মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র Munshiganj Help Center

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র Munshiganj Help Center একটি সামাজিক সংগঠন

শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা।
21/07/2025

শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা।

04/07/2025

মানবতার টানে, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, এগিয়ে আসুন আমাদের সাথে অসহায় মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে।

কোনো স্বার্থ ছাড়া সমাজে অবহেলিত, হত-দরিদ্র ছিন্নমূল মানুষের সেবায় কাজ করার আগ্রহী হলে এখনি যোগাযোগ করুন আমাদের সাথে।

আপনি আমি আমরা সবাই মিলে মানবতাকে জয় করে নিবো ইনশাআল্লাহ।

#মুন্সীগঞ্জ_সেবা_কেন্দ্র
#স্বেচ্ছাসেবক_সংগ্রহ_২০২৫
#এগিয়ে_আসুন_মানবিক_কাজে
#অবদান_রাখুন_রক্ত_জোগানে
#ভূমিকা_পালন_করুন_মানুষ_কে _সাহায্য_করতে

@মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র
(আপনার জন্য-আপনার পাশে)

ঘাম ঝরিয়ে গড়ে তোলা সভ্যতার প্রতিটি ইটের পেছনে রয়েছে যে হাত, আজ তাদের সম্মান জানানোর দিন — মেহনতি মানুষের জয় হোক, অধিকার ...
01/05/2025

ঘাম ঝরিয়ে গড়ে তোলা সভ্যতার প্রতিটি ইটের পেছনে রয়েছে যে হাত, আজ তাদের সম্মান জানানোর দিন — মেহনতি মানুষের জয় হোক, অধিকার ফিরে পাক প্রতিটি শ্রমিক,

দেশ ও দেশের বাইরে যারা শ্রমজীবী মেহনতী মানুষ রয়েছে সবার প্রতি মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ও কৃতজ্ঞতা আজীবন 💝🥀

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র (Munshiganj Help Center)  পরিবারের পক্ষ থেকে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও মানবিক যোদ্ধাদের জানাই পব...
30/03/2025

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র (Munshiganj Help Center) পরিবারের পক্ষ থেকে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও মানবিক যোদ্ধাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।
োবারক

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র -
আপনার জন্য, আপনার পাশে

17/02/2025

পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্রের পিঠা উৎসব ও ফ্রি ব্লাড ক্যাম্পেইন।।

প্রতি বছর সমাজে অবস্থানরত অসহায় ও ছিন্নমূল মানুষদের নিয়ে এক ব্যাতিক্রমি আয়োজন করি আমরা, "মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র"।

পিঠা কিনে খাওয়ার সামর্থ নেই যাদের তারা খেতে পারবেন ফ্রিতে। পাশাপাশি বিনামূল্যে নির্ণয় করতে পারবেন রক্তের গ্রুপ। এছাড়া রক্তের গ্রুপ,সিজারের রুগী, থ্যালাসেমিয়া রুগী,রক্ত সম্পর্কে সেমিনারের মাধ্যমে আমরা সচেতনতা গড়ে তুলি।

এই আয়োজন এই প্রথম নয়। এর আগেও হয়েছে চার বার। ৫ম বারের এই আয়োজনে ৮ ধরনের পিঠা খাওয়ানো হয় ২০০ মানুষের মাঝে ও ১১০ জন মানুষ কে ফ্রী তে ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
শনিবার সকালে এমনই এক আয়োজন করি আমরা মুন্সিগঞ্জ জেলা শহীদ মিনার প্রাঙ্গণে।
" মুন্সিগঞ্জ সেবা কেন্দ্রের" এমন আয়োজনে অংশ নেয় শিক্ষার্থী অবিভাবক সহ আশেপাশের সকল শ্রেণীর মানুষ। ভবিষ্যতে সামাজিক সকল উন্নয়নে অংশ নিতে চাই আমরা। পাশাপাশি দেশের সকল দুর্যোগে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র'র আয়োজনে পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব ও ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি এর আয়োজন ক...
15/02/2025

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র'র আয়োজনে পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে পিঠা উৎসব ও ফ্রি ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি এর আয়োজন করা হয়েছে। মুন্সিগঞ্জ সেবা কেন্দ্র প্রতিবারের ন্যায় এবারও, পঞ্চম বারের মত এই আয়োজনটি করতে যাচ্ছে। উক্ত আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত।

#মুন্সীগঞ্জ_সেবা_কেন্দ্র
আপনার জন্য,আপনার পাশে

সুবিধাবঞ্চিত অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।রিকাবী বাজার,বেদে পল্লি,মুন্সীগঞ্জ লঞ্চঘাট,সিপাহী পাড়া সহ ব...
16/01/2025

