রাসূল

রাসূল রাসূল - RASOOL is one of the best ISLAMIC channels on YouTube! Cheers!

ClickHere:youtube.com/channel/UCgSCgY4WDvN1Y5m4ytwW8OA?sub_confirmation=1

We are delivering untold real stories of our Prophets since 2020 Alhamdulillah.

02/10/2025

30/09/2025

ভাড়া বাড়িতে মা মারা গেছে। দুই বছরের শিশু সেটি বুঝতে পারেনি। মা-সন্তান ছাড়া আর কেউ তাদের সাথে থাকতো না। কয়েকদিন পর্যন্ত ম...
29/09/2025

ভাড়া বাড়িতে মা মারা গেছে। দুই বছরের শিশু সেটি বুঝতে পারেনি। মা-সন্তান ছাড়া আর কেউ তাদের সাথে থাকতো না। কয়েকদিন পর্যন্ত মায়ের মৃতদেহের পাশে ছিলো শিশুটি।
আহ, শিশুটি তার মাকে জাগানোর কতোরকম কসরত করেছে কে জানে!

সে প্রাণ বাঁচাতে বিস্কুট-জেলি ইত্যাদি খেয়েছে। মায়ের মৃতদেহ অর্ধগলিত, তাই শিশুর কাপড় ময়লা হয়ে গেছে।
ক্ষিধে, দুর্গন্ধ আর গলিত লাশের সংস্পর্শে শিশুটি রীতিমতো নিস্তেজ হয়ে পড়েছিলো।

আহ! মা! হায়রে মৃত্যু...!!
কী ভয়ংকর মৃত্যু!
আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মৃত্যু থেকে হেফাজত করুক

ঘটনাটি চীন-এর....


©

29/09/2025
29/09/2025









28/09/2025

ٱلْبَاسِطُ (Ya Basit) – আল্লাহর একটি সুন্দর নাম।

অর্থ

আল-বাসিতু (ٱلْبَاسِطُ) মানে:

প্রশস্তকারী

বিস্তারকারী

যিনি রিজিক, রহমত, দয়া, জ্ঞান ও শক্তি প্রসারিত করেন।

আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য কল্যাণ, শান্তি ও জীবিকা বিস্তৃত করেন।

উপকারিতা

“Ya Basitu” পাঠ করলে মন ও হৃদয় প্রসারিত হয়, সংকীর্ণতা দূর হয়।

দুঃখ, মানসিক চাপ, কষ্ট বা হতাশা থেকে মুক্তির জন্য এ নামের জিকির করা কল্যাণকর।

রিজিকের প্রাচুর্য, কাজের সহজতা ও জীবনে প্রশস্ততা লাভে এটি সহায়ক।

জিকিরের পদ্ধতি

ফজরের নামাজের পর ১০০ বার বা ইচ্ছেমতো সংখ্যায় “Ya Basitu” পাঠ করা যায়।

রিজিক ও মানসিক শান্তির নিয়তে আল্লাহর উপর ভরসা রেখে নিয়মিত পাঠ করা উত্তম।

It’s official. The $789 Tesla Pi Phone just changed the entire smartphone game and it’s not just hype. This device now c...
27/09/2025

It’s official. The $789 Tesla Pi Phone just changed the entire smartphone game and it’s not just hype. This device now comes with free STARLINK connectivity, letting users access the internet anywhere on Earth without a SIM card or Wi-Fi.
Yes, really. From deserts to mountaintops, if the satellites see you, you're connected.
Elon Musk didn’t hold back when he said “Apple should be worried.” And he's got reasons. The Pi Phone is built to outperform with its solar charging capabilities, neural-link sync potential, crypto mining features, and now global internet for free.
Think about it. No monthly data bills. No roaming charges. No more “no signal” areas. Just pure, direct satellite internet on the go. This isn't just a phone, it’s a self-reliant communication ecosystem, and Apple has never offered anything close.
And it gets better. Rumors are swirling about Pi OS integrating Tesla car controls, AI-based photography, and a partnership with SpaceX for live video transmission.
The Pi Phone isn't trying to compete in Apple’s world. It’s building a new one. One powered by the sky, not towers. One designed for digital nomads, explorers, and forward-thinkers.
This is what happens when a rocket scientist makes a phone. It’s not just smarter. It’s untouchable.

27/09/2025

সন্তান নেওয়া মানেই কি অতিরিক্ত খরচ বাড়া আর ফ্রীডোম চলে যাওয়া?
কোরআন ও গবেষণা কি বলে?

