হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংগঠন, দক্ষিণ মধ্যপাড়া

  • Home
  • Bangladesh
  • Munshiganj
  • হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংগঠন, দক্ষিণ মধ্যপাড়া

হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংগঠন,  দক্ষিণ মধ্যপাড়া "হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংগঠন

>

দক্ষিণ মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত,,,,,,,,
★★হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংগঠন★★
একটি সম্পূর্ণ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ অরাজনৈতিক ও সমাজসেবামূলক ইসলামি সংগঠন।
#সংগঠনটির সকল কার্যক্রম একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত।

\\যে সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সংগঠনটি ভুমিকা পালন

করবে --

০১. কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনযাপনের জন্য সকলকে উৎসাহিত করা।

০২. সকলের মাঝে দ্বীনের প্রকৃত জ্ঞান ও চেতনার বিকাশ সাধন করা।

০৩. ছাত্র ও যুবকদের নিকট ইসলামের দাওয়াত পেশ করা।

০৪. সুকৃতির প্রসার ও দুস্কৃতির অপসারণের জন্য সকলকে উদ্বুদ্ধ করা।

০৫. একটি সমৃদ্ধ ইসলামিক পাঠাগার স্থাপন করা।

০৬. গ্রামের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা।

০৭. সমাজের অন্যায় ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া।

০৮. গরিব ও অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়ানো।

০৯. যাকাতের অনুদান সংগ্রহ করে দুস্থ ও অসহায়দের মাঝে বন্টন করা।

১০. পবিত্র রমযান মাসে গরিব মিসকিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা

১১. দুস্থ ও অসহায়দের মাঝে ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ঈদ সামগ্রী বিতরণ এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করা।

১২. দুস্থ ও অসহায়দের জন্য বিনামূল্যে কাফনের কাপড় বিতরণ করা।

১৩. আত্মশুদ্ধির জন্য বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা।

১৪. সমাজ থেকে শিরক, বিদআত ও কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে কাজ করা।

১৫. রক্তদান একটি মহৎ কাজ। তাই রক্তদানের প্রতি মানুষকে উৎসাহিত করা।

১৬. রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ও যথাযথ সদ্ব্যবহার করা।

১৭. একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সকলে মিলে একতাবদ্ধভাবে অগ্রসর হওয়া।

14/03/2024
🔷🔶🔷🔶আলহামদুলিল্লাহ্🔶🔷🔶🔷🚩আমাদের সকলের প্রিয় "হিলফুল ফুযুল ইসলামী সংগঠন" এর পক্ষ থেকে মাদ্রাসাভিত্তিক একটি বড় প্রজেক্ট বাস...
08/02/2024

🔷🔶🔷🔶আলহামদুলিল্লাহ্🔶🔷🔶🔷

🚩আমাদের সকলের প্রিয় "হিলফুল ফুযুল ইসলামী সংগঠন" এর পক্ষ থেকে মাদ্রাসাভিত্তিক একটি বড় প্রজেক্ট বাস্তবায়িত হলো।

🚩আমাদের সংগঠনের অর্থায়নে দক্ষিণ মধ্যপাড়া এলাকাধীন " সওতুল হেরা ক্বিরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা" ভবনের ৩য় তলার অর্ধেক অংশের ফ্লোরে (বারান্দা সহ) টাইলস বসানো হয়েছে।
এই কাজের সাথে সংশ্লিষ্ট অন্যান্য যাবতীয় ব্যয়ভার ( যেমন:টাইলস মিস্ত্রীর মজুরি, টাইলস বহনের খরচ ইত্যাদি) সংগঠন কর্তৃক বহন করা হয়েছে।

🔷এই প্রজেক্টটি বাস্তবায়নে প্রায় ৮০,০০০+ টাকা ব্যয়িত হয়েছে, যা একমাত্র মহান আল্লাহ রব্বুল আ'লামীন তৌফিক দিয়েছেন বলেই সম্ভব হয়েছে, এজন্য আবারও সেই সুমহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি🔷

🔶এভাবেই যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা সকলে সমাজ, দেশ ও মানবতার সেবায় অগ্রসর হতে পারি সেজন্য আপনাদের দুআ ও সহযোগিতা কামনা করছি।🔶

Address

Moddhopara Bazar Road
Munshiganj

Opening Hours

Monday 17:00 - 20:00
Tuesday 17:00 - 20:00
Wednesday 17:00 - 20:00
Thursday 17:00 - 20:00
Friday 17:00 - 20:00
Saturday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংগঠন, দক্ষিণ মধ্যপাড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share