PMS Alumni Association

PMS Alumni Association This is the only PMS Alumni Association official page, there is no other page except this page. We are not the best but special.

পিএমএস অ্যালামনাই এসোসিয়েশন ও ২০২০ ব্যাচ দিবা শাখার অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি-সদস্যদের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটন...
27/08/2025

পিএমএস অ্যালামনাই এসোসিয়েশন ও ২০২০ ব্যাচ দিবা শাখার অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি-সদস্যদের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করা হলো।
আমরা আশা করি, এই বিবৃতি আমাদের এসোসিয়েশনের কার্যক্রমে স্বচ্ছতা ও পরস্পরের প্রতি আস্থাকে আরও সুদৃঢ় করবে।

ধন্যবাদান্তে,
পিএমএস অ্যালামনাই এসোসিয়েশন

04/08/2025

PMS অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের পক্ষ থেকে বিবৃতি
তারিখ: ৫ আগস্ট ২০২৫

প্রিয় অ্যালামনাই সদস্যবৃন্দ,

আশা করি সকলে সুস্থ ও ভালো আছেন।
PMS অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে, সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে সঠিক তথ্য উপস্থাপন করা ও সংগঠনের পরিবেশ শান্ত রাখার উদ্দেশ্যে এই বার্তাটি দিচ্ছি।

সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা:

১. মাসিক ফান্ডরেইজিং কার্যক্রম:
অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী এবং অধিকাংশ ব্যাচের সম্মতিতে আমাদের মাসিক ফান্ড সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সকল ব্যাচকে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে।

২. ২০২০ ব্যাচের কমিটি বিলুপ্তি:
দুঃখজনকভাবে, ২০২০ ব্যাচের ৮ সদস্যের প্রতিনিধি কমিটি খুবই দুর্বল এবং পরস্পরবিরোধী যুক্তি দিয়ে এই সিদ্ধান্তে অংশ নিতে অস্বীকৃতি জানায়। এছাড়াও তাদের আচরণ ছিল রূঢ় ও অসহযোগিতামূলক।
এ বিষয়ে জানানো মাত্রই, মাত্র ২ মিনিটের মধ্যেই তারা অফিশিয়াল মেসেঞ্জার গ্রুপে অ্যাসোসিয়েশনকে উপহাস করা শুরু করে, ব্যবহার করে অশ্লীল ভাষা ও কুরুচিপূর্ণ মন্তব্য, এবং সরাসরি সিনিয়র সদস্যদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করে — যেখানে সিনিয়র সদস্যরা (ভাই/বোন) উপস্থিত ছিলেন।

এই আচরণ আমাদের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং অপরাধমূলক। তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শুধুমাত্র ওই নির্দিষ্ট ৮ সদস্যদেরই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এটি ফান্ড প্রদান না করার কারণে নয়, বরং অসভ্য ও অসম্মানজনক আচরণের কারণে হয়েছে।

৩. প্রতিষ্ঠাতা সদস্যের পদত্যাগ সম্পর্কিত:

আমরা সদ্য পদত্যাগ করা সম্মানিত প্রতিষ্ঠাতা শেইখ শাইখ মোহাম্মদ সিয়ামের অসামান্য অবদান আন্তরিকভাবে স্বীকার করি। তবে, আমাদের সংগঠনের নীতিমালা অনুযায়ী হঠাৎ করে মৌখিক বা হালকা বার্তায় পদত্যাগ গ্রহণযোগ্য নয়।
যেকোনো সদস্যের পদত্যাগ তখনই কার্যকর হয়, যখন সেটি লিখিতভাবে ন্যূনতম ৭ দিন পূর্বে জমা দেওয়া হয় এবং চেয়ারম্যান ও প্রেসিডেন্ট উভয়ের অনুমোদনপ্রাপ্ত হয়।
এই প্রক্রিয়া না মেনে প্রদত্ত পদত্যাগকে আমরা কার্যকর বা বৈধ হিসেবে বিবেচনা করতে পারি না।
অতএব, যেহেতু এখনো আনুষ্ঠানিক আবেদন জমা পড়েনি এবং অনুমোদনের প্রক্রিয়াও শুরু হয়নি, সেই বিবেচনায় পদত্যাগটি আপাতত গৃহীত নয়, এবং সংশ্লিষ্ট সদস্য এখনো সংগঠনের অংশ হিসেবে বিবেচিত থাকছেন।

বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে:

আমরা লক্ষ্য করেছি, কিছু সদস্য — বিশেষ করে ২০২১, ২০২২ ব্যাচের কিছু ব্যক্তি — ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন। তারা বলছেন, পুরো ২০২০ ব্যাচকে বহিষ্কার করা হয়েছে, এবং এটি নাকি ফান্ড না দেওয়ার কারণে।
এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

আমরা আবারো স্পষ্ট করে বলছি:
• ২০২০ ব্যাচের পুরো সদস্যবৃন্দ নয়, শুধুমাত্র পূর্বের প্রতিনিধি কমিটিকে বিলুপ্ত করা হয়েছে।
• এবং শুধু ওই ৮ সদস্য, যারা অশোভন মন্তব্য ও অভব্য আচরণ করেছেন, তাদেরকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আমরা সবাইকে অনুরোধ করছি — কোনো কিছু শোনার আগে সত্য যাচাই করুন, এবং ব্যক্তি আক্রোশ বা গোষ্ঠীগত প্রভাব যেন সংগঠনের ঐক্য বিনষ্ট না করে, সে ব্যাপারে সতর্ক থাকুন।

সামনে এগিয়ে চলার আহ্বান:

আমরা সবাই এই সংগঠনে এসেছি সহযোগিতা, সম্মান ও একতা বজায় রাখার জন্য। মতবিরোধ থাকতেই পারে, তবে সম্মানবোধ কখনো হারানো যাবে না।
চেয়ারম্যান হিসেবে আমি সকল সদস্যকে অনুরোধ জানাচ্ছি —
আলোচনা করুন, সমাধান খুঁজুন, এবং বিভক্তি নয় বরং ঐক্য তৈরিতে ভূমিকা রাখুন।

২০২০ ব্যাচের নতুন প্রতিনিধি কমিটি গঠনের আহ্বান জানানো হচ্ছে। এবং আমাদের নবীন সদস্যদের প্রতিও অনুরোধ — সত্য যাচাই না করে কোনো বিভ্রান্তিকর প্রচারে অংশগ্রহণ করবেন না। আমাদের অভিজ্ঞ সিনিয়রদের প্রতি সম্মান বজায় রাখুন এবং সংগঠনের মর্যাদা রক্ষা করুন।

চলুন আমরা সকলে মিলে PMS অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এমন একটি শক্তিশালী ও সম্মানিত প্ল্যাটফর্মে পরিণত করি, যার গর্ব আমরা সকলেই বহন করতে পারি।

শুভেচ্ছান্তে,
আকিব মুবাশ্বের
চেয়ারম্যান
PMS অ্যালামনাই অ্যাসোসিয়েশন

এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পি.এম.এস এলামনাই অ্যাসোসিয়েশন এর সকলের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা...
26/07/2025

এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পি.এম.এস এলামনাই অ্যাসোসিয়েশন এর সকলের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে অ্যাসোসিয়েশনের সক্ষমতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে কমিটি সদস্যগণ মাস ভিত্তিক চাঁদা ব্যবস্থার আওতায় আসবে। এই মাস ভিত্তিক চাঁদা, কমিটির সদস্য মনোনীত হওয়া সত্ত্বে দিতে বাধ্য থাকবে বা বাধ্যতামূলক। কমিটির আর্থিক ব্যবস্থা পরিচালনার স্বার্থে "ট্রেজারি কমিটি” গঠন করা হয়েছে। এই ট্রেজারি কমিটির সকল আর্থিক কার্যক্রম পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ত্রন করবে। এর ই প্রকল্প হিসাবে মাস ভিত্তিক চাঁদা কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। কমিটির সাথে প্রাতি ব্যাচ থেকে একজন করে পরিদর্শক নিয়োজিত থাকবে। চাঁদা প্রদান এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে।

