Ad Dawah Foundation

Call Directions

Ad Dawah Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ad Dawah Foundation, Nonprofit Organization, Munshiganj.

🌙রাত পোহালেই হাজির তৃষাতুর মুমিনের বহুল কাঙ্ক্ষিত মাস রমাদানকতো উদ্বেগ উৎকন্ঠা পুরো মাস নিয়ে। কিন্তু একটু মনে করে দেখুন...
10/03/2024

🌙রাত পোহালেই হাজির তৃষাতুর মুমিনের বহুল কাঙ্ক্ষিত মাস রমাদান
কতো উদ্বেগ উৎকন্ঠা পুরো মাস নিয়ে। কিন্তু একটু মনে করে দেখুন তো, গতবছরও আপনার কাছে রমজান যখন হাজির হয় তখন কি আপনি সবগুলো পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছিলেন কিনা? নাকি রমাদান বিদায় নেয়ার পর মনের এক কোণায় হাহাকার করে উঠেছিল যে, হায় আমি এই রমাদান মাসকে সর্বচ্চো কার্যকর করতে পারলাম না!
হ্যাঁ, আমাদের প্রায় সবার সাথেই এমনটা হয়ে থাকে। কিন্তু আমাদের তো আগ্রহের কোনো কমতি নেই!
আসলে এই আগ্রহ উদ্যোগকে কার্যকর রূপ দিতে আমাদের যে জিনিসটা দরকার তা হচ্ছে একটি সুন্দর কর্মপরিকল্পনা। যেখানে দিনপ্রতি কর্মবণ্টন এর পাশাপাশি থাকবে চেকলিস্ট।
এবার যেন রমাদান শেষে আর আফসোস করতে না হয় তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ‘রমাদান কর্মপরিকল্পনা’।
রেগুলার প্রাইস ৪৫৳
রমাদান উপলক্ষ্যে আমরা দিচ্ছি ৪০৳ তে।
এছাড়া মুন্সীগঞ্জ সদরের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রী!

সিদ্ধান্ত আপনার, এতোসব সুযোগ থাকা সত্বেও যথাযথ প্রস্তুতি গ্রহন করবেন নাকি রমাদান বিদায় নেয়ারপর মনে মনে আফসোস করবেন…

একটি বছর পরে আবারফিরে এলো মাহে রমাদান ✨প্রিয় দ্বীনি ভাইয়েরা, কুরআন নাযিলের এই মাসে আমরা সাধারণতই অন্যান্য মাসের তুলনায...
10/03/2024

একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমাদান ✨
প্রিয় দ্বীনি ভাইয়েরা, কুরআন নাযিলের এই মাসে আমরা সাধারণতই অন্যান্য মাসের তুলনায় অধিক হারে কুরআন তেলাওয়াত করে থাকি। আর তা কতই না উত্তম হয় যখন আমরা তেলাওয়াতের সাথে সাথে মহান আল্লাহর এই বাণী বুঝার চেষ্টা করি!
এই প্রচেষ্টায় আপনাকে সহযোগিতা করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ‘আল কোরআন - সহজ বাংলা অনুবাদ’।
মুদ্রিত মূল্য ৩৬০৳
রমাদান উপলক্ষ্যে আমরা আপনাদের দিব মাত্র ২৯০৳ তে।
এছাড়া মুন্সীগঞ্জ সদরের মধ্যে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রী।
অর্ডার করতে ইনবক্স করুন।

03/07/2023

এন্টারটেইনমেন্ট আর ফান শব্দ ব্যবহার করে,

অ'শ্লী'লতার ভাইরাস ছড়িয়ে সমাজ পরিবার চরিত্রের মত দামী অমূল্য সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে।

15/05/2023

জীবনের শ্রেষ্ঠ দিন
---------------------------------
‌মুহাম্মদ ইউনুস
------------------------
আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কোনটি, কখনো কি তা ভেবেছেন? যেমন ধরুন:
০১. আপনার জন্মের দিন?
০২. বিয়ের দিন?
০৩. বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ হওয়ার দিন?
০৪. আপনার সুন্দর বাড়িটি কিনার দিন?
০৫. বিলাসবহুল গাড়িতে প্রথম উঠার দিন?
০৬. চাকুরিতে প্রমোশনের দিন?
০৭. আপনার প্রথম সন্তানের মুখ দেখার দিন?

