Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Munshiganj
  • Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন

Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
(1)

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক এবং মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। ০৯ নভেম্বর ২০১৮ সালে মানবকল্যাণে নিবেদিত কিছু তরুণদের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু করে।

আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এক নজরে বিক্রমপুর মানব

সেবা ফাউন্ডেশনের কার্যক্রম :

• বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প, কারিগরি, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান।
• বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান।
• চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের স্বল্প বা বিনামূল্যে চিকিৎসা সহায়তা দান।
• রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা।
• দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
• সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ।
• দুঃস্থদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি উপার্জন-উপকরণ বিতরণ।
• পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা।
• পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।
• সৃজনশীল মেধা অন্বেষণ বৃত্তি প্রদান।
• রক্তদান ও রক্তের গ্রুপ এবং ডায়াবেটিকস নির্ণয় কর্মসূচি পালন ।
• শীতার্তদের মাঝে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ।
• মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি করতে বহুমুখী পদক্ষেপ।

� বিস্তারিত জানতে ফেইসবুক পেজ ও ওয়েবসাইট অনুসরণ করুন।

দেশ-বিদেশের যে কোনো স্থান থেকে আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন নিন্মোক্ত হিসাব নম্বর অনুসরণ করে—

Bank Account:
ACCOUNT NAME: BIKRAMPUR MANAB SEBA FOUNDATION
SAVINGS ACCOUNT NO : 4052-12100006422
SHAHJALAL ISLAMI BANK LIMITED,
DIGHIRPAR BRANCH, TONGIBARI, MUNSHIGANJ, DHAKA, BANGLADESH.

বিকাশ / নগদ / রকেট ( পার্সোনাল ) 01643-552015 (সেন্ড মানি)

🩸 “সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে,মাত্র পাঁচটি মিনিট করলে ব্যয় — বাঁচতে পারে একটি জীবন।”🩸“তুচ্ছ নয় রক্তদান , বেঁচে য...
20/08/2026

🩸 “সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে,
মাত্র পাঁচটি মিনিট করলে ব্যয় — বাঁচতে পারে একটি জীবন।”

🩸“তুচ্ছ নয় রক্তদান , বেঁচে যাবে একটি প্রাণ। ”
🩸 যারা রক্ত দিতে ভয় পান, তাদের উদ্দেশ্যে একটি কথা — একবার রক্তদান করে দেখুন। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি ও মানবিক অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই অনুভূতি উপলব্ধি করতে পারলে আপনি বারবার রক্তদান করতে আগ্রহী হবেন।

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন
🌹 আজকের মহান রক্তদাতা:

রোগীর সমস্যা : অপারেশন
রক্তদাতার নাম : আরাফাত রহমান তাফসির
রক্তের গ্রুপ : বি পজিটিভ
রক্তদান : ০৮ তম
ঠিকানা : কাশিপুর মধ্যপাড়া, সরদার বাড়ি
রক্তদানের স্থান : ট্রমা সেন্টার, শ্যামলী।

আপনার এই মহৎ দানের মাধ্যমে একটি জীবন নতুন আশার আলো পেল। মানবতার এই সেবামূলক কাজে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

❤️ এসো মানবতার হাত বাড়িয়ে, সুন্দর সমাজ বিনির্মাণে।

আলহামদুলিল্লাহ
20/08/2026

আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ। ❤️
20/08/2026

আলহামদুলিল্লাহ। ❤️

19/08/2026

মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা একযোগে মুন্সিগঞ্জের ছয়টি উপজেলার ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

19/08/2026

মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষায় আবেদন সংখ্যা ৫০০ ছাড়ালো।

পরীক্ষায় অংশগ্রহণ করতে এখনই যোগাযোগ করো তোমার শিক্ষা প্রতিষ্ঠানে।

আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মানবিক সেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয়ে প্রতিষ্ঠিত ‘বিক্রমপুর মানব সেবা...
19/08/2026

আলহামদুলিল্লাহ

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মানবিক সেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয়ে প্রতিষ্ঠিত ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে (নিবন্ধন নং: S-15264/2026)।

এই প্রাপ্তি আমাদের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের শ্রম, ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি। আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে মানবসেবায় আমাদের পথচলা আরও সুসংগঠিত ও বেগবান হবে, ইনশাআল্লাহ।

সমাজের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা আগের চেয়েও বেশি দায়বদ্ধ।

আমাদের এই মানবিক যাত্রায় আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা সবসময়ের মতো পাশে পাওয়ার প্রত্যাশা করছি।

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন
'এসো মানবতার হাত বাড়িয়ে, সুন্দর সমাজ বিনির্মাণে'

19/08/2026

শুরু হতে যাচ্ছে মুন্সিগঞ্জের সবচেয়ে বড় শিক্ষা বৃত্তি বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি -২০২৬। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.manabseba.org

মেধাবৃত্তির সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন.....❤️
18/08/2026

মেধাবৃত্তির সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন.....❤️

18/08/2026

কে কোন উপজেলা থেকে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন?

🩸 “সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে,মাত্র পাঁচটি মিনিট করলে ব্যয় — বাঁচতে পারে একটি জীবন।”🩸“তুচ্ছ নয় রক্তদান , বেঁচে য...
17/08/2026

🩸 “সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে,
মাত্র পাঁচটি মিনিট করলে ব্যয় — বাঁচতে পারে একটি জীবন।”

🩸“তুচ্ছ নয় রক্তদান , বেঁচে যাবে একটি প্রাণ। ”
🩸 যারা রক্ত দিতে ভয় পান, তাদের উদ্দেশ্যে একটি কথা — একবার রক্তদান করে দেখুন। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি ও মানবিক অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই অনুভূতি উপলব্ধি করতে পারলে আপনি বারবার রক্তদান করতে আগ্রহী হবেন।

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন
🌹 আজকের মহান রক্তদাতা:

রোগীর সমস্যা : ডায়ালাইসিস
রক্তদাতার নাম : তহসিন হাসান
রক্তের গ্রুপ : ও পজিটিভ
রক্তদান : ০৯ তম
ঠিকানা : টংগিবাড়ী
রক্তদানের স্থান : বাদল মিজি স্পেশালাইড্ হাসপাতাল লিঃ

আপনার এই মহৎ দানের মাধ্যমে একটি জীবন নতুন আশার আলো পেল। মানবতার এই সেবামূলক কাজে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

❤️ এসো মানবতার হাত বাড়িয়ে, সুন্দর সমাজ বিনির্মাণে।

Address

Bikrampur Manab Seba Foundation
Munshiganj
1525

Alerts

Be the first to know and let us send you an email when Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bikrampur Manab Seba Foundation - বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন:

Shortcuts

Share