আমাদের লক্ষ্য ও উদেশ্যঃ
১ম ভাগঃ
সংগঠনের সাংগঠনিক কাঠামোঃ
চরপ্রসন্নদী কল্যান ফাউন্ডেশন তার নিজস্ব গঠনতন্ত্র অনুসারে পরিচালিত। এখানে কোন ব্যাক্তি ,প্রতিষ্ঠান কর্তৃক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
২য় ভাগঃ
সংগঠনের লক্ষ ও উদ্দেশ্যঃ
(ক) চরপ্রসন্নদী ও চরপ্রসন্নদী কেন্দ্রিক অঞ্চলগুলোর বর্তমান ছাত্র/ছাত্রীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা ও তাদের নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম ও
সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ভূমিকা রাখা।
(খ) সৃষ্টিশীল,সামাজিক মানুষ ও সুনাগরিক সৃষ্টির লক্ষে স্কুল-কলেজে বিভিন্ন কর্মশালা যেমন- বিতর্ক, কুইজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন।
(গ) চরপ্রসন্নদী ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণীর মানুষের যে কোন প্রয়োজনে/বিপদে সর্বাত্মক সহযোগিতা করা। বিশেষ করে ভর্তি পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন সুনিশ্চিত করা।
(ঘ) এলাকার মানুষদের যেকোনো উন্নয়নমুখী ও সৃজনশীল কাজে সংবর্ধনা প্রদান
৩য় ভাগঃ
সদস্যপদ সংক্রান্তঃ
(ক) যে কেউ সংগঠনে গঠনতত্ত্ব অনুসরণ করে সেচ্ছায় সদস্যপদ গ্রহন করতে পারবে!
সদস্য পদ বাতিলঃ
(ক) কোন সদস্যের বিরুদ্ধে দেশ কিংবা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কোন কাজ প্রমাণিত হলে তার সদস্যপদ বাতিল হবে।
(খ) সংগঠনের স্বার্থ পরিপন্থী ও আর্থিক ক্ষতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্যপদ বাতিল হতে পারে।
(গ) সকল ক্ষেত্রেই কার্যকরী পরিষদের সর্বসম্মতি/ সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
পদ হতে ইস্তফাঃ
(ক) যে কোনো সদস্য তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন থেকে ইস্তফা দিতে পারবে।
(খ) পদ হতে ইস্তফা নিতে তাকে অবশ্যই ২-৩ সদস্য বা শ্রদ্ধেয় সদস্যকে নিদিষ্ট কারন জানাতে হবে।
৪র্থ ভাগঃ
সাংগঠনিক কাঠামো
সংগঠনের সাংগঠনিক কাঠামো হবে ১ স্তরের, যথাঃ
(ক) সাধারন পরিষদ
(পরবর্তীতে প্রয়োজন হলে সদস্যদের সম্মতিক্রমে অনান্য পরিষদের কথা বিবেচনা করা হবে, তবে তা অবশ্যই গনতন্ত্র অনুসরণ করে)
৫ম ভাগঃ
গঠনতন্ত্র সংশোধনঃ
(ক) গঠনতন্ত্রে বর্ণিত কোনো ধারা সংশোধন, সংক্ষেপন অথবা পরিমার্জনের জন্য কার্যকরী উপদেষ্টা পরিষদ কারণ দর্শিয়ে সদস্যদের হ্যা/না ভোট গ্রহণ করবেন।
(খ) বিশেষ পরিস্থিতি তে কার্যকরী উপদেষ্টা পরিষদ গঠনতন্ত্রের কোনো ধারা অস্থায়ী ভাবে সংশোধন ও সংযোজন করার ক্ষমতা সংরক্ষন করে।