মসূচি অনুষ্ঠিত।

শুভ জন্মদিন মোঃ আল আমিন রাজু। একজন নিবেদিত স্বেচ্ছাসেবক, নেতা। যিনি বাল্যকাল থেকে মানবিক কাজে সমাজ ও তরুণদের এগিয়ে নিচ্ছ...
06/09/2026

শুভ জন্মদিন মোঃ আল আমিন রাজু। একজন নিবেদিত স্বেচ্ছাসেবক, নেতা। যিনি বাল্যকাল থেকে মানবিক কাজে সমাজ ও তরুণদের এগিয়ে নিচ্ছেন। আপনার আলোয় আলোকিত হোক প্রাণ।

আপনি যত্রতত্র ময়লা ফেলবেন, ড্রেনে পলিথিন ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করবেন আর দোষ দিবেন প্রশাসনকে।আপনি দ্রুত গতিতে বাইক, গাড়ি ...
05/09/2026

আপনি যত্রতত্র ময়লা ফেলবেন, ড্রেনে পলিথিন ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করবেন আর দোষ দিবেন প্রশাসনকে।

আপনি দ্রুত গতিতে বাইক, গাড়ি চালাবেন, নিয়ম না মেনে যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরবেন দুর্ঘটনা ঘটলে দোষ দিবেন ট্রাফিক পুলিশের।

আপনি অটোচালক ও যাত্রী, আপনি দুজনের যায়গাতে তিনজন উঠবেন, নিয়ম না মেনে বেশি ভাড়া দিবেন, নিবেন, মারামারি লাগলে দোষ দিবেন প্রশাসনকে।

আপনি নিজের সন্তান, ছোট ভাই/বোনকে দেখে রাখবেন না, পড়াশোনা চলাফেরায় খোঁজ রাখবেন না, কিশোর অপরাধে জড়িয়ে গেলে দোষ দিবেন পুলিশকে।

আপনি নিজে অনৈতিক কাজ করছেন, প্রতারনা মিথ্যার আশ্রয়ে সাম্রাজ্য গড়ছেন, অন্যায় অবিচার করছেন, আপনার পরবর্তি প্রজন্ম নষ্ট হলে দোষ দিবেন সমাজ সংস্কারকদের।

আপনি নিজের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে তরুণদের অপরাধি বানাচ্ছেন, অন্যায় কাজে জড়াচ্ছেন, নির্বিচারে প্রাণ গেলে দোষ দিবেন রাজনীতিকে।

এভাবে নিজের দোষ ঢাকতে আপনি/আমি প্রতিনিয়ত বিভিন্ন জনকে দোষের দুষ্টু চক্রে আটকে নিজেকে নিরাপদ রাখতে পেরে আনন্দিত। ভাই নিজের কাঁধেও কিছুটা দোষ নিন না! যাদের দোষ দিচ্ছেন তারাও তো আপনার পরিবার, পরিবেশ ও সমাজেরই সৃষ্টি এবং অংশ। দোষ দিয়ে যাবেনটা কোথায়?

তাই দোষারুপের সংস্কৃতি নয়, সমস্যা সমাধানে আপনার ভূমিকায় সচেতন থাকুন ও অপরকেও দায়িত্বশীল করতে ভূমিকা রাখুন।

ক্লিন আপ শেরপুর | স্কুল ইভেন্ট সফলভাবে সম্পন্ন 💚পরিচ্ছন্নতা হোক অভ্যাস, সচেতনতা হোক আমাদের শক্তি। 🌿আজ সকাল ১১টায় চেতনা ...
24/08/2026

ক্লিন আপ শেরপুর | স্কুল ইভেন্ট সফলভাবে সম্পন্ন 💚

পরিচ্ছন্নতা হোক অভ্যাস, সচেতনতা হোক আমাদের শক্তি। 🌿

আজ সকাল ১১টায় চেতনা মডেল স্কুল, মাধবপুর, শেরপুরে অনুষ্ঠিত হলো ক্লিন আপ শেরপুরের স্কুল ইভেন্ট।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। 🤝✨

একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব শেরপুর গড়ার লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। 🌍💚

আজকের ছোট্ট উদ্যোগই হোক আগামীর সুন্দর শেরপুরের ভিত্তি। 🌱

🙏 ইভেন্টে অংশগ্রহণ ও সহযোগিতা করা সকল শিক্ষার্থী, শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

Clean Up Sherpur
Clean Up Sherpur — পরিচ্ছন্নতার পথে একসাথে। 💚

#ক্লিনআপশেরপুর #পরিচ্ছন্নশেরপুর #পরিবেশসচেতনতা

অভিনন্দন ও শুভকামনা। Clean Up Bhaluka টিমের নতুন দায়িত্ব প্রাপ্তদের হাত ধরে পরিচ্ছন্ন ভালুকা গড়ে উঠবে সেই প্রত্যাশা।
22/08/2026

