Moulvibazar District Bar Association

Moulvibazar District Bar Association Community Organization of Lawyers in Moulvibazar District

To serve equally our members, our profession and the public by defending liberty and delivering justice as the national representative of the legal profession. With our members, the association provides information about the law, programs to assist learned lawyers and honorable judges in their work, and initiatives to improve the legal system for the public.

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট জনাব মোঃ বদরুল ইসলাম আজ...
11/11/2025

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট জনাব মোঃ বদরুল ইসলাম আজ ১১/১১/২০২৫ইং তারিখে সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় সিলেটের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক অসুস্থতায় ভূগছিলেন।

এডভোকেট জনাব মোঃ বদরুল ইসলাম ০৪/০৪/২০০১ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি এডভোকেট জনাব মোঃ বদরুল ইসলামের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আগামীকাল ১২/১১/২০২৫ ইং তারিখে কোর্ট রেভারেন্স সহ দুপুর ১২.৩০ ঘটিকার সময়ে ১নং বার ভবনে শোক সভা অনুষ্ঠিত হবে।

এডভোকেট জনাব সুজন মিয়ার হত্যাকান্ডে জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবীতে আজ ০৭.০৪.২০২৫ ইং তারিখে জেলা আইনজীবী সমিতির উদ্য...
07/04/2025

এডভোকেট জনাব সুজন মিয়ার হত্যাকান্ডে জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবীতে আজ ০৭.০৪.২০২৫ ইং তারিখে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য এডভোকেট জনাব সুজন মিয়া আজ ০৬/০৪/২০২৫ ই...
06/04/2025

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য এডভোকেট জনাব সুজন মিয়া আজ ০৬/০৪/২০২৫ ইং তারিখে রাত আনুমানিক ১১ ঘটিকার সময়ে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে নিহত হোন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জনাব সুজন মিয়া গত ২৭/০১/২০১৯ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি এডভোকেট জনাব সুজন মিয়ার মৃত্যুতে মৃত্যুতে গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মরহুমের জানাজার নামাজের সময় পরে জানানো হবে।

জরুরী নোটিশ-
12/02/2025

জরুরী নোটিশ-

আজ ৩০শে জানুয়ারি, ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অ...
30/01/2025

আজ ৩০শে জানুয়ারি, ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশের এটর্নি জেনারেল এডভোকেট জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ খাদেম উল কায়েস, জেলা প্রশাসক জনাব মোঃ ইসরাইল হোসেন,‌ পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম) মহোদয়। আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জনাব কামাল উদ্দীন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট জনাব মোঃ জয়নুল হক সহ সমিতির সকল বিজ্ঞ সদস্য।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য এডভোকেট জনাব ছুরুক মিয়া আজ ২৭/০১/২০২৫ ...
27/01/2025

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য এডভোকেট জনাব ছুরুক মিয়া আজ ২৭/০১/২০২৫ ইং তারিখে সকাল ৯:১৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৪.৪৫ ঘটিকায় তার নিজ বাড়ি (আমতৈল) গ্রামে অনুষ্ঠিত হবে।
এডভোকেট জনাব ছুরুক মিয়া সাহেবের মৃত্যুতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য সিনিয়র এডভোকেট বাবু জয় মোহন সিংহ আজ ০৯...
09/12/2024

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য সিনিয়র এডভোকেট বাবু জয় মোহন সিংহ আজ ০৯/১২/২০২৪ ইং তারিখে দুপুর প্রায় ১ ঘটিকায় কমলগঞ্জ থানাধীন মাধবপুরে তার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বাবু জয় মোহন সিংহ ২৭/০৭/১৯৭৩ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি সিনিয়র এডভোকেট বাবু জয় মোহন সিংহ এর মৃত্যুতে মৃত্যুতে গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট জনাব মিছবাহ উদ্দিন আহমে...
19/10/2024

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট জনাব মিছবাহ উদ্দিন আহমেদ আজ ১৯/১০/২০২৪ইং রোজ শনিবার সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকায় রাজনগর থানার বড়গাঁও গ্রামে তার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তিনি ১১/০২/১৯৯৬ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন।

মরহুম মিছবাহ উদ্দিন আহমেদ সাহেবের জানাজার নামাজ আগামীকাল ২০/১০/২০২৪ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় রাজনগরের বড়গাঁও গ্রামে তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে। মরহুম মিছবাহ উদ্দিন আহমেদ সাহেবের স্মরণে আগামীকাল ফুল কোর্ট রেভারেন্স পালন করা হবে।

এডভোকেট জনাব মিছবাহ উদ্দিন আহমেদ মহোদয়ের মৃত্যুতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আজ ২রা অক্টোবর, ২০২৪ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি কর্তৃক সদ্য যোগদানকারী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো...
03/10/2024

আজ ২রা অক্টোবর, ২০২৪ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি কর্তৃক সদ্য যোগদানকারী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ খাদেম উল কায়েস মহোদয় সহ সদ্য যোগদানকারী অন্যান্য বিজ্ঞ বিচারকমন্ডলীকে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দসহ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট জনাব নাজমুল হক চৌধুরী আ...
09/09/2024

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট জনাব নাজমুল হক চৌধুরী আজ ০৯/০৯/২০২৪ইং রোজ সোমবার বিকাল ৪.০০ ঘটিকায় সিলেট শহরে তার বাসভবনে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি ০২/১২/১৯৭৪ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন। তিনি মৌলভীবাজার জেলার প্রথিতযশা আইনজীবী এডভোকেট জনাব আব্দুল মোহিত চৌধুরী সাহেবের আপন ছোট ভাই এবং জেলা বারের অন্যতম সিনিয়র আইনজীবী এডভোকেট জনাব আব্দুল মোহাইমিন চৌধুরী সাহেবের চাচা।

এডভোকেট জনাব নাজমুল হক চৌধুরী মহোদয়ের মৃত্যুতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

আজ ১৫ই জুলাই, ২০২৪ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি কর্তৃক সদ্য যোগদানকারী বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব সৈয়দ আরাফাত...
15/07/2024

আজ ১৫ই জুলাই, ২০২৪ ইং তারিখে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি কর্তৃক সদ্য যোগদানকারী বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব সৈয়দ আরাফাত হোসেন মহোদয়কে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দসহ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয় আজ ২রা মে, ২০২৪ সকাল ৯.৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলা আইন...
02/05/2024

বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয় আজ ২রা মে, ২০২৪ সকাল ৯.৩০ ঘটিকায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতিতে পদার্পন করেন। মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এর সাথে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এডভোকেট জনাব এ.এম.আমিন উদ্দিন মহোদয় এবং হাই কোর্টের রেজিষ্ট্রার মহোদয় উপস্থিত ছিলেন। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয়কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে মৌলভীবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আল-মাহমুদ ফায়জুল কবীর মহোদয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব মোঃ সোলায়মান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জনাব কামাল উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জনাব মোঃ জয়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সিনিয়র আইনজীবীবৃন্দ সহ সকল আইনজীবী উপস্থিত ছিলেন।

Address

District Bar Association, Court Road
Moulvi Bazar
3200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880 861 52217

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar District Bar Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Moulvibazar District Bar Association:

Share