Rural Development & Social Welfare Organization

Rural Development & Social Welfare Organization আসসালামু আলাইকুম
Rural Development & Social Welfare Organization
এ?

আলহামদুলিল্লাহ সফলভা‌বে স্বজনের উপদেষ্টা পরিষদের প‌রি‌চি‌তি ও মত‌বি‌নিময় সভা সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন: জনাব ফা...
24/03/2026

আলহামদুলিল্লাহ
সফলভা‌বে স্বজনের উপদেষ্টা পরিষদের প‌রি‌চি‌তি ও মত‌বি‌নিময় সভা সম্পন্ন হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন: জনাব ফারুক আহমেদ স‌্যার।
উপস্থিত ছিলেন স্বজনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:

আজকের সভায় বিস্তারিত আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়—

১। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক সদস্য বৃদ্ধি করা হবে।

২। সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেক সদস্যের নিকট থেকে মাসিক অনুদান সংগ্রহ করা হবে।

৩। ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন ও প্রকাশ করা হবে।

৪। সংগঠনের নামে একটি ব্যাংক হিসাব খোলা হবে, যাতে আর্থিক লেনদেন স্বচ্ছ ও সুশৃঙ্খল থাকে।

৫। সমাজের অসহায় মানুষের সেবার উদ্দেশ্যে একটি মেডিকেল ক্যাম্প বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

৬। সংগঠনের সকল কার্যক্রম নিয়মিত ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন অব্যাহত রাখা হবে।

৭। ব্যাংক হিসাবের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যেক কর্মসূচি শেষে আয়-ব্যয়ের হিসাব সকল সদস্যের সামনে উপস্থাপন করা হবে।

৮। অন্যান্য বিষয়সমূহ আলোচনার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

আজ‌কের সভায় উপ‌স্থিত সম্মা‌নিত উপ‌দেষ্টাগণ ও সদস‌্যবৃন্দ‌কে অসংখ‌্য ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি। ‌

ধন্যবাদ

"রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (স্বজন) "আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও সফল...
15/03/2026

"রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (স্বজন) "

আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও সফল করার লক্ষ্যে একটি সম্মানিত উপদেষ্টা কমিটি (Advisory Board) গঠন করা হয়েছে।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিবর্গ এই উপদেষ্টা কমিটিতে যুক্ত হয়েছেন, ভবিষ্যতে আরও যুক্ত হবেন। তাদের দিকনির্দেশনা ও পরামর্শ আমাদের সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে—এই প্রত্যাশা করছি।

সকল সম্মানিত উপদেষ্টা সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

"স্বজনের আহ্বান — সচেতন সমাজ বিনির্মাণ"

১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়...
21/02/2026

১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা, পেয়েছি স্বাধীনভাবে কথা বলার অধিকার।

আজকের এই মহান দিনে আমরা স্মরণ করছি সালাম, বরকত, রফিক, জব্বারসহ ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি বিশ্বের সকল মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনের দিন।

- ভাষা আন্দোলনের চেতনা আমাদের ঐক্য, সাহস ও আত্মমর্যাদার প্রতীক।
- বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক।
- একুশ মানেই মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।

আসুন, আমরা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাই, বাংলা ভাষার শুদ্ধ চর্চা করি এবং দেশের উন্নয়নে একসাথে কাজ করি।

ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের আদর্শকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার করি।

আসসালামু আলাইকুম,রামাদানের শুভেচ্ছা নিন। ত্যাগের মহিমায় আমরা যেন পুরো রামাদান পালন করতে পারি সেই প্রত্যাশা রইল।অতি দ্রুত...
20/02/2026

আসসালামু আলাইকুম,
রামাদানের শুভেচ্ছা নিন।
ত্যাগের মহিমায় আমরা যেন পুরো রামাদান পালন করতে পারি সেই প্রত্যাশা রইল।

অতি দ্রুত সময়ের মধ্যে স্বজন এর উপদেষ্টা পরিষদ গঠিত হবে, নতুন সদস্য সংগ্রহ শুরু হবে।
আপনারা যারা যুক্ত হতে চান দ্রুত যোগাযোগ করুন। ঈদের আগেই সমস্ত কাজ শেষ করে ঈদ উপহার বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

আলোর পথে আমরা ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করতে চাই।

14/07/2025

আস্সালামু আলাইকুম,
ক্বারী জা‌বেদ আহ‌মেদ এর চি‌কিৎসার জন‌্য আমা‌দের স্বজন সংগঠন টাকা কা‌লেকশ‌নের জন‌্য গত ক‌য়েক‌দিন আগে এক‌টি ভি‌ডিও আপ‌লোড দেওয়া হয়।
সংগঠ‌নের প্রতিষ্টাকালীন সদস‌্য যারা বর্তমা‌নে বিদেশে অবস্থান কর‌ছেন উনা‌দের সহ‌যো‌গিতা সহ অ‌নে‌কেই বিকাশ ও নগ‌দে টাকা পা‌ঠি‌য়ে‌ছেন। আপনা‌দের সবার টাকা সংগ্রহ ক‌রে ক্বারী জা‌বেদ এর বাবার নিকট ৫৩,০০০/- টাকা হস্তান্তর ক‌রি।

