রানীগঞ্জ পাঠাগার-Raniganj pathagar

রানীগঞ্জ পাঠাগার-Raniganj pathagar দ্যা স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশন কতৃক পরিচালিত " রাণীগঞ্জ পাঠাগার "

জাতীয় গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৬ এর শুভেচ্ছা
23/04/2026

জাতীয় গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৬ এর শুভেচ্ছা

সবাইকে বিশ্ব বই দিবসের শুভেচ্ছা। বেশি বেশি বই পড়ুন, ভালো ভালো বইয়ের কথা ছড়িয়ে দিন।
23/04/2026

সবাইকে বিশ্ব বই দিবসের শুভেচ্ছা। বেশি বেশি বই পড়ুন, ভালো ভালো বইয়ের কথা ছড়িয়ে দিন।

চলন্তিকা প্রকাশনীর চমৎকার ৩টি বই। যেগুলো পাঠকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।
21/04/2026

চলন্তিকা প্রকাশনীর চমৎকার ৩টি বই। যেগুলো পাঠকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।

রাণীগঞ্জ পাঠাগারের 'বর্ষবরণ-১৪৩৩' উৎসবের প্রধান আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা।
18/04/2026

রাণীগঞ্জ পাঠাগারের 'বর্ষবরণ-১৪৩৩' উৎসবের প্রধান আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা।

ক্ষুদে বন্ধুদের জন্য বর্ষবরণের আনন্দ আরও বাড়িয়ে দিতে আমাদের উৎসবে এসেছিল দুই পাপেটবন্ধু 'নীলু' এবং 'ইকু'।
17/04/2026

ক্ষুদে বন্ধুদের জন্য বর্ষবরণের আনন্দ আরও বাড়িয়ে দিতে আমাদের উৎসবে এসেছিল দুই পাপেটবন্ধু 'নীলু' এবং 'ইকু'।

সম্মানিত রাণীগঞ্জবাসী,পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। বাংলা নববর্ষ ১৪৩৩ এর উৎসবকে স্মরণীয় করতে রাণীগঞ্জ পাঠাগার আয়োজন করত...
11/04/2026

সম্মানিত রাণীগঞ্জবাসী,

পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। বাংলা নববর্ষ ১৪৩৩ এর উৎসবকে স্মরণীয় করতে রাণীগঞ্জ পাঠাগার আয়োজন করতে যাচ্ছে বৈশাখী মেলা, হাডুডু খেলা, পাপেট শো, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ বর্ণিল আয়োজন।
​পহেলা বৈশাখের সকল আয়োজনে আপনারা সপরিবারে আমন্ত্রিত।

​স্থান: পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
তারিখ: ০১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ / ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার)

25/03/2026
 #ইফতার_২০২৬১৪ মার্চ ২০২৬, শনিবারপবিত্র মাহে রমজান উপলক্ষে রানীগঞ্জ পাঠাগারের উদ্যোগে অত্যন্ত আন্তরিক, সাদামাটা এবং সৌহা...
16/03/2026

#ইফতার_২০২৬
১৪ মার্চ ২০২৬, শনিবার

পবিত্র মাহে রমজান উপলক্ষে রানীগঞ্জ পাঠাগারের উদ্যোগে অত্যন্ত আন্তরিক, সাদামাটা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা জাঁকজমক ছাড়াই পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং একাত্মতার আবহে এই আয়োজন সম্পন্ন হয়।

এই আয়োজনে রানীগঞ্জ পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পাঠাগারের একনিষ্ঠ কর্মী, দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী এবং পাঠাগারের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত প্রিয়জনেরা। সবার মিলিত উপস্থিতিতে ইফতার মাহফিলটি হয়ে ওঠে এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করা হয় যেন তিনি আমাদের সকলকে সুস্থতা, শান্তি এবং কল্যাণ দান করেন এবং সমাজে সম্প্রীতি ও মানবিকতা বৃদ্ধি করেন।

রানীগঞ্জ পাঠাগার সবসময় জ্ঞানচর্চা, সামাজিক বন্ধন এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে পাঠাগারের অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এই প্রত্যাশা সবার।

সম্মিলিত পাঠাগার আন্দোলনের সহযোগিতায় রানীগঞ্জ পাঠাগারে জহির রায়হান-এর ‘আরেক ফাল্গুন’ বইয়ের পাঠ-প্রতিক্রিয়া অনুষ্ঠানে...
21/02/2026

সম্মিলিত পাঠাগার আন্দোলনের সহযোগিতায় রানীগঞ্জ পাঠাগারে জহির রায়হান-এর ‘আরেক ফাল্গুন’ বইয়ের পাঠ-প্রতিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং পাঠকদের পুরস্কার প্রদান করা হয়।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রানীগঞ্জ পাঠাগারে আজ রচনা প্রতিযোগিতার সফল আয়োজন সম্পন্ন হয়েছে...
20/02/2026

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রানীগঞ্জ পাঠাগারে আজ রচনা প্রতিযোগিতার সফল আয়োজন সম্পন্ন হয়েছে।
এছাড়া আগামীকাল প্রখ্যাত লেখক জহির রায়হানের কালজয়ী গ্রন্থ “আরেক ফাল্গুন” এর উপর গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
📅 প্রতিযোগিতার তারিখ: আগামীকাল শনিবার
⏰ সময়: সকাল ১১টা
📍 স্থান: রানীগঞ্জ পাঠাগার
ভাষা শহিদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য। আন্তরিক আমন্ত্রণ রইল। 🌼

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রানীগঞ্জ পাঠাগারের পক্ষ থেকে আগামীকাল ২০ ফেব্রুয়ারি, রোজ শুক্র...
19/02/2026

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রানীগঞ্জ পাঠাগারের পক্ষ থেকে আগামীকাল ২০ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার সকাল ১১টায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকলকে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।
18/02/2026

পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।

Address

Purabari
Mymensingh

Telephone

+8801611327451

Website

Alerts

Be the first to know and let us send you an email when রানীগঞ্জ পাঠাগার-Raniganj pathagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share