সুবিধাবঞ্চিত অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
রিকাবী বাজার,বেদে পল্লি,মুন্সীগঞ্জ লঞ্চঘাট,সিপাহী পাড়া সহ বিভিন্ন পথে ঘাটে শুয়ে থাকা পথিকদের মাঝে ২০০+ সুবিধাবঞ্চিত অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

"মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র" সব সময় গরীব দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই শীতবস্ত্র বিতরণ ইভেন্ট। আজকে এই ইভেন্টের মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হয়ে থাকে সেটাই আমাদের সার্থকতা।

উক্ত ইভেন্টে যারা পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই সফল ইভেন্ট।

আমরা ছিলাম -আমরা আছি- আমরা থাকবো ইনশাআল্লাহ। মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র পরিবারের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এই শীতেও থাকছে ...
07/01/2025

আমরা ছিলাম -আমরা আছি- আমরা থাকবো ইনশাআল্লাহ।

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র পরিবারের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এই শীতেও থাকছে চমৎকার উদ্যোগ, আমরা সব সময় অসহায় মানুষের সেবায় ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করে থাকি এবং অসহায় মানুষের জন্য ভালো কিছু করার প্রয়াস আমাদের।

সম্মানিত সদস্য ও শুভাকাঙ্ক্ষীগন মানবিক কাজে চাইলে আপনি বা আপনারাও অবদান রাখতে পারেন।

আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের কে সাথে নিয়ে মানবতাকে জয় করে নিতে চাই।

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র :আপনার জন্য - আপনার পাশে।

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে আগাম...
01/01/2025

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য কমিটি অনুমোদন করা হলো-

কমিটির আওতাধীন সকলকের জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা রইল। আশা করি আপনাদের সহযোগিতায় মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র প্রাণের পরিবার আরো অনেক দূর এগিয়ে যাবে মানুষের সেবায়।
শুভেচ্ছান্তে-
প্রতিষ্ঠাতা পরিষদ
মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র

ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন।আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্রের সহ- সাংগঠনিক সম্পা...
30/12/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন।আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্রের সহ- সাংগঠনিক সম্পাদক Md Sirajul Islam Hridoy এর বাবা আজ রাত 1:30 মিনিটে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না _ইলাহি রাজিউন)
মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র পরিবার গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাত নসিব করুক।( আমিন)

23/12/2024

শীতের সকাল আমাদের কাছে বড্ড ‘প্রিয়’ শিশিরে ভেজা সকাল ‘খেজুরের রস’ নানা রকম পিঠা-পুলির স্বাদ।

কিন্তু এই পিঠাপুলির স্বাদ সবাই নিতে পারে না, যারা পথশিশু, নিন্ম-আয়ের মানুষ তারা চাইলেও স্বাদ নিতে পারে না,পিঠা তৈরির সব কিছু অতিরিক্ত খরচ হওয়ায় অনেকের সাধ্যের বাহিরে।

ঠিক এ-সকল মানুষের কথা চিন্তা করে
মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র পরিবার প্রতি বছর নিয়ে আসে সব চেয়ে জনপ্রিয় -ইভেন্ট শীতের পিঠাপুলি বিতরণ * হাসবে ওরা পিঠার স্বাদে*

প্রতি বছরের ন্যায় ৫ম বারের মতো এবারো মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র পরিবার নিয়ে হাজির হচ্ছে ^
*হাসবে ওরা পিঠার স্বাদে* ইভেন্ট।

আমাদের সাথেই থাকুন, খুব শিগগিরই দেখা হচ্ছে, শীতের পিঠাপুলির সাথে অসহায় মানুষের হাসি এবং ভালোবাসা ভাগাভাগির সেই সুন্দর মুহূর্ত উপভোগ করতে।

#শীতের_পিঠা_বিতরণ_কর্মসূচি
#হাসবে_ওরা_পিঠার_স্বাদে
#মুন্সীগঞ্জ_সেবা_কেন্দ্র_পিঠা_ইভেন্ট-২০২৫

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র
(আপনার জন্য -আপনার পাশে)

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিজয় তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র  পরি...
16/12/2024

যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিজয় তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র পরিবারের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

#১৬ডিসেম্বর

Address

উত্তর ইসলামপুর, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।
Munshiganj
1500

Alerts

Be the first to know and let us send you an email when মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র Munshiganj Help Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র Munshiganj Help Center:

Share