আজকের দুনিয়ায় একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। আপনি যদি জাপান, কোরিয়া, সিঙ্গাপুর বা ইউরোপের কিছু দেশের দিকে তাকান তাহলে দেখবেন ওদের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের সন্তান নিতে না চাওয়া।
অনেকেই ইচ্ছে করে সন্তান নিচ্ছে না, কেউ নিচ্ছে কিন্তু অনেক দেরি করে। কারণ তাদের মাথায় একটাই ভয় কাজ করছে যে সন্তান নিলে খরচ বেড়ে যাবে, ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ঘুমের সমস্যা হবে, ট্রাভেল বা স্বাধীনতা থাকবে না ইত্যাদি। মানে সন্তান নিলেই মনে হয় জীবনের আনন্দ ধ্বংস। তাই ওরা ভাবে আগে নিজেদের জীবনটা উপভোগ করি, পরে বাচ্চার কথা ভেবে দেখা যাবে।
কিন্তু বাস্তবতা একেবারেই উল্টা। ওইসব দেশে এখন স্কুল খালি হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিতে ভর্তি কমছে, নতুন তরুণের অভাব দেখা যাচ্ছে। বয়স্ক কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে। তার উপর নিঃসঙ্গতা আর ডিপ্রেশন ভয়াবহ হারে বেড়ে চলেছে। এক কথায় সমাজ ধীরে ধীরে অচল হয়ে পড়ছে।
এখন প্রশ্ন হলো আপনি সন্তানকে কিভাবে দেখেন? কষ্ট হিসেবে, নাকি বরকত হিসেবে? ইসলাম এই ব্যাপারে আমাদেরকে অনেক কিছু জানিয়েছে।
কোরআনে আল্লাহ তায়ালা আমাদের সরাসরি সতর্ক করেছেন,
“তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। আমি তাদেরকেও রিজিক দিই এবং তোমাদেরকেও।” (সূরা বনী ইসরাইল ১৭:৩১)
এই আয়াত আজকের সমাজের জন্য একেবারে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ শুধু সন্তান হত্যা করতে নিষেধ করেননি, বরং সন্তান মানেই যে দরিদ্রতা নয় সেটা বুঝিয়েছেন। বরং আল্লাহ তাদের জন্য আলাদা রিজিক লিখে রাখার ব্যাপারেও বলছেন।
রাসূল ﷺ আরও বলেছেন,
“দারিদ্র্যের ভয়ে কেউ যেন সন্তান জন্মদান থেকে বিরত না থাকে; নিশ্চয় আল্লাহই রিজিক দেন।” (বায়হাকী, শুআবুল ইমান, হাদিস ৮২৯৭)
এখানে রিজিক শুধু টাকা নয়, মানসিক শান্তি, সামাজিক মর্যাদা ও সন্তুষ্টি সবই এর মধ্যে পড়ে। অন্য এক হাদীসে তিনি সন্তানকে বলেছেন,
“সন্তান হলো জান্নাতের ফুল।” (সহিহ বুখারী ৫৯৯৩)
অর্থাৎ সন্তান কেবল দায়িত্ব নয়, তারা আনন্দ, রহমত এবং পরিবারের জন্য এক আধ্যাত্মিক পুরস্কার। নবী ﷺ আরও বলেছেন,
“বিবাহ করো এবং সন্তান জন্ম দাও, কেননা আমি কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্যে গর্ব করব।” (সুনান আবু দাউদ ২০৫০)
এখানে স্পষ্ট ইসলাম সন্তানকে সমাজের শক্তি হিসেবে দেখে। অর্থাৎ শুধু আবেগ বা ধর্মীয় অনুভূতির দিক থেকে নয়, একটি শক্তিশালী জাতি গঠনের জন্যও সন্তান অপরিহার্য।
আধুনিক সমাজবিজ্ঞানও আজ এই কথার সাথে একমত। গবেষণায় দেখা যায়, সন্তান জন্ম নেওয়ার পর পরিবারে অর্থনৈতিক উন্নতি ঘটে। সমাজবিজ্ঞানে একটি জনপ্রিয় টার্ম হলো Fatherhood Premium, যার মানে হলো সন্তানের বাবা হওয়ার পর গড় আয় বাড়ে।
Michelle Budig ও Melissa Hodges (Gender & Society, 2010) দেখিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাবা হওয়ার পর পুরুষদের আয় গড়ে বাড়ে, এমনকি পজিশনাল প্রমোশন পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
Rebecca Glauber (2008, Gender & Society) তার গবেষণায় দেখিয়েছেন যে বাবা হওয়ার পর পুরুষদের শ্রমবাজারে ফলাফল উন্নত হয়। তারা বেশি সময় কাজ করে, বেশি দায়িত্ব নেয় এবং বেশি আয় করে।
Killewald (American Sociological Review, 2013) দেখিয়েছেন যে যেসব বাবা সন্তান ও স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকেন, তাদের আয়ের উন্নতি সবচেয়ে বেশি হয়। যারা পরিবার থেকে আলাদা থাকেন, তাদের ক্ষেত্রে এই বোনাস দেখা যায় না। এটাকে বলা হয় breadwinner effect। পরিবারকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কারণে বাবারা আরও কর্মঠ হয়ে ওঠেন এবং নিয়োগকর্তারা তাদের “গুরুত্বপূর্ণ কর্মী” হিসেবে দেখতে শুরু করেন।
Lundberg & Rose (2002, Review of Economics & Statistics) দেখিয়েছেন বাবা হওয়ার পর পুরুষদের বার্ষিক কাজের ঘণ্টা বেড়ে যায় এবং ঘণ্টাপ্রতি মজুরি বাড়ে। Yu এবং তার সহলেখকরা (Demography, 2021) ২৬টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন যে বাবাদের বেতন সাধারণত ৩% থেকে ১০% পর্যন্ত বৃদ্ধি পায়।
এমনকি ইউরোপের তথ্যও একই কথা বলছে। যুক্তরাজ্যের TUC রিপোর্ট দেখাচ্ছে পূর্ণকালীন বাবাদের গড় ঘণ্টা-মজুরি প্রায় ২১% বেশি তাদের তুলনায় যাদের সন্তান নেই। জার্মানিতে এটি প্রায় ১০%, ফিনল্যান্ডে ১৫%। গবেষকরা বলছেন, সন্তান নেওয়া কেবল আবেগের সিদ্ধান্ত নয়, এটা পরিবারকে অর্থনৈতিকভাবে আরও স্থিতিশীল করে এবং সমাজে দায়িত্বশীল নাগরিক তৈরি করে।
তাহলে আমরা বুঝতে পারি ইসলাম যা ১৪০০ বছর আগে বলেছে “সন্তান রিজিকের মাধ্যম”, তা কেবল আধ্যাত্মিক কথাই নয়, বাস্তব সমাজেও সত্য। সন্তান নেওয়া বাবাকে অনুপ্রাণিত করে কঠোর পরিশ্রম করতে, বেশি উপার্জন করতে এবং সমাজে সক্রিয় থাকতে। পরিবার বড় হলে অর্থনৈতিক চাকা আরও দ্রুত ঘোরে। এটি শুধুমাত্র একটি পরিবারের জন্য নয়, একটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও ইতিবাচক।
তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা যদি শুধু দারিদ্র্যের ভয় দেখিয়ে পরিবার গড়তে দেরি করি বা সন্তান না নেই, তবে হয়তো ভবিষ্যতে আমরা জাপান-কোরিয়ার মতো সংকটে পড়ব। সেসব দেশে আজ কোটি কোটি টাকা খরচ করেও মানুষকে সন্তান নিতে রাজি করানো যাচ্ছে না।
শারীরিক আর মানসিকভাবে কি সন্তান না নেয়ার প্রবণতা আমাদের খুব উন্নত করেছে? উত্তর হচ্ছে, করেনি। একটা সময় হয়তো আপনার কাছে সব আছে, কিন্তু মন থেকে মাথায় হাত বুলিয়ে দেয়ার কিংবা আপনার লিগাসি বয়ে নেয়ার কেউ থাকছে না।
কিন্তু তখন খুব দেরি হয়ে যাচ্ছে। আমাদের দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে নতুন প্রজন্ম দরকার, পরিশ্রমী তরুণ দরকার যারা জ্ঞানে ও বিজ্ঞানে পৃথিবীর নেতৃত্ব দিবে।
সু-সন্তান, নেক সন্তান হলো দুনিয়া ও আখিরাতের সেই বিনিয়োগ।
(Collected)

