Govt. Haraganga Collage, Red Crescent Youth.

Govt. Haraganga Collage, Red Crescent Youth. Govt. Haraganga Collage Based Youth Organisation. Powerd by Bangladesh Red Crescent Society(BDRCS).

একটি দিনের গল্প, একগুচ্ছ স্মৃতি 🇧🇩পুরো দিনের প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠানের শেষে ক্লান্ত শরীর, কিন্তু তৃপ্ত মন নিয়ে ধরা প...
26/03/2026

একটি দিনের গল্প, একগুচ্ছ স্মৃতি 🇧🇩

পুরো দিনের প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠানের শেষে ক্লান্ত শরীর, কিন্তু তৃপ্ত মন নিয়ে ধরা পড়েছে এই সুন্দর মুহূর্তগুলো।

প্রতিটি হাসি, প্রতিটি মুখে লুকিয়ে আছে পরিশ্রমের গল্প, একতার শক্তি আর অদম্য আত্মবিশ্বাস। দিনভর শৃঙ্খলা, নিষ্ঠা আর দেশপ্রেমে ভরা যাত্রার শেষে এই গ্রুপ ছবিগুলো হয়ে উঠেছে আমাদের অর্জনের নিঃশব্দ সাক্ষী।

এগুলো শুধুই ছবি নয়

এগুলো স্মৃতি, আবেগ আর একসাথে জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার প্রতিচ্ছবি।

সালাম সেই তারুণ্যকে, যারা ক্লান্তিকে হারিয়ে গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে সফলতার মঞ্চে।

দিনটি শেষ, কিন্তু স্মৃতিগুলো চিরকাল ✨🇧🇩

স্বাধীনতা দিবসের গৌরবময় উদযাপনে জেলা প্রশাসনের আয়োজিত ডিসপ্লে প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে সরকারি হরগঙ্গা কলেজে...
26/03/2026

স্বাধীনতা দিবসের গৌরবময় উদযাপনে জেলা প্রশাসনের আয়োজিত ডিসপ্লে প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে সরকারি হরগঙ্গা কলেজের যুব রেড ক্রিসেন্ট দল।

মাত্র ১ দিনের স্বল্প সময়ে দলনেতা সাজ্জাদ হোসেন আপনের সহযোগিতা ও মেন্টর হৃত্বিক সাহার নেতৃত্বে সম্পন্ন হয়েছে পুরো ডিসপ্লের প্রস্তুতি যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তার দক্ষ দিকনির্দেশনা ও পরিকল্পনার মাধ্যমে দলটি স্বল্প সময়েই নিজেদের সেরা প্রস্তুত করে তুলতে সক্ষম হয়েছে। অন্যদিকে, দলের মনোবল ও উদ্দীপনা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক সদস্য নাজমুর নিলয়। তার অনুপ্রেরণা, সহযোগিতা এবং সমর্থন পুরো দলকে একত্রিত রেখেছে এবং আত্মবিশ্বাস জুগিয়েছে প্রতিটি ধাপে। একদিনের নিরলস পরিশ্রম, পরিকল্পনা আর নেতৃত্বই আজ এনে দিয়েছে এই আনন্দঘন মুহূর্ত।

এই সাফল্য শুধুমাত্র একটি অর্জন নয়, এটি প্রমাণ করে সময় কম হলেও যদি থাকে সঠিক নেতৃত্ব, দৃঢ় মনোবল এবং একতা, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।

অভিনন্দন দলনেতা মেন্টর ও সেই সকল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের, যারা তাদের শ্রম, ভালোবাসা ও দেশপ্রেম দিয়ে এই বিজয় অর্জন করেছে।

জয় হোক তারুণ্যের, জয় হোক নেতৃত্বের, জয় হোক স্বাধীনতার।

স্বাধীনতা একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি গর্ব, একটি আত্মত্যাগের ইতিহাস। সেই মহান স্বাধীনতা দিবসকে স্মরণ করে জেলা প্রশ...
26/03/2026

