অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, আমরা আলো?

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকাল-অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকাল ২৪ এপ্রিল ১৯৯৮। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের খ্যাতি এখন আন্তর্জাতিক পরিমন্ডলেও মর্যাদার আসন পেয়েছে। একটি স্থানীয় বা আঞ্চলিক সামাজিক-সংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা যে সুনাম,মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছি,বাংলাদেশে সম্ভবত এর কোনো দ্বিতীয় নজির নেই। এই অর্জনের জন্য আমরা গৌরবান্বিত বোধ করছি। আর এই গৌরব অর্জনের

জন্য আমি অগ্রসর বিক্রমপুর কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বাসন্তি অভিনন্দন। যার অবদানের জন্য আজ আমাদের সংগঠন আজ এই মর্যাদার আসনে অভিষিক্ত হতে পেরেছে,তিনি হচ্ছেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাণ পুরুষ ড.নূহ-উল-আলম লেনিন। তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা। কামনা করি তার সুস্থ,সক্রিয় দীর্ঘ জীবন।-পটভূমি-১৯৯৭ সালে লৌহজং এলাকার কয়েকজন বিশিষ্টজন ও তরুণ ড.নূহ-উল-আলম লেনিনের নেতৃত্বে বন্যাত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছিল। বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজের ক্ষেত্রেও তারা সক্রিয় ছিলেন। বলা যায় বন্যা-উত্তর পুনর্বাসনের কাজের সময়ই একটি অরাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার তাগিদ সৃষ্টি হয়। সবাই মিলে নূহ-উল-আলম লেনিনকে এ ধরনের একটি সংগঠন গড়ে দেওয়ার অনুরোধ জানায়।আর এই অনুরোধে সাড়া দিয়েই তিনি ১৯৯৮ সালের ২৪ এপ্রিল প্রতিষ্ঠা করেন ‘অগ্রসর বিক্রমপুর’।১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর দুঃস্থ ছাত্রদের মধ্যে বই বিতরণ ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।সেই দিনের যাত্রা শুরুর পর আর আমরা পেছনে ফিরে তাকাইনি। সংগঠনটি লৌহজং-উপজেলার সীমানা ছাড়িয়ে সম্প্রসারিত হয়েছে প্রথমে মুন্সিগঞ্জে,পরে শ্রীনগর, সিরাজদিখান এবং সর্বশেষ টঙ্গিবাড়ি উপজেলায়। সম্প্রসারণের প্রধান কারণ ও আকর্ষণ ছিল অগ্রসর বিক্রমপুর লৌহজং কেন্দ্র কর্তৃক প্রতিবছর ‘কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্দ্ধনা’অনুষ্ঠানের নিয়মিত আয়োজনের চমৎকারিত্ব। কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা,পরীক্ষায় তাদের এবং শিক্ষকদের আনুষ্ঠানিক স্বীকৃতি জানিয়ে সংবর্দ্ধনা প্রদান এবং স্মারক উপহার ও সার্টিফিকেট প্রদান বিপুল উৎসাহের সঞ্চার করে। একইসঙ্গে এর সঙ্গে যুক্ত অন্যান্য কার্যক্রম শিশু-কিশোরদের কেবল লেখাপড়া বা ভালো রেজাল্ট করার প্রতিই আগ্রহী করে তোলে না,তারা মুক্তিযুদ্ধের চেতনার স্পর্শ লাভ করে। দেশপ্রেম,মুক্তচিন্তা, বিজ্ঞান মনস্কতা এবং চিত্রকলা, সঙ্গীত, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ইত্যাদি শিশু-কিশোরদের কাছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনকে জনপ্রিয় করে তোলে।
ভিজিট করুন।। লাইক দিন।। ফ্রেন্ডস ইনভাইট করুন।। শেয়ার করুন।। রিভিউ দিন ।। কমেন্ট করুন ।।
fb/AgrasharBikrampurFoundation
fb/AgrasharBikrampurMagazine
fb/BikrampurMuseum
fb/BikrampurBihar
youtube.com/channel/UCzCiIDrot2rbwmJuG8Uvi_w/about
e-mail: [email protected]
[email protected]
web: www.agrashar-bikrampur.org

গভীরভাবে শোকাহত!অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং উপজেলা কেন্দ্রের সহ সভাপতি এবং কেন্দ্রীয় পর্ষদের কার্যকরী পরিষদের সদ...
09/06/2026

গভীরভাবে শোকাহত!
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং উপজেলা কেন্দ্রের সহ সভাপতি এবং কেন্দ্রীয় পর্ষদের কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহআলম বাহার (দুলাল)- এর সহধর্মনি মিসেস শিল্পী আলম
আজ সকাল ৯ টা ১৫ মিনিটে ডায়ালিসিস করা অবস্থায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।
গ্রামের বাড়ি লৌহজং উপজেলার ডহরি গ্রামের পারিবারিক কবরস্থানে বাদ মাগরিব মরহুমার নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

01/06/2026

বিক্রমপুর খবর একটি নিউজ, বিনোদন, সঙ্গীত ফ্যাশন বিষয়ক ওয়েবসাইট। আমরা আপনাদের বিক্রমপুরের সরাসরি সর্বশেষ ব্রেকি.....