25/09/2025

“আস-সামাদ” নামের গুরুত্ব ও উপকারিতা

আস-সামাদ অর্থ হলো — চিরন্তন আশ্রয়স্থল, যাঁর কাছে সবাই প্রয়োজন নিয়ে যায় এবং যিনি কারো উপর নির্ভরশীল নন।

উপকারিতা

1. আল্লাহর উপর নির্ভরতা বাড়ায়

আমরা সব চাহিদা শুধু আল্লাহর কাছেই চাইতে পারি, এটি মনের ভরসা দৃঢ় করে।

2. মনের শান্তি আনে

এই নাম পাঠ করলে মনে হয়, আল্লাহই একমাত্র যিনি আমাদের দুঃখ-কষ্ট থেকে মুক্ত করতে পারেন।

3. তাওয়াক্কুল (আল্লাহর উপর ভরসা) বৃদ্ধি করে

মানুষ অক্ষম হলেও আল্লাহ সর্বশক্তিমান, এই উপলব্ধি ভরসা দৃঢ় করে।

4. কষ্ট থেকে রক্ষা করে

বিপদে বা দুঃসময় “ইয়া সামাদ” বলে দোয়া করলে ধৈর্য ও আশা পাওয়া যায়।

5. নম্রতা শিক্ষা দেয়

মানুষ সবসময় নির্ভরশীল, কিন্তু আল্লাহ কখনো কারো উপর নির্ভরশীল নন — এ উপলব্ধি আমাদের বিনয়ী করে তোলে।

📖 কীভাবে পাঠ করবেন

দোয়ার সময় বারবার বলুন: “ইয়া সামাদ”।

বিশেষ করে বিপদের মুহূর্তে, ইচ্ছা বা প্রয়োজন প্রকাশ করতে চাইলে।

সকালের/সন্ধ্যার যিকিরে অন্তর্ভুক্ত করতে পারেন।

Address

Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when রাসূল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রাসূল:

Share