মাস ভিত্তিক চাঁদা কাঠামো নিম্নরূপ-

ব্যাচ (১১) - ব্যাচ (১৭) পর্যন্ত ১৫০টাকা।।

ব্যাচ (১৮) - ব্যাচ (২৪) পর্যন্ত ১০০টাকা
(নতুন ব্যাচ সংযোজন এর ক্ষেত্রে পরিবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে)

চাঁদা প্রদান সহজ করার লক্ষ্যে, প্রদানের মাধ্যম এবং নিয়মাবলী গুলো নিম্নরূপ-

১.⁠ ⁠প্রতি মাসের ১০ তারিখ এর মধ্যে চাঁদা প্রদান করতে হবে।

২.⁠ ⁠বিকাশ/নগদ এর মাধ্যমে প্রদানের ক্ষেত্রে "রেফারেন্স" অপশন এ "ইংরেজিতে পুরো নাম এবং ব্যাচ নম্বর

উল্লেখ করতে হবে" (উদাহরণ স্বরূপ: SIAM AHMED (15))

৩.⁠ ⁠ব্যাংক একাউন্ট এ প্রদান (উদ্যোগ নেওয়া হচ্ছে, পরবর্তীতে জানানো হবে)

৪.⁠ ⁠চাঁদা প্রদান এরপর প্রতি ব্যাচ এর পরিদর্শন প্রতিনিধির নিকট স্কিনসট দিবে।

৫.⁠ ⁠কার্যক্রম এর স্বচ্ছতার জন্য সকল হিসাব গুগল সিটের মাধ্যমে শেয়ার বা উন্মুক্ত রাখা হবে।

০ সকলের অবগতির সাপেক্ষে

ট্রেজারি কমিটির সদস্যদের নাম-

১.⁠ ⁠ঋত কোরায়শী (১৩)
২.⁠ ⁠মীর সামিউল হক অনিক (১৩)
৩.⁠ ⁠আফসানা আনিকা (১৬)
৪.⁠ ⁠জিদান আলী ফাগুন (১৬)
৫.⁠ ⁠শাবনাম শাহীন সুলতানা (১৭)
৬.⁠ ⁠রাব্বা মাহবুব খান আজান (১৯)
৭.⁠ ⁠তমা আজহার (১৯)
৮.⁠ ⁠আফিয়া ইবনাত (১৯)

অনুমোদন দেওয়া হলো
ধন্যবাদ ।

চলছে পি এম এস এলামনাই ফুটসাল ২০২৫–এর রেজিস্ট্রেশন।তাহলে দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করো!➤➤খেলা:  ৩ ও ৪ অক্টোবর, ২০২৫ (...
22/07/2025

চলছে পি এম এস এলামনাই ফুটসাল ২০২৫–এর রেজিস্ট্রেশন।
তাহলে দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করো!
➤➤খেলা: ৩ ও ৪ অক্টোবর, ২০২৫ (শুক্রবার ও শনিবার)

রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহের স্থান:
➤➤ রিয়াদ হোসেন (ব্যাচ–১৭)
📞 মোবাইল: ০১৬৩৪৬৮০০৩৭
📍 অবস্থান: পিয়নপাড়া