বিক্রমপুর জাদুঘরের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ 🎉***************ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির গৌরবময় ধারক বিক্রমপুর জাদুঘর স...
28/05/2026

বিক্রমপুর জাদুঘরের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ 🎉
***************
ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির গৌরবময় ধারক বিক্রমপুর জাদুঘর সফলতার সাথে অতিক্রম করেছে গৌরবময় ১৩ বছরের পথচলা। আজ আমরা আনন্দ ও গর্বের সাথে পদার্পণ করেছি ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।
১৩ বছরের গৌরবময় পথচলা পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করেছে ‘বিক্রমপুর জাদুঘর’।
এটি শুধু একটি প্রতিষ্ঠানের বার্ষিকী নয়, বরং বিক্রমপুরের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের এক অবিরাম অঙ্গীকারের উদযাপন।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিক্রমপুর জাদুঘর ইতিহাস সচেতন মানুষ, গবেষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র। প্রাচীন নিদর্শন, লোকজ ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মারক, প্রত্নতাত্ত্বিক সংগ্রহ এবং বিক্রমপুরের গৌরবময় অতীতের নানা উপাদান সংরক্ষণ ও প্রদর্শনের মাধ্যমে জাদুঘরটি নতুন প্রজন্মকে শিকড়ের সন্ধান দিয়ে চলেছে।
এই দীর্ঘ যাত্রাপথ কখনোই সহজ ছিল না। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে আজকের এই অবস্থানে পৌঁছাতে জাদুঘরের সঙ্গে সম্পৃক্ত সকল মানুষের আন্তরিক প্রচেষ্টা, ত্যাগ ও ভালোবাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে আমাদের সম্মানিত দর্শনার্থী, শুভাকাঙ্ক্ষী, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় জনগণের নিরন্তর সহযোগিতা ও অনুপ্রেরণা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে।
১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব স্বপ্নদ্রষ্টা ও সংস্কৃতিসেবীদের, যাঁদের অক্লান্ত পরিশ্রমে বিক্রমপুর জাদুঘরের ভিত্তি রচিত হয়েছে। তাঁদের দূরদৃষ্টি ও ঐতিহ্যপ্রেমই আজকের এই অর্জনের মূল প্রেরণা।
আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও বিক্রমপুর জাদুঘর ইতিহাস ও সংস্কৃতিচর্চার এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে দেশ-বিদেশের মানুষের কাছে আরও সমাদৃত হবে। নতুন প্রজন্মকে নিজেদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এবং বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাস বিশ্বদরবারে তুলে ধরতে জাদুঘরটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে বিক্রমপুর জাদুঘরের সঙ্গে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সবার ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়েই এগিয়ে যাক আমাদের প্রিয় বিক্রমপুর জাদুঘর। 🌿✨

প্রতিষ্ঠাতা ও পরিচালনায়: অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন

আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং বিক্রমপুর জাদুঘর-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এই অনন্য প্...
27/05/2026

আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং বিক্রমপুর জাদুঘর-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এই অনন্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল শুভানুধ্যায়ী, দর্শনার্থী, গবেষক, সংস্কৃতিপ্রেমী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল বিক্রমপুরবাসী সহ দেশের সবাইকে জানাই আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।
পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমা আমাদের জীবনকে আলোকিত করুক, মানবতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।
একই সঙ্গে বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এবং বিক্রমপুর জাদুঘর-এর এই পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক—এই প্রত্যাশা রইল।
সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
"ঈদ মোবারক।"

আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং বিক্রমপুর জাদুঘর-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এই অনন্য প্...
27/05/2026

আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং বিক্রমপুর জাদুঘর-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এই অনন্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল শুভানুধ্যায়ী, দর্শনার্থী, গবেষক, সংস্কৃতিপ্রেমী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল বিক্রমপুরবাসী সহ দেশের সবাইকে জানাই আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।
পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমা আমাদের জীবনকে আলোকিত করুক, মানবতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।
একই সঙ্গে বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এবং বিক্রমপুর জাদুঘর-এর এই পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক—এই প্রত্যাশা রইল।
সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
"ঈদ মোবারক।"

27/05/2026

🌺 আগামী ২৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের গর্ব, আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক বিক্রমপুর জাদুঘর এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের এই অনন্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল শুভানুধ্যায়ী, দর্শনার্থী, গবেষক, সংস্কৃতিপ্রেমী এবং অগ্রসর বিক্রমপুর পরিবারের সবাইকে জানাই আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। 🌿
বিগত ১৩ বছরের পথচলায় বিক্রমপুর জাদুঘর আমাদের শেকড়, গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই যাত্রা আরও সমৃদ্ধ ও সফল হোক—এই প্রত্যাশা রইলো।
✨ “ঐতিহ্যের আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম।”
শুভ ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
নাছির উদ্দিন আহমেদ
কিউরেটর
বিক্রমপুর জাদুঘর

* বিক্রমপুর জাদুঘর *--যেখানে ইতিহাস কথা বলে!
13/05/2026

* বিক্রমপুর জাদুঘর *-
-যেখানে ইতিহাস কথা বলে!

13/05/2026

* বিক্রমপুর জাদুঘর-BIKRAMPUR MUSEUM *-
-যেখানে ইতিহাস কথা বলে!

Address

Konokshar, Louhajong
Munshiganj
1333

Alerts

Be the first to know and let us send you an email when অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন:

Share