Shebok Sangha - সেবক সংঘ

Shebok Sangha - সেবক সংঘ Performing different community activities in healthcare, education, environment and other areas.

We are a non-profit organization in Munshiganj, Bangladesh who wants to work for the betterment of people and society. We are trying to perform different community activities in healthcare, education, environment and other areas.

আমাদের স্বনির্ভর সমাজ গড়ার লক্ষে, সেবক সংঘ, মুন্সিগঞ্জের দক্ষিণ চরমশুরা গ্রামের একটি পরিবারের জন্য একটি ব্যাটারিচালিত গ...
14/03/2026

আমাদের স্বনির্ভর সমাজ গড়ার লক্ষে, সেবক সংঘ, মুন্সিগঞ্জের দক্ষিণ চরমশুরা গ্রামের একটি পরিবারের জন্য একটি ব্যাটারিচালিত গাড়ি কেনার বড় একটি অংশের অর্থায়ন করেছে।

আমাদের মিশন খুবই সহজ, এই ছোট সহায়তা তাদের সম্মানের সাথে উপার্জনের সুযোগ তৈরি করবে, এবং তারা নিজেদের পরিবার স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে।

মানুষকে সক্ষম করে তোলার এই কর্মে সহযোগিতা করতে পেরে সেবক সংঘ পরিবার গর্বিত।

মুন্সিগঞ্জের দক্ষিণ চরমশুরা গ্রামের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে একসাথে দাঁড়িয়েছে ইনুমেন্ট সলিউশনস ও স...
10/08/2025

মুন্সিগঞ্জের দক্ষিণ চরমশুরা গ্রামের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে একসাথে দাঁড়িয়েছে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ।

🎓 দুইটি স্কুলের ১৭ জন শিক্ষার্থী (ক্লাস ১–১০) প্রতি মাসে বৃত্তি পাবে যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহজ হয়।

📚 আরও দুইটি স্কুল এবং দুটি মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী পাবে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী, যা তাদের শেখার যাত্রায় সহায়ক হবে।

হয়তো এটি একটি ছোট উদ্যোগ, কিন্তু এই শিশুদের জন্য এটি হতে পারে স্কুলে থাকার অনুপ্রেরণা, স্বপ্ন আঁকড়ে ধরার সাহস, আর ভবিষ্যত বদলে দেওয়ার সুযোগ!

 # # # ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ছানি অপারেশান  # # #সেবক সংঘ এবং লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ গার্ডেন এর যৌথ উদ্দেগে আজ ১...
14/02/2025

# # # ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ছানি অপারেশান # # #

সেবক সংঘ এবং লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ গার্ডেন এর যৌথ উদ্দেগে আজ ১৪ ফেব্রুয়ারী শুক্রবার বিনামূল্যে প্রায় ১৫০ রুগীর চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয় । এর মধ্যে ২৮ রুগীকে পাওয়া যায় যাদের ছানি অপারেশান করা হবে আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জে।

চক্ষু রোগীর বাহিরে মেডিসিন, বক্ষব্যাধি ও ডায়াবেটিস এর আরো প্রায় ১২৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও যথা সম্ভব ফ্রী ঔষধ দেয়া হয় । সাথে ছিল ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার ও ওজোন মাপা।

আমরা এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকল ডাক্তার, টেকনিশিয়ান, স্বেচ্ছা সেবক, লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ গার্ডেনের সদস্য ও এলাকার মুরুব্বীগণের নিকট কৃতজ্ঞ।

সেবক সংঘ, মুন্সীগঞ্জ এবং লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ গার্ডেন এর যৌথ উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারী শুক্রবার একটি বিনামূল্...
29/01/2025

সেবক সংঘ, মুন্সীগঞ্জ এবং লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ গার্ডেন এর যৌথ উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারী শুক্রবার একটি বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। যারা চক্ষু ও মেডিসিন ডাক্তার দেখাতে চান, কিংবা ছানী অপারেশন করাতে চান, তাদেরকে ০১৮২৪০৬২১৮১ অথবা ০১৭৬০৪১৪৩৬৪ নম্বরে সিরিয়াল দেয়ার জন্য অনুরুধ করা হইলো।

মুন্সীগঞ্জ দক্ষিন চরমশুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, এবং দক্ষিন চরমশুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ৪০ জন ছাত্র-ছাত্রীদে...
19/01/2025

মুন্সীগঞ্জ দক্ষিন চরমশুরা আদর্শ উচ্চ বিদ্যালয়, এবং দক্ষিন চরমশুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ৪০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন।

সেবক সংঘ এর উদ্যোগে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।

Distribution of educational materials to 40 talented students of Munshiganj Dakshin Chramshura Adarsha High School, and Dakshin Chramshura Government Primary School.

We made a humble effort under the initiative of Shebok Sangha.

Address

Sikder Bari, Dakhkhin Charmasura, PO/Ramjanbeg
Munshiganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shebok Sangha - সেবক সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shebok Sangha - সেবক সংঘ:

Share