Hope by Govaly

Hope by Govaly We work for Human & Humanity

হোপ আবারও ফিরে এসেছে—আশা ছড়াতে, হাসি ফিরিয়ে দিতে!আপনার অব্যবহৃত, অপ্রয়োজনীয় কাপড়গুলো—যেগুলো আপনি আর ব্যবহার করেন না, হয়ত...
19/05/2025

হোপ আবারও ফিরে এসেছে—আশা ছড়াতে, হাসি ফিরিয়ে দিতে!

আপনার অব্যবহৃত, অপ্রয়োজনীয় কাপড়গুলো—যেগুলো আপনি আর ব্যবহার করেন না, হয়তো আলমারির কোণায় জমে আছে—সেগুলোই হতে পারে কারও মুখে হাসি ফোটানোর কারণ।

আমাদের সবার আলমারিতে এমন অনেক কাপড় পড়ে থাকে, যেগুলো আমরা আর ব্যাবহার করি না। শুধু যদি আমরা এগুলো আর ফেলে না দিয়ে, যত্ন করে অন্যের হাতে তুলে দিই—তাহলে বদলে যেতে পারে একটি জীবন।

🛑হোপ ঠিক এখানেই কাজ করছে!
আমরা আপনার অব্যবহৃত কিন্তু ব্যবহারযোগ্য কাপড়গুলো আপনার বাসা থেকেই সংগ্রহ করব। সেগুলো পরিষ্কার করে, গুছিয়ে, পৌঁছে দেব সেই সব অভাবী মানুষগুলোর হাতে—যাদের সত্যিই সেগুলো প্রয়োজন।

এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা শুধু কাপড় দিচ্ছি না—উপহার দিচ্ছি উষ্ণতা, সম্মান আর ভালোবাসা।

🛑আপনি কি এই পরিবর্তনের অংশ হতে চান?
তাহলে এখনই অংশ নিন গোভ্যালির "মানবতার দেয়ালে"।

➡ অংশগ্রহণ করতে নিচের লিংকে ক্লিক করুন। দিন আপনার ঠিকানা ও ফোন নম্বর।

আমাদের টিম আপনার বাসায় গিয়ে আপনার দেওয়া কাপড় সংগ্রহ করে পৌঁছে দেবে সুবিধাবঞ্চিত মানুষের হাতে।

🔗 অংশগ্রহণ করুনঃ https://govaly.com/hope
অথবাঃ https://forms.gle/51MLAdNKizPTh9i29

আপনার অব্যবহৃত কাপড়ই হতে পারে কারও নতুন জীবনের শুরু।
🔻 আসুন, আমাদের দিয়েই হোক পরিবর্তনের শুরু। 🔻

#মানবতারদেয়াল

ঈদে সবাই যেখানে নতুন জামা পড়ছে, সেখানে Hope by Govaly কেন পুরাতন জামা গিফট করলো?এই প্রশ্নের অনেকগুলো উত্তরে অনেকগুলো কার...
06/04/2025

ঈদে সবাই যেখানে নতুন জামা পড়ছে, সেখানে Hope by Govaly কেন পুরাতন জামা গিফট করলো?

এই প্রশ্নের অনেকগুলো উত্তরে অনেকগুলো কারণ আমাদের সামনে ছিল—

১। যে বাজেটে আমরা ১০ জন মানুষকে নতুন কাপড় দিতে পারতাম, একই বাজেটে ১০০+ মানুষকে পুরোনো কাপড় দিতে সক্ষম হয়েছি। আমরা চেয়েছি—কম রিসোর্সে বেশি মানুষকে সহায়তা করতে।

২। ঈদের সময় সবার পরিবারের জন্যই একটা অতিরিক্ত অর্থনৈতিক চাপ থাকে। সেই সময় নতুন কাপড়ের প্রজেক্টে ডোনেশন করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। কিন্তু অব্যবহৃত কাপড় তো সবার বাসাতেই কম বেশি থাকে। এই কাপড়গুলো ডোনেট করতে তেমন কোনো বাড়তি খরচ বা চাপ লাগে না।

৩। অব্যবহৃত কাপড় ডোনেশনের মাধ্যমে যেমন আমাদের বাসার অতিরিক্ত জিনিসগুলো সরানো যায়, তেমনি এগুলো ফেলে না দিয়ে দিলে একদিকে পরিবেশ রক্ষা হয়, অন্যদিকে কাপড়ের অভাবে থাকা মানুষদের মৌলিক চাহিদা পূরণ হয়। তাদের মুখে হাসি ফোটে।

আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে, অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়াতেই ঈদের আসল সৌন্দর্য। Hope by Govaly সেই আনন্দ ভাগ করে নেওয়ারই এক ছোট্ট প্রয়াস।

আপনাদের বাসায় যেখানে সেখানে পড়ে থাকা অব্যবহৃত জামাকাপড়ও যে কারও কাছে অনেক মূল্যবান ! সেগুলাও যে কারও মুখে হাসি ফোঁটাতে প...
26/03/2025

আপনাদের বাসায় যেখানে সেখানে পড়ে থাকা অব্যবহৃত জামাকাপড়ও যে কারও কাছে অনেক মূল্যবান ! সেগুলাও যে কারও মুখে হাসি ফোঁটাতে পারে, এই ছবিটা তারই প্রমাণ । আজকের দুই পিকআপ জামাকাপড় নির্ধারিত সময়ের আগেই বিতরণ শেষ । আপনাদের এমন সক্রিয় অংশগ্রহণ এবং অভাবী মানুষের মুখের হাঁসিতে গোভ্যালি টিম মুগ্ধ !!

