মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা

মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা, Community Organization, Manikpur,Munshiganj,Dhaka, Munshiganj.

21/07/2025

মুন্সীগঞ্জের সকল স্বেচ্ছাসেবীদের দৃষ্টি আকর্ষণ:-

ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধদের জন্য জরুরি রক্তের প্রয়োজন।

মুন্সীগঞ্জ থেকে ১০-১৫ জনের একটি রক্তদাতা টিম নিয়ে আমরা ঢাকায় যেতে চাই।

তবে নেগেটিভ গ্রুপের রক্তের দুস্প্রাপ্যতা থাকায় শুধু নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের নিয়েই আমরা যেতে চাই।

খুব দ্রুত ১০-১৫ জনের নেগেটিভ গ্রুপ রক্তদাতা টিম গঠনের অনুরোধ জানাচ্ছি। আমরা আজকে রাতেই যেতে চাই।

আসসালামু  আলাইকুম আল ইখলাস যুব সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়বেটিস পরিক্ষা কর্মসূচি আয়োজিত হয়েছে।...
01/11/2024

আসসালামু আলাইকুম
আল ইখলাস যুব সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়বেটিস পরিক্ষা কর্মসূচি আয়োজিত হয়েছে।
উক্ত ক্যাম্পিংয়ে কারিগরি সহযোগিতা ছিলো: মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা
আল ইখলাস যুব সংগঠন এর জন্য শুভ কামনা।
সুন্দর একটি সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহবান।

আস সালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন, মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা দীর্ঘদিন যাবৎ রক্তের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছ...
31/10/2024

আস সালামু আলাইকুম

আপনারা সবাই অবগত আছেন, মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা দীর্ঘদিন যাবৎ রক্তের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে, পাশাপাশি সমাজের নানা রকম সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

দীর্ঘদিনের এ পথচলায় সবাইকে না পারলেও অন্তত কিছু মানুষের পাশেও দাড়াতে পেরেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আলহামদুলিল্লাহ।

প্রানের এই সংগঠনে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে প্রায় হাজার খানেক মানুষ যুক্ত থেকে স্বেচ্ছাসেবী কাজে নিজেদের নিয়োজিত করেছে এবং অন্যান্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে যাচ্ছে মানুষের কল্যানে।

নতুন এই স্বাধীন দেশে সংগঠনকে নতুন এবং দৃঢ়ভাবে আরোও বেশী মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে আমরা সকল শ্রেনী পেশার নতুন কিছু শিক্ষিত, মার্জিত, ভদ্র মানুষদের যুক্ত করতে চাই। যারা মানবতার কাজে নিজেদের নিয়োজিত করতে চান এবং সমাজসেবামূলক কাজে সাহায্য সহযোগিতা করতে চান

এতোদিন অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, এখন নতুনভাবে যারা যুক্ত হতে চান তারা আগামী ৭ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে,
রায়হান রাব্বি
প্রতিষ্ঠাতা, মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা

মানবতার শ্রেষ্ঠদান, স্বেচ্ছায় করুন রক্তদান 🩸🖤🩸বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলা...
19/10/2024

মানবতার শ্রেষ্ঠদান, স্বেচ্ছায় করুন রক্তদান 🩸🖤🩸
বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়।
উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।
নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

রোগীর তথ্যঃ-১ রোগীর নামঃ বৈশাখীরক্তের গ্রুপ: এ পজিটিভ সমস্যাঃ থ্যালাসেমিয়া স্থানঃ সদর হাসপাতাল মুন্সিগঞ্জ রক্তদাতার তথ্য...
07/10/2024

রোগীর তথ্যঃ-
১ রোগীর নামঃ বৈশাখী
রক্তের গ্রুপ: এ পজিটিভ
সমস্যাঃ থ্যালাসেমিয়া
স্থানঃ সদর হাসপাতাল মুন্সিগঞ্জ

রক্তদাতার তথ্যঃ
রক্তদাতার নামঃ মাহিন ইসলাম মাহি
রক্তের গ্রুপঃ এ পজিটিভ
মোট রক্তদানের সংখ্যাঃ ৫ম
ঠিকানাঃ মহাকালী, মুন্সিগঞ্জ

২ রোগীর তথ্যঃ-
রোগীর নামঃ সাদিয়া
রক্তের গ্রুপ: ও পজিটিভ
সমস্যাঃ সিজার
স্থানঃ এয়ার ক্লিনিক, মুন্সিগঞ্জ

রক্তদাতার তথ্যঃ
রক্তদাতার নামঃ মোঃ ইফতি
রক্তের গ্রুপঃ ও পজিটিভ
মোট রক্তদানঃ ২য় বার।
ঠিকানাঃ দেওভোগ, মুন্সিগঞ্জ

📢📢📢📢📢জরুরী ঘোষণা 📢📢📢📢📢এতদ্বারা মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থার সাথে সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, মুন্সীগঞ্জ যুব রক্...
05/10/2024

📢📢📢📢📢জরুরী ঘোষণা 📢📢📢📢📢

এতদ্বারা মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থার সাথে সংশ্লিষ্ট
সবাইকে জানানো যাচ্ছে যে,
মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থার বিগত দিনের সকল কমিটি,
কার্যকরী সদস্য এবং উপদেষ্টা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলো।

খুব শীগ্রই একঝাঁক তরুণ তরুণীদের সমন্বয়ে
নতুন কমিটি গঠন করা হবে।

সক্রিয়ভাবে এক যুগ অতিক্রম করা সংগঠন এবং  মুন্সীগঞ্জ সহ বাংলাদেশের অন্যতম একটিভ সংগঠনের মধ্যে একটি মুন্সীগঞ্জ যুব রক্তদান...
05/10/2024

সক্রিয়ভাবে এক যুগ অতিক্রম করা সংগঠন এবং মুন্সীগঞ্জ সহ বাংলাদেশের অন্যতম একটিভ সংগঠনের মধ্যে একটি মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা।

এই ১ যুগের পথচলায় বহু মানুষের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমাদের। মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী অঙ্গনে আমাদের প্রানের সংগঠনের ভূমিকা কতটুকু সেটা কম বেশী অনেকেরই জানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও আমাদের সংগঠনের ভূমিকা অনস্বীকার্য।

বিগত কিছুদিন সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রম কিছুটা ধীর স্থীর ছিলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়াতে কিন্ত আল্লাহর অশেষ রহমতে আমরা আবারো নতুন উদ্যমে একঝাক তরুন তরুণীদের নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে ০৪-১০-২৪ তারিখে সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় বেশ কিছু কার্যকরী বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সামনের দিনগুলোতে আশা করি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী অঙ্গনে আরো বেশি কিছু অবদান রাখতে পারবো ইন শা আল্লাহ।

এতোদিন অনেকেই আমাদের প্রানের সংগঠনে কাজ করার আগ্রহ জানিয়েছিলেন, তাদেরকেও সাথে নিয়ে খুব শীঘ্রই কাজ শুরু করবো ইন শা আল্লাহ। যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইন শা আল্লাহ।

Address

Manikpur,Munshiganj,Dhaka
Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা:

Share