স্বাধীনতা একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি গর্ব, একটি আত্মত্যাগের ইতিহাস। সেই মহান স্বাধীনতা দিবসকে স্মরণ করে জেলা প্রশাসনের আয়োজিত বর্ণাঢ্য প্যারেডে অংশগ্রহণ করে সরকারি হরগঙ্গা কলেজের যুব রেড ক্রিসেন্ট দল মাধ্যমিক পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে।

ভোরের প্রথম আলো ফুটতেই শুরু হয় প্রস্তুতি। সাদা ইউনিফর্মে সজ্জিত তরুণ স্বেচ্ছাসেবীরা যেন একেকটি স্বপ্নের প্রতিচ্ছবি। তাদের চোখে ছিল আত্মবিশ্বাস, মনে ছিল দেশপ্রেমের অটুট অঙ্গীকার। মাত্র ১ দিনেরও কম সময়ে কঠোর অনুশীলন, শৃঙ্খলা এবং দলগত সমন্বয়ের এক অসাধারণ প্রদর্শনী উপস্থাপন করে তারা প্যারেড ময়দানে।

যখন মার্চপাস্টের ছন্দে পা ফেলে এগিয়ে যাচ্ছিল তারা, তখন প্রতিটি পদক্ষেপ যেন উচ্চারণ করছিল “আমরা প্রস্তুত, আমরা দেশপ্রেমে অটল।এই অর্জন শুধুমাত্র একটি পুরস্কার নয়; এটি প্রতিটি স্বেচ্ছাসেবীর ঘাম, পরিশ্রম আর নিষ্ঠার প্রতিফলন।

জয় হোক তারুণ্যের, জয় হোক মানবতার, জয় হোক স্বাধীনতার।

"Wishing you and your family a joyous Eid filled with love, laughter, and blessings." 🌙
20/03/2026

"Wishing you and your family a joyous Eid filled with love, laughter, and blessings." 🌙

যুব রেড ক্রিসেন্ট সরকারি হরগঙ্গা কলেজ ইউনিট এর যুব স্বেচ্ছাসেববী Mondira Mondol কে যুব রেড ক্রিসেন্ট পরিবারের পক্ষ থেকে ...
10/03/2026

যুব রেড ক্রিসেন্ট সরকারি হরগঙ্গা কলেজ ইউনিট এর যুব স্বেচ্ছাসেববী Mondira Mondol কে যুব রেড ক্রিসেন্ট পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

মানবতার সেবায় আপনার অগ্রযাত্রা আরও গতিশীল হোক, জীবনের প্রতিটি পদক্ষেপে আসুক সফলতা ও আনন্দের বার্তা।ইউনিট পরিবারের পক্ষ থেকে রইলো অসীম শুভকামনা, নিরন্তর ভালোবাসা ও দোয়া ।

গণ ইফতার- ২০২৬ এর আয়োজনের সময়ে!!আয়োজক কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দারুন আয়োজনের জন্য ❤️‍🔥
09/03/2026

গণ ইফতার- ২০২৬ এর আয়োজনের সময়ে!!
আয়োজক কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দারুন আয়োজনের জন্য ❤️‍🔥

ধন্যবাদ সভ্যতার আলো কে।
08/03/2026

ধন্যবাদ সভ্যতার আলো কে।

সবাই আমন্ত্রিত ❣️আয়োজনে: শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ।
08/03/2026

সবাই আমন্ত্রিত ❣️

আয়োজনে: শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ।

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা 🌸মানবতার সেবায় সবসময় এগিয়ে থাকা রেড ক্রিসেন্টের সাহসী ও নিবেদিতপ্রাণ নারী ভলেন্টিয়া...
08/03/2026

