21/02/2024
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রীনগর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে "ছয়গাঁও যুব সংঘ" এর পক্ষে বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পুষ্পস্তবক অর্পণ করেন:-
➡️মোঃ ফরিদ হোসেন তপন, সভাপতি, ছয়গাঁও যুব
সংঘ।
➡️মোঃ আওলাদ হোসেন, মেম্বার, ০৯ নং ওয়ার্ড,
বীরতারা ইউনিয়ন পরিষদ।
➡️মোঃ মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক, ছয়গাঁও যুব সংঘ।
➡️উজ্জল দাস, দপ্তর সম্পাদক, ছয়গাঁও যুব সংঘ।
এ সময় সমবেত কন্ঠে অমর একুশের ‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’‘ কালজয়ী গানটি গাওয়া হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের স্মরণে ০১ মিনিট নীরবতা পালন করা হয়।