➤➤রেজিস্ট্রেশন নির্দেশনাবলি:
➤১. রেজিস্ট্রেশন ফি ৮,০০০ টাকা (জার্সি ব্যতীত)
ফর্ম নেওয়ার সময় ১,০০০ টাকা অগ্রিম দিতে হবে এবং বাকি ৭,০০০ টাকা ফর্ম জমা দেওয়ার সময় পরিশোধ করতে হবে।
অগ্রিম টাকা অফেরতযোগ্য
➤২. ফর্ম জমা দেওয়ার সময়সীমা: ৭ জুলাই,২০২৫ – ১০ আগস্ট,২০২৫
➤৩. রেজিস্ট্রেশন কার্ড জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই জমা দিতে হবে।
➤৪. প্রতিটি দলে ম্যানেজারসহ সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় থাকবে, ৮ জন খেলবে বাকিরা অতিরিক্ত।
➤৫. প্রতিটি ম্যাচের মোট সময় ৩০ মিনিট — প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে। মাঝখানে ৫ মিনিটের বিরতি থাকবে।
➤৬. বিস্তারিত নির্দেশনাবলি রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখ থাকবে।

স্কুল!!আমাদের জীবনের প্রথম আনুষ্ঠানিক ধাপ!কখনো কখনো নানা বাহানা বানিয়ে স্কুলে না যাওয়ার ফন্দি আবার কখনোবা বন্ধুদের জন্য ...
22/07/2025

স্কুল!!আমাদের জীবনের প্রথম আনুষ্ঠানিক ধাপ!কখনো কখনো নানা বাহানা বানিয়ে স্কুলে না যাওয়ার ফন্দি আবার কখনোবা বন্ধুদের জন্য প্রতিদিনই স্কুলে যাওয়ার জোক..সবকিছু মিলিয়েই স্কুল জীবন..
২১ জুলাই ২০২৫..তেমনি একটি দিন ছিলো..হয়তো কেউ বা ভাবছিলো স্কুল ছুটি দিলে বন্ধুদের সাথেই দৌড়ে মাঠ পার হবে আবার কেউ বা অপেক্ষা করছিলো কখন ছুটির ঘন্টা দিবে আর সে মায়ের কাছে যাবে স্কুলে কি কি করেছে সব বলবে...ঠিক সেই সময় ০১:০৬ এ রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 নিয়ে বিমানী Flight Lieutenant Towkir Islam Sagor বিমানটি নিয়ে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে ধ্বংসে পড়ে মূহুর্তেই আগুন ধরে যায়...আর সেই ভবনটি ছিলো ক্লাস ১-৮ পযর্ন্ত শিক্ষার্থীরা সাথে ছিলেন শিক্ষক শিক্ষিকারাও। প্রাণ বাচাঁতে বাচ্চাগুলোর দৌড়াদৌড়ি,,কিন্তু ফুলগুলো আর রক্ষা পেলো কই?কারো বা শরীর আলাদা হয়ে গেছে..কেউ কেউ আবার ঝলসে যাওয়া শরীর নিয়ে ছুটাছুটি করছে সেই তীব্র যন্ত্রণা নিয়ে। এর মাঝে বাবা-মা রা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটাছুটি করছে নিজেদের পরী বাচ্চাদের জীবিত অবস্থায় পাওয়ার আশায়। সবার আশা আর থাকলো কই?
মাইলস্টোন ট্র্যাজেডি...কেড়ে নিলো এত্তোগুলো নিষ্পাপ প্রাণ, যারা কিনা দুনিয়ার আলো এখনো দেখে উঠতে পারেনি হয়তো আর ১০মিনিট হলেই তারা প্রতিদিনের মতো ফিরে যেতো বাবা মায়ের কাছে কিন্তু তাদের নিয়তি ছিলো ভিন্ন,, এই নিহত এবং হতাহতের সংখ্যা সময়ের সাথে ঠিকই বেড়ে যাবে কিন্তু তাদের আমরা আর ফিরে পাবো না।
PMS Alumni Association এর পক্ষ থেকে নিহত ফুলগুলোর আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করি।

সুযোগ পেলে আবার কার কার সাথে কলম খেলতে ইচ্ছুক ?মেনশন করুন আপনার সেই কলম খেলার বন্ধুদের।
16/07/2025

সুযোগ পেলে আবার কার কার সাথে কলম খেলতে ইচ্ছুক ?
মেনশন করুন আপনার সেই কলম খেলার বন্ধুদের।