আমাদের টিম এই প্রোজেক্ট একবার কিংবা বছরে বছরে নয়, বরং বছরে কয়েকবার এই প্রোজেক্ট পরিচালনা করতে চায় । আপনারা এভাবে অংশগ্রহণ করলে আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ্‌।

এই Hope by Govaly প্রোজেক্টের সাথে যুক্ত চুয়েট গ্রিন ফর পিচ এবং চুয়েট চট্টগ্রাম স্টুডেন্ট ফোরামের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা । আর গোভ্যালি টিমের প্রত্যেক সদস্যকে অভিনন্দন ।

আমরা আবারও বড় পরিসরে এই প্রোজেক্ট আসছি৷ আপনাদের অংশগ্রহণ আমাদেরকে সেই সাহস দিয়েছে৷ আবারও দেবেন তো?

Dress for Hope - একটি আশার গল্পDress for Hope প্রোজেক্টে আপনার অব্যবহৃত জামাকাপড় অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে...
06/03/2025

Dress for Hope - একটি আশার গল্প

Dress for Hope প্রোজেক্টে আপনার অব্যবহৃত জামাকাপড় অভাবী মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের স্বপ্ন ।

এই মহৎ উদ্যোগে আমাদের সাথে থাকছেন Green for Peace এর একদল অনুপ্রাণিত স্বেচ্ছাসেবী, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে বদ্ধ পরিকর৷

কখনও ভেবে দেখেছেন ? আপনার যে অব্যবহৃত জামাকাপড় আপনার বাসায় যেখানে সেখানে পড়ে আছে, সেগুলো অন্য কারও মুখে হাসি ফোটাতে পারে...
03/03/2025

কখনও ভেবে দেখেছেন ? আপনার যে অব্যবহৃত জামাকাপড় আপনার বাসায় যেখানে সেখানে পড়ে আছে, সেগুলো অন্য কারও মুখে হাসি ফোটাতে পারে ?

↪ আমাদের দেশের প্রায় ১৫ শতাংশ মানুষ বস্ত্র সংকটে ভোগে । আমরা বাকি ৮৫ শতাংশ মানুষ যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াই, তবে কোন রকম জটিলতা ছাড়াই এই সমস্যা নিমিষেই সমাধান হয়ে যায় ।

↪ আমরা আমাদের অপ্রয়োজনীয় জামাকাপড় ফেলে না দিয়ে সেগুলো যদি এই মানুষগুলোকে দেই, তবে তাদের জীবনের একটি মৌলিক চাহিদা পূরন হবে ।

আমাদের নিজ নিজ জায়গা থেকে এই ছোট ছোট উদ্যোগগুলো আমাদের সমাজে আনতে পারে সুন্দর এক পরিবর্তন ।

🟥আপনি কি এই পরিবর্তনের অংশীদার হতে চান?

গোভ্যালির উদ্যোগে আমাদের ড্রেস ড্রাইভ উইকে অংশ নিয়ে ঐ অভাবী মানুষগুলোর পাশে দাঁড়ান ।

➡অংশগ্রহনের জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে, আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিন ।
আমাদের টিম আপনার ঠিকানায় গিয়ে আপনার অব্যবহৃত জামাকাপড় সংগ্রহ করে সুবিধাবঞ্চিত মানুষের হাতে পৌছে দেবে ।

অংশগ্রহনের জন্য ভিজিট করুনঃ https://govaly.com/hope

🔻আসুন আমাদেরকে দিয়েই হোক পরিবর্তনের শুরু ।🔻

23/02/2025

✅হোপ কি?
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যারা শুধু একটি ভালো জামার অভাবে কষ্ট পায়—শীতের রাতে কাঁপে, গরমে পুড়তে থাকে। অথচ আমাদের অনেকেরই বাসায় এমন কাপড় থাকে, যা আমরা আর ব্যবহার করি না। হয়তো আলমারির এক কোণায় জমে আছে, অথবা একসময় ফেলে দেই।

✅হোপ ঠিক এখানেই কাজ করবে!

আমরা আপনার অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য কাপড় আপনার বাসা থেকে সংগ্রহ করবো, যত্নসহকারে সংরক্ষণ করবো, এবং প্রকৃত অভাবীদের মাঝে বিতরণ করবো। আপনার অযত্নে পড়ে থাকা কাপড় হতে পারে কারও জীবন বাঁচানোর হাতিয়ার, কারও মুখে হাসি ফোটানোর কারণ।

এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু কাপড় দান করবো না, বরং মানুষের জীবনে উষ্ণতা, ভালোবাসা আর সম্মানের পরশ বয়ে আনবো।

✨ আপনার ছোট্ট সহযোগিতায় বদলে যেতে পারে কারও জীবন।
আসুন, একসঙ্গে আশার আলো ছড়িয়ে দিই!

Address

Muradpur
4000

Alerts

Be the first to know and let us send you an email when Hope by Govaly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share