অভিনন্দন ও শুভকামনা। Clean Up Bhaluka টিমের নতুন দায়িত্ব প্রাপ্তদের হাত ধরে পরিচ্ছন্ন ভালুকা গড়ে উঠবে সেই প্রত্যাশা।

পরিচ্ছন্ন মানসিকতা গড়লে আসবে দুর্নীতিমুক্ত সুশাসিত পরিচ্ছন্ন বাংলাদেশ।
19/08/2026

পরিচ্ছন্ন মানসিকতা গড়লে আসবে দুর্নীতিমুক্ত সুশাসিত পরিচ্ছন্ন বাংলাদেশ।

টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনঃ তরুণ সংগঠকদের করনীয় বিষয়ে টিআইবি কর্তৃক আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করে Clean Up Myme...
18/08/2026

টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসনঃ তরুণ সংগঠকদের করনীয় বিষয়ে টিআইবি কর্তৃক আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করে Clean Up Mymensingh টিম

১১ আগস্ট ২০২৬  তারিখ বিকেলে শেরপুর তালহা আলাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্ন ও জনসচেতনতামূলক ইভেন্ট পরিচ...
12/08/2026

১১ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে শেরপুর তালহা আলাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্ন ও জনসচেতনতামূলক ইভেন্ট পরিচালনা করা হয়েছে।

ক্লিন আপ সদর টিমের সহ সমন্বয়ক মেহেদী হাসান সিফাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উক্ত স্কলের & কলেজের পরিচালক তোফাজ্জল হোসেন এতে উপস্থিত ছিলেন ক্লিন আপ বাংলাদেশ'র চেয়ারম্যান আল আমিন রাজু। অনুষ্ঠানে যত্রতত্র ময়লা,চিপস/বিস্কিটের প্যাকেট , খাবারের উচ্ছিষ্ট না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার এবং ডেঙ্গু সচেতনতা করতে প্রতি ৩ দিনে ১দিন বাসার আশপাশ বা ছাদে বিভিন্ন পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এই তীব্র দাবদাহে পানি শূন্যতা পূরণে নিজ হাতে স্যালাইন তৈরির প্রশিক্ষণ দেন ক্লিন আপ শেরপুর সদর টিমের টিম লিডার সুজন মিয়া। সেইসাথে বৃহস্পতিবার পরিচ্ছন্নতা ডে ঘোষণা করে সাপ্তাহিক পরিচ্ছন্নতা ইভেন্ট বাস্তবায়নের লক্ষে উক্ত প্রতিষ্ঠানে রিফাত মিয়াকে সমন্বয়ক করে ৭ সদস্যের সমন্বয়ক প্যানেল দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিচ্ছন্ন ক্যাম্পাস মানেই সুস্থ ও সুন্দর পরিবেশ।
আসুন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চত্বরসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি।

ক্লিন আপ শেরপুর-এর সঙ্গে আপনিও যুক্ত হোন—
পরিচ্ছন্ন জীবাণুমুক্ত শেরপুর তথা দেশ গড়ার গর্বিত সহযোদ্ধা হিসেবে 🤝

উক্ত ইভেন্টে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত থেকে প্রোগ্রাম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।

#পরিচ্ছন্ন_মানসিকতা_পরিচ্ছন্ন_বাংলাদেশ
#ক্লিনআপশেরপুর #পরিচ্ছন্নশেরপুর #পরিচ্ছন্নতাঅভিযান #পরিচ্ছন্নতাহোকঅঙ্গীকার

যাত্রা শুরু করলো Clean Up Dinajpur টিম। এ উপলক্ষে সোমবার দিনাজপুর শিশুপার্কে পরিচ্ছন্নতা সচেতনতায় আলোচনা সভা, ক্লিন আপ ম...
11/08/2026

যাত্রা শুরু করলো Clean Up Dinajpur টিম। এ উপলক্ষে সোমবার দিনাজপুর শিশুপার্কে পরিচ্ছন্নতা সচেতনতায় আলোচনা সভা, ক্লিন আপ মুভমেন্ট সম্পর্কে ধারনা প্রদান ও শিক্ষার্থীদের গাছ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ক্লিন আপ বাংলাদেশ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাইম চঞ্চল, সাবেক সেক্রেটারি জেনেরাল আবু আল সাঈদ সিফাত, পরিচালক দিদারুল ইসলাম, ক্লিন আপ দিনাজপুর কোর্ডিনেটর মোঃ কারিমুল ইসলাম, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক শাহরিয়ার ইমরুজ পরাগ, রোভার স্কাউট তাসনিম আরাসহ সম্মানিত ব্যক্তিবর্গ ও সেচ্ছাসেবকগণ।

পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে দেশব্যপি টিম গঠন করছে ক্লিন আপ বাংলাদেশ। পরিচ্ছন্ন মানসিকতা বিনির্মানে তারুণ্যের উদ্যোগে যোগ দিন।

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Clean Up Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Clean Up Bangladesh:

Shortcuts

Share