একটি বিশেষ এলান 📣📣প্রগ্রেসিভ এলামনাই এসোসিয়েশনের জন্য নিম্নোক্ত ব্যাচসমূহ (প্রভাতী শাখা ও দিবা শাখা) থেকে প্রতিনিধি সংগ...
14/07/2025

একটি বিশেষ এলান 📣📣

প্রগ্রেসিভ এলামনাই এসোসিয়েশনের জন্য নিম্নোক্ত ব্যাচসমূহ (প্রভাতী শাখা ও দিবা শাখা) থেকে প্রতিনিধি সংগ্রহ করা হবে।

📌 ২৫ ব্যাচ (প্রভাতী)– ৮ জন
📌 ২৫ ব্যাচ (দিবা)– ৮ জন

প্রতিনিধি সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাচের সকলের সম্মতি ও মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিনিধি‌রা তাঁদের ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত থেকে তাদের ব্যাচ কে প্রতিনিধিত্ব করবেন।

🔹 যারা প্রতিনিধি হিসেবে যুক্ত হতে আগ্রহী, অনুগ্রহ করে নিচের ফর্মটি দ্রুত পূরণ করুন।

💠 ফর্মের লিংক:

আমরা নিম্ন লিখিত ৮ জনকে আমার ব্যাচের পক্ষ এবং সম্মতিক্রমে প্রগ্রেসিভ এলামনাই এ্যাসোসিয়েশনের ব্যাচ প্রতিনীধি হি...

পুরাই মাথা নষ্ট মামা 🔥🔥🔥
09/07/2025

পুরাই মাথা নষ্ট মামা 🔥🔥🔥

মাঠে নামার সময় এসে গেছে! আর নয় শুধু অতীতের স্মৃতি, এবার তৈরি হবে নতুন আরেক স্মৃতি।আজ থেকেই শুরু হয়ে গেছে পি এম এস এলামনা...
07/07/2025

মাঠে নামার সময় এসে গেছে! আর নয় শুধু অতীতের স্মৃতি, এবার তৈরি হবে নতুন আরেক স্মৃতি।

আজ থেকেই শুরু হয়ে গেছে পি এম এস এলামনাই ফুটসাল ২০২৫–এর রেজিস্ট্রেশন।
তাহলে দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করো!

➤➤খেলা: ৩ ও ৪ অক্টোবর, ২০২৫ (শুক্রবার ও শনিবার)

রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহের স্থান:

➤➤ রিয়াদ হোসেন (ব্যাচ–১৭)
📞 মোবাইল: ০১৬৩৪৬৮০০৩৭
📍 অবস্থান: পিয়নপাড়া

➤➤রেজিস্ট্রেশন নির্দেশনাবলি:

➤১. রেজিস্ট্রেশন ফি ৮,০০০ টাকা (জার্সি ব্যতীত)
ফর্ম নেওয়ার সময় ১,০০০ টাকা অগ্রিম দিতে হবে এবং বাকি ৭,০০০ টাকা ফর্ম জমা দেওয়ার সময় পরিশোধ করতে হবে।
অগ্রিম টাকা অফেরতযোগ্য

➤২. ফর্ম জমা দেওয়ার সময়সীমা: ৭ জুলাই,২০২৫ – ১০ আগস্ট,২০২৫

➤৩. রেজিস্ট্রেশন কার্ড জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই জমা দিতে হবে।

➤৪. প্রতিটি দলে ম্যানেজারসহ সর্বোচ্চ ১৫ জন খেলোয়াড় থাকবে, ৮ জন খেলবে বাকিরা অতিরিক্ত।

➤৫. প্রতিটি ম্যাচের মোট সময় ৩০ মিনিট — প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে। মাঝখানে ৫ মিনিটের বিরতি থাকবে।

➤৬. বিস্তারিত নির্দেশনাবলি রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখ থাকবে।

পিএমএস এলামনাই ফুটসাল টুর্নামেন্ট শুধু খেলা নয়, এটা আবেগ, এটা এলামনাই স্পিরিটের প্রতিচ্ছবি।কোন ব্যাচের হাতে উঠবে এইবারের...
05/07/2025

পিএমএস এলামনাই ফুটসাল টুর্নামেন্ট শুধু খেলা নয়, এটা আবেগ, এটা এলামনাই স্পিরিটের প্রতিচ্ছবি।কোন ব্যাচের হাতে উঠবে এইবারের ট্রফি ? কোন ব্যাচের ফ্যান জোন সবচেয়ে বড়?

জার্সি পড়ো, বন্ধুদের ডাকো, আর দল গঠন করো – সময় কিন্ত চলে আসছে।

পি এম এস এলামনাই ফুটসাল ২০২৫ - রেজিস্ট্রেশন শুরু হবে এই সপ্তাহেই। সবাই প্রস্তুত তো?

🎨 লোগো ডিজাইন কন্টেস্ট !⚽আমাদের অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আসন্ন ফুটসাল টুর্নামেন্ট এর জন্য একটি লোগো প্রয়োজন।যারা লো...
04/07/2025

🎨 লোগো ডিজাইন কন্টেস্ট !⚽
আমাদের অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আসন্ন ফুটসাল টুর্নামেন্ট এর জন্য একটি লোগো প্রয়োজন।

যারা লোগো ডিজাইন করতে পারেন, তাদেরকে অনুরোধ করা যাচ্ছে নিজ নিজ ডিজাইন সাবমিট করার জন্য।
🏆 বিজয়ী ডিজাইনার পাবেন একটি বিশেষ অ্যাপ্রিসিয়েশন গিফট!

যা যা থাকতে হবেঃ
১- ফুটবল
২-টুর্নামেন্ট এর নাম (PMS Alumni Futsal)
৩-সাল (2025)

📩 ডিজাইন জমা দেওয়ার শেষ তারিখ: ১০.০৭.২০২৫
📧 সাবমিশন ইমেইল: [email protected]

01/07/2025

🎉 ⚽ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ⚽ 🎉


P.M.S ব্যাচ ১১-২৪ এর অংশগ্রহণে আয়োজন করা হচ্ছে এক দারুণ রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্ট!
বন্ধুত্ব, প্রতিযোগিতা আর পুরনো স্মৃতির মিশেলে থাকছে জমজমাট এক আয়োজন! ⚽🔥

📋 টুর্নামেন্টের বিবরণঃ

🔹 প্রতি দল: মোট ১৫ জন (৮ জন খেলোয়ার+৬ জন অতিরিক্ত + ১ জন ম্যানেজার)
🔹 রেজিস্ট্রেশন ফি: ৮০০০ টাকা (জার্সি ফি ব্যতীত)
🔹 রেজিস্ট্রেশন শেষ তারিখ: ১০ই সেপ্টেম্বর ২০২৫
🔹 খেলা : অক্টোবরের প্রথম সপ্তাহ (সম্ভাব্য তারিখ)

📢 স্পন্সর নীতিমালা:

✅ প্রতিটি দল চাইলে নিজস্ব স্পন্সর (জার্সির জন্য) নিতে পারবে । জার্সির স্পন্সর আয়োজকরা এনাউন্স করবে না ।

✅ আয়োজকদের নির্ধারিত নিয়ম মেনে টুর্নামেন্টে স্পন্সর যুক্ত করতে হবে ।

🏆 ফুটবল ⚽ হোক বন্ধন, আনন্দ আর সম্মানের প্রতীক!
👉 দেরি না করে এখনই দল গঠন করো ও রেজিস্ট্রেশন সম্পন্ন করো।

আয়োজক: প্রগ্রেসিভ এলাম্নাই অ্যাসোসিয়েশন
স্থান: সার্কিট হাউস মাঠ।
ফুটবল হোক একতা আর আনন্দের উৎসব !🏆⚽

ভিডিওটি বানিয়েছেন ১৬ ব্যাচ থেকে Iasin Ahmed Sagor 🔥

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when PMS Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PMS Alumni Association:

Share