আপনার জীবনের কোন দিনটি শ্রেষ্ঠ?
এসব দিনগুলো কি একজন মানুষের জীবনের আদৌ শ্রেষ্ঠ দিন হতে পারে!?

কিছু মানুষের জীবনের শ্রেষ্ঠ দিনের গল্প শুনুন:
০১. এক ব্যক্তি, সে মানুষের পথ থেকে কাঁটা পরিষ্কার করে দিচ্ছিলো, সেই দিনটিই ছিলো সেই ব্যক্তির জীবনের শ্রেষ্ঠ দিন। কারণ, সেদিন তার প্রভু তার এই কাজে সন্তুষ্ট হয়েছিলেন।

০২. একজন পতিতা, সে আশাই করেনি যে, তার জীবনেও শ্রেষ্ঠ দিন আসবে। তার জন্যে সবচেয়ে আনন্দের দিনটি ছিলো সেই দিনটি, যেদিন তৃষ্ণায় ক্লান্ত একটি কুকুরকে সে পানি পান করিয়ে আল্লাহর অনুগ্রহ লাভ করেছিল।

০৩. ইউসুফ আ.-এর জীবনের শ্রেষ্ঠ দিনতো সেই দিনটি, যেদিন তিনি আযিযের স্ত্রীর কুপ্রস্তাবকে নাকোচ করে দিয়ে বলেছিল, 'আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি।' আল্লাহ তায়ালা সেদিন ইউসুফ আ.-এর প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিল,
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ.
'নিশ্চয়ই ইউসুফ আমার অতিপ্রিয় বান্দাদের মধ্যে একজন।'

০৪. সাহাবায়েকেরাম রা.-এর জন্যে জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন ছিলো বদরের দিন, যেদিন আল্লাহ তায়ালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিল,
اعملوا ما شئتم فقد غفرت لكم.
'তোমরা যা খুশি তাই করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি।'

আপনার জীবনের কোন দিনটি শ্রেষ্ঠ দিন হওয়া উচিত কখনো ভেবেছেন কি? সেটাতো হতে পারে-
০১. আল্লাহর ভয়ে নির্জনে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার দিন,
০২. কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়ার দিন,
০৩. দুর্বল, অসহায়, অভাবগ্রস্ত ও অসুস্থ মানুষকে সাহায্য করার দিন,
০৪. মা-বাবার খেদমত করার দিনগুলো,
০৫. অধিনস্তদের মুখে হাসি ফোটানোর দিন,
০৬. সত্য বলার সাহসিকতার দিনটি,
০৭. পরস্পরকে মিলিয়ে দেয়ার দিন,
০৮. আপনার সেই কল্যাণকর কথাটি যেদিন শুনে মানুষেরা উপকৃত হয়েছিল,
০৯. আপনার সেই অতি ক্ষুদ্র লেখাটি যা পরে মানুষেরা আশান্বিত হয়েছিল,
১০. নির্যাতিতকে সহযোগিতা করার দিন, কিংবা
১১. আপনার সেই মুচকি হাসিটি, যা দেখে অনেকের হৃদয়ে প্রশান্তির ঝর্ণাধারা বয়েছিল।

আসলে প্রতিটি দিনই আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হিসেবে লিখে রাখতে পারেন, যদি প্রতিদিন একটি ছোট্ট ভালো কাজও আপনার আমলনামায় যোগ করে নিতে পারেন।
‌ ---------------------------
✍️ মুহাম্মদ ইউনুস

21/04/2023

ঈদ মুবারক

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

একটি বছর পরে আবারফিরে এলো মাহে রমযান,মুমিন হৃদয়ে পড়লো সাড়াউঠলো জেগে নতুন প্রাণ ।💖🌙
23/03/2023

একটি বছর পরে আবার
ফিরে এলো মাহে রমযান,
মুমিন হৃদয়ে পড়লো সাড়া
উঠলো জেগে নতুন প্রাণ ।
💖🌙

22/03/2023

রমাদানে হাতি থেকে সাবধান!