ক্বারী জা‌বেদ‌ এর চি‌কিৎসার জন‌্য আজ তা‌কে নি‌য়ে ঢাকার উদ্দে‌শ্যে রওয়ানা দেওয়া হ‌বে।
কিন্তু এখনও আরো আড়াই লক্ষ টাকা প্রয়োজন।

আপনা‌দের সবার কাছে দোয়া ও সহ‌যো‌গিতার আবেদন।

এলাকার সকল মানুষ চায় ক্বারী জা‌বেদ আবার হা‌ফি‌জিয়া মাদ্রাসায় যা‌বে। চো‌খের দৃ‌ষ্টি শ‌ক্তি ফি‌রে পা‌বে। কোরআন মুখস্ত ক‌র‌বে। একজন হা‌ফেজ হ‌বে।
সহযোগিতার হাত বাড়িয়ে দিন – ছোট্ট ক্বারী জাবেদের জন্য।

📌
🏥 রোগীর নাম: ক্বারী জাবেদ আহমেদ
🎂 বয়স: ১২ বছর
🩺 রোগ: ব্রেইন টিউমার ও মাথার সামনে পানি জমাট
👨‍👦 পিতা: ফুরকান মিয়া (দিনমজুর)
📍 ঠিকানা: গোলের হাওর, টিলা গাঁও, ইসলামপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার
💸 প্রয়োজনীয় অর্থ: আড়াই লক্ষ টাকা
📞 যোগাযোগ ও বিকাশ নম্বর : ০১৭৮১১৩৯৫১৫ (পার্সোনাল)/

জরুরী প্রয়োজনে: ০১৭২৭৩৫৯৯৯৩- আমিনুল ইসলাম- সভাপতি স্বজন।

🙏
আসুন, আমরা সবাই যার যার সাধ্যমতো এই অসহায় শিশুটির পাশে দাঁড়াই। আপনার একটি ছোট সহায়তা জাবেদের জীবন বাঁচাতে বড় ভুমিকা রাখতে পারে।

08/07/2025

সহযোগিতার হাত বাড়িয়ে দিন – ছোট্ট ক্বারী জাবেদের জন্য 🆘

মাত্র ১২ বছর বয়সের একটি নিষ্পাপ শিশু – ক্বারী জাবেদ আহমেদ – মস্তিষ্কে টিউমার ও মাথার সামনের অংশে পানি জমাট (Hydrocephalus) নিয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অপারেশন ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন, যার জন্য দরকার প্রায় ৩ লক্ষ টাকা।

👨‍👩‍👧‍👦
জাবেদের বাবা, ফুরকান মিয়া, একজন দিনমজুর। পরিবারের আর্থিক অবস্থা একেবারেই নাজুক। এত বড় চিকিৎসার খরচ বহন করা তাঁদের পক্ষে অসম্ভব।

📌
🏥 রোগীর নাম: ক্বারী জাবেদ আহমেদ
🎂 বয়স: ১২ বছর
🩺 রোগ: ব্রেইন টিউমার ও মাথার সামনে পানি জমাট
👨‍👦 পিতা: ফুরকান মিয়া (দিনমজুর)
📍 ঠিকানা: গোলের হাওর, টিলা গাঁও, ইসলামপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার
💸 প্রয়োজনীয় অর্থ: ৩ লক্ষ টাকা
📞 যোগাযোগ ও বিকাশ নম্বর : ০১৭৮১১৩৯৫১৫ (পার্সোনাল)/

জরুরী প্রয়োজনে: ০১৭২৭৩৫৯৯৯৩- আমিনুল ইসলাম- সভাপতি স্বজন।

🙏
আসুন, আমরা সবাই যার যার সাধ্যমতো এই অসহায় শিশুটির পাশে দাঁড়াই। আপনার একটি ছোট সহায়তা জাবেদের জীবন বাঁচাতে বড় ভুমিকা রাখতে পারে।

প্রস্তাবিত "আদমপুর ইউনাইটেড কলেজ" বাস্তবায়ন-এর লক্ষ্যে নবগঠিত "বাস্তবায়ন কমিটির" প্রত্যেক সদস্য-কে অভিনন্দন জানাচ্ছি।সকল...
27/06/2025

প্রস্তাবিত "আদমপুর ইউনাইটেড কলেজ" বাস্তবায়ন-এর লক্ষ্যে নবগঠিত "বাস্তবায়ন কমিটির" