পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থা

  • Home
  • Bangladesh
  • Moulvi Bazar
  • পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থা

পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থা পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থা "সুশিক্ষাই জাতির মেরুদন্ড"

*দক্ষিণভাগ ইউনিয়নের সূর্যসন্তান: ডা. আব্দুল্লাহ আল মামুন*পূর্ব দিগন্তে যখন প্রথম আলোর রেখা ফোটে, দক্ষিণভাগের মাটিও তখন গ...
03/05/2026

*দক্ষিণভাগ ইউনিয়নের সূর্যসন্তান: ডা. আব্দুল্লাহ আল মামুন*

পূর্ব দিগন্তে যখন প্রথম আলোর রেখা ফোটে, দক্ষিণভাগের মাটিও তখন গৌরবে উদ্ভাসিত হয়। কারণ এই মাটিরই এক সন্তান, শপথের সাদা বসন গায়ে জড়িয়ে, মানুষের দুঃখ-দৈন্য ঘোচানোর ব্রত নিয়েছেন—তিনি ডা. আব্দুল্লাহ আল মামুন।

তিনি নিছক একজন চিকিৎসক নন; তিনি এই জনপদের আস্থার নাম, আরোগ্যের প্রতিশ্রুতি। নর্থ ইস্ট মেডিকেল কলেজের অঙ্গন থেকে এমবিবিএস-এর দীপ্তি নিয়ে যাত্রা শুরু করে তিনি ডার্মাটোলজিতে ডিওসি এবং মেডিসিনে এমসিজিপি-র পাণ্ডিত্য অর্জন করেছেন। মেডিসিন, ডায়াবেটিস, শিশুরোগ, এলার্জি ও চর্মরোগ—চিকিৎসাবিদ্যার এই বিস্তীর্ণ শাখায় বিএমডিসি রেজি নং: এ-১৪৬৮৭৩ ধারণ করে তিনি আজ নিরলস সাধনায় রত।

নগরের প্রলোভন তুচ্ছ করে তিনি ফিরে এসেছেন নাড়ির টানে। দক্ষিণভাগের কাঁদাজলের গন্ধ যার শৈশবের স্মৃতি, সেই মাটির মানুষের সেবাকেই তিনি করেছেন জীবনের পরমার্থ। বড়লেখার সুরমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গল, বুধ ও বৃহস্পতির গোধূলি থেকে রাত পর্যন্ত, আবার জুড়ীর বাছিরপুরে শনি, রবি ও সোমের ক্লান্ত বিকেল থেকে রাত অবধি—তাঁর স্টেথোস্কোপে বাজে মানবতার স্পন্দন।

একটি শিশুর নিষ্পাপ কান্না যখন জ্বরের উত্তাপে থেমে যায়, একজন জননীর শুষ্ক চোখ যখন সন্তানের আরোগ্যে সজল হয়, একজন বৃদ্ধের কম্পিত হাত যখন ভরসায় তাঁর হাত আঁকড়ে ধরে—তখনই প্রমাণিত হয়, ডা. মামুন কেবল প্রেসক্রিপশন লেখেন না, তিনি লেখেন ভরসার কাব্য। তাঁর সাদা এপ্রোনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে দক্ষিণভাগের অগণিত মানুষের দোয়া।

আমরা গর্বিত, কারণ দক্ষিণভাগ শুধু ধান-চা পাতার জন্য বিখ্যাত নয়, এই মাটি জন্ম দেয় আলোকিত মানুষেরও। ডা. আব্দুল্লাহ আল মামুন সেই আলোরই এক উজ্জ্বল শিখা, যিনি নিজে জ্বলে আমাদের পথ দেখান। তিনি প্রমাণ করেছেন, শেকড়কে ভুলে নয়, শেকড়কে আঁকড়ে ধরেই মহীরুহ হওয়া যায়।

*হে আমাদের গর্ব, হে আমাদের ভরসা,*
তোমার হাতের পরশে দক্ষিণভাগের প্রতিটি ঘর সুস্থতার আভায় ভরে উঠুক। তোমার সেবার ব্রত চির অম্লান হোক। তুমি দীর্ঘজীবী হও।

---
*চেম্বার-১:* সুরমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, আল-আমিন মার্কেট, ২য় তলা, বড়লেখা | *সময়:* মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, বিকাল ৩টা-রাত ৮টা | *সিরিয়াল:* ০১৭৪৪-৭৪২৭৪৪
*চেম্বার-২:* জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, বাছিরপুর, জুড়ী | *সময়:* শনি, রবি, সোমবার, বিকাল ৩টা-রাত ৮টা | *সিরিয়াল:* ০১৭২৪-৪৫৯৩১২

#দক্ষিণভাগের_গর্ব #মানবতার_চিকিৎসক #আমাদের_ডা_মামুন

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَকালের অমোঘ বিধানে নিভে গেল আরও একটি জীবনপ্রদীপ। পশ্চিম দক্ষিণভাগের প্রবীণ সন...
30/04/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

কালের অমোঘ বিধানে নিভে গেল আরও একটি জীবনপ্রদীপ। পশ্চিম দক্ষিণভাগের প্রবীণ সন্তান মরহুম মাতাব উদ্দিন সাহেবের জীবনসঙ্গিনী এবং মরহুম আমির উদ্দিন সাহেবের গর্ভধারিণী মা আজ মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন।

তাঁর বিদায়ে আমাদের হৃদয়াকাশ মেঘাচ্ছন্ন, চোখের কোণে নেমেছে শ্রাবণের ধারা। একজন রত্নগর্ভা জননীর চিরবিদায়ে পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থা আজ শোকে মুহ্যমান।

হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আপনার নূরের চাদরে তাঁকে জড়িয়ে নিন। তাঁর কবরকে করুন জান্নাতের সুরভিত উদ্যান। হাশরের ময়দানে তাঁকে আরশের ছায়ায় স্থান দিন, আর দান করুন জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা।

শোকবিহ্বল স্বজনদের কলিজার ক্ষতে সবরের প্রলেপ দিন মাবুদ। আমিন, ইয়া গাফুর রাহিম। 🤲
শোকে স্তব্ধ—
*পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থা*

07/03/2026

‘শয়তান’ না থাকার মানে হলো—
এখন আর কোনো অজুহাত নেই, এখন দায়িত্ব সম্পূর্ণ নিজের!
নিজকে পুনরুদ্ধারের।

রমজান তাই শুধু শয়তান মুক্ত মাস নয়।
এটা সেই মাস, যখন আমি নিজেকে- শয়তান থেকে আলাদা করে দেখতে পাই!!

তাই ত্রিশ দিনের ইনটেনসিভ কোর্সে—
শয়তানকে সরিয়ে আল্লাহ আমাকে আমার আসল ছবি দেখান হয়তো..
"দেখ, শয়তান নেই, এখন তুই কেমন?
তোর ভেতরে যা অবশিষ্ট থাকে, সেটাই তোর নিজস্ব সত্য।"

শয়তান বন্দী হলেও, তার মিত্ররা বন্দী হয়নি—
যখন আমার চোখ, এখনো হারাম দেখতে চায়।
আমার জিহ্বা, এখনো গিবত করতে চায়।
আর.. আমার মনের গোপন কামনা-
“স্রষ্টার সন্তুষ্টির চেয়ে সৃষ্টির স্বীকৃতি খুঁজে, লোক দেখানো ইবাদতে শান্তি পাই”।
তখন বুঝি— এরাতো আমারই অংশ শয়তানের
প্রশিক্ষিত সৈনিক,
এখনো আমার ভেতরেই অবস্থানরত।
শয়তান নাই, কিন্তু তার সৈন্যরা তো মহড়ায় আছে —
আমার রক্তে, মাংসে, অভ্যাসের সাথে মিশে।

হাদিসে এসেছে— রমজানে শয়তান শৃঙ্খলিত,
জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের আগুন নিভে যায়(সহীহ বুখারি: ১৮৯৯)।

এখন কথা হল, সেই চিরন্তন 'শত্রু,
যে কানাঘুষা করে, কুমন্ত্রণা দেয়, পথভ্রষ্ট করে— সেতো বন্দী।

তাহলে তো আমার সুস্থ হয়ে ওঠার কথা, তাই না?
তাহলে আমি কেন এখনো এত অলস?
কেন ফজরে দেরি হয়?
কেন নামাজ ছেড়ে শুধু রোজা রাখি?
কেন ইফতারের পর ঘণ্টার পর ঘণ্টা অহেতুক কাটিয়ে দিই?
কেন কারও প্রতি খারাপ ধারণা পোষণ করি?

কারণ শয়তান না থাকলেও, আমি আছি।
আমার ভেতরে আরেকজন 'আমি' বাস করে—
যে 'আমি' পা'পে অভ্যস্ত,
যে 'আমি' অলসতায় স্বাচ্ছন্দ্যবোধ করে,
যে 'আমি' নিজের দোষ ঢাকতে পরের দোষ খুঁজি।
হ্যাঁ– তার নাম 'নফসুল আম্মারা'— যে নফস শুধু মন্দের নির্দেশ দেয়।

শয়তান বন্দী, কিন্তু এই নফস তো মুক্ত।
এই রমজান এখন তো আর শয়তানের বিরুদ্ধে নয়—
এটি নিজের বিরুদ্ধে নিজের- সেই যুদ্ধ,
যেখানে শত্রুকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু এই জন্য,
যাতে আমি দেখতে পাই— সত্যিই আমি কে।
শয়তানবিহীন রাজ্যে আমি নিজেকে কতটুক শাসন করতে পারি?

রমজান শেষ শয়তান তো ফিরে আসবে তার কাজে।
কিন্তু প্রশ্ন হলো?
এই ত্রিশ দিনে আমি কি আমার নফসকে ঠিক করতে পারবো?
আমি কি তাকে বশীভূত করতে পারবো?
শয়তান বন্দী অবস্থায় যদি আমি নিজেকে অধিগত করতে না পারি,
শয়তান ফিরে এলে তো, আমার নফসে— আবার তার রাজত্ব চালাবে বহাল তবিয়তে!!
পরিশেষ কি হবে- এলোচুলে খোঁপা বাঁধার মত।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থার উপদেষ্টা ​ Kamrul Islam এবং প্রতিষ্ঠাকালীন...
03/01/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থার উপদেষ্টা ​ Kamrul Islam এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব MD Tarekul Islam -এর পিতা, জনাব আলহাজ্ব মমির উদ্দীন সাহেব আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাঁর জিম্মায় ফিরে গেছেন।
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ মাফ করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

04/10/2022
24/08/2022

সকল সম্মানিত অভিভাবকমণ্ডলী
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন -

১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।

সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

Address

Moulvi Bazar
DAKSHINBHAG(3252)

Telephone

+8801753517704

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পশ্চিম দক্ষিণভাগ ছাত্র কল্যাণ সংস্থা:

Share