কোনো এক রমাদানে ইমাম মালেক রহ. মসজিদে নববিতে বসে যথারীতি আল্লাহর রসুল সা.-এর হাদিস থেকে আলোচনা করছিলেন। ছাত্ররা তার চারপাশে বসে সেই আলোচনা শুনছিলেন।

সেসময় হটাৎ একলোক চিৎকার করে বলতে লাগলো, 'শহরে একটা বিরাট হাতি এসেছে!'

এই চিৎকার শুনে সাথে সাথে ইমাম মালেক রহ.-এর ক্লাস রেখে ছাত্ররা দৌড়ে সেই হাতি দেখতে ছুটে গেলো। তবে একজন ছাত্র গেলো না। সে তার আসনে বসে রইলো।

ইমাম মালেক রহ. বসে থাকা ছাত্রকে জিজ্ঞেস করলেন, 'তুমি কেন তাদের সাথে হাতি দেখতে ছুটে গেলে না?'

ছাত্র উত্তরে বললো, 'আমি মদিনায় এসেছি ইমাম মালেকের হাদিসের ক্লাস করতে, হাতি দেখতে নয়। হাতি জীবনে অনেক দেখেছি, ভবিষ্যতেও দেখা যাবে। এই মুহূর্তে হাতি দেখা আমার কাজ নয়।'

আমরা এই গল্পটি যদি চিন্তা করি, তাহলে দেখতে পাবো উপস্থিত ছাত্রদের মধ্যে কেবলমাত্র একজন ছাত্রই বুঝেছিল- তিনি মদিনায় কেন এসেছেন এবং তার লক্ষ্য কী।‌ এজন্যে তিনি বিভ্রান্ত হয়ে হাতি দেখতে যায়নি। এই একই চিন্তা সকল ছাত্রেরই হওয়ার কথা ছিলো কিন্তু অধিকাংশ ছাত্রই নিজের মূল কাজ ও লক্ষ্য ভুলে গিয়ে বিভ্রান্ত হয়েছে।

আমাদের সময়েও সেই হাতির পুনরাবৃত্তি চলছে কিন্তু তা হাতি হিসেবে নয় বরং অন্যান্য উপায়ে ও বিভিন্ন ভাবে এবং নানান মোড়কে।

এই গল্পের আলোকে রমাদানে মানুষ দুই ধরনের হয়:

০১. একধরনের মানুষ যারা রমাদানের গুরুত্ব, ফজিলত এবং এর তাৎপর্য সম্পর্কে জানে। সেই হিসেবে রমাদানের এই সময়কে প্রোডাক্টিভ ভাবে কাজে লাগিয়ে উপকৃত হয়, কোনোভাবেই বিভ্রান্ত হয় না। অপরদিকে,

০২. আরেক শ্রেণির মানুষ যাদের কাছে রমজান উপেক্ষিত‌। রোজা না-রেখে তারা এযুগের হাতি ট্যাবুতে আক্রান্ত হয়ে রমাদানের কল্যাণ নেয়া থেকে নিজেকে ক্ষতিগ্রস্ত করে। এযুগের হাতি হলো: স্যাটেলাইট চ্যানেল,‌ সিনেমা, গান-বাদ্য এবং অনর্থক মোবাইল ব্রাউজ।

আল্লাহ তায়ালা আমাদের রমাদানকে প্রোডাক্টিভ ভাবে কাজে লাগিয়ে একজন আদর্শ মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন।

— মু. ইউনুস
২২/০৩/২৩খৃ

Address

Munshiganj

Telephone

+8801934675959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad Dawah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share