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা 🌸
মানবতার সেবায় সবসময় এগিয়ে থাকা রেড ক্রিসেন্টের সাহসী ও নিবেদিতপ্রাণ নারী ভলেন্টিয়ারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। দুর্যোগ, মানবিক সংকট কিংবা মানুষের কষ্টের সময়—আপনাদের নিঃস্বার্থ সেবা, সাহস ও মানবিকতা আমাদের জন্য অনুপ্রেরণা।
আপনাদের হাত ধরেই মানবতার আলো আরও দূরে ছড়িয়ে পড়ছে। সমাজ গঠনে, মানবতার সেবায় এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে আপনাদের অবদান সত্যিই প্রশংসনীয়।
এই নারী দিবসে কামনা করি—আপনাদের পথচলা হোক আরও শক্তিশালী, আরও সম্মানিত এবং মানবতার সেবায় হোক অবিরাম অগ্রযাত্রা।
শুভ আন্তর্জাতিক নারী দিবস।
মানবতার সেবায় এগিয়ে থাকুক রেড ক্রিসেন্টের প্রতিটি নারী ভলেন্টিয়ার। ❤️

রক্তদান মানবতার সেবায় এক মহান উদ্যোগ🩸মানবতার ডাকে সাড়া দিয়ে আজ স্বেচ্ছায় রক্তদান করেছেন যুব রেড ক্রিসেন্ট সরকারি হরগঙ্গা...
05/03/2026

রক্তদান মানবতার সেবায় এক মহান উদ্যোগ🩸

মানবতার ডাকে সাড়া দিয়ে আজ স্বেচ্ছায় রক্তদান করেছেন যুব রেড ক্রিসেন্ট সরকারি হরগঙ্গা কলেজ ইউনিটের যুব সদস্য TanjUm Arna।
তার এই নিঃস্বার্থ উদ্যোগ একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রক্তদান শুধু একটি দান নয়, এটি মানবতার প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।

যুব রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে রক্তদাতা TanjUm Arna কে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা।
তার এই মানবিক উদ্যোগ অন্যদেরও রক্তদানে অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।

আসুন, আমরা সবাই স্বেচ্ছায় রক্তদান করি এবং মানুষের পাশে দাঁড়াই।
আপনার সামান্য রক্তদানই বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন।

যুব রেড ক্রিসেন্টের ইফতার মাহফিল ২০২৬ 🌙🤍পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মাহফ...
04/03/2026

যুব রেড ক্রিসেন্টের ইফতার মাহফিল ২০২৬ 🌙🤍

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, যুব রেড ক্রিসেন্ট ইনচার্জ মামুনুর রশিদ স্যার, বিএনসিসি প্লাটুন কমান্ডার এমারত হোসেন ইমরান স্যার, বাংলা বিভাগীয় প্রধান নিসাত নাহার ম্যাডাম, সাবেক দলনেতা হেলাল উদ্দিন সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

বর্তমান ও সাবেক স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সার্থক

একসাথে পথ চলার এই বন্ধন অটুট থাকুক সবসময়।✨

মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অ...
26/02/2026

মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক পেজে ‘ইফতার হয় ভাত আর মরিচ ডলা দিয়ে- ছেলে মেয়ে নেই | মুন্সিগঞ্জের মমতাজ-তারা মিয়ার জীবন সংগ্রামের গল্প’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর এক মাসের বাজার নিয়ে পাশে দাড়িয়েছে সরকারি হরগঙ্গা কলেজ রেডক্রিসেন্ট ও মালিরপাথর যুবসমাজ।

আজ বৃহস্পতিবার বিকালে ভিডিওটি ফেসবুকে প্রচার হয়। পরে সন্ধ্যার পরপর তারা মিয়া ও মমতাজ বেগমের বাড়িতে ছুটে যান স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য আম্বিয়া আক্তার স্বর্ণা, সরকারি হরগঙ্গা কলেজ রেডক্রিসেন্ট ইউনিটের দলনেতা সাজ্জাদ হোসেন আপন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম দোলনসহ এলাকার আরও একাধিক যুবক।

এসময় তারা তারা মিয়ার কাছে একমাসের বাজার দ্রব্য তুলে দেন তারা।

Address

Stadium
Munshiganj
1500

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Haraganga Collage, Red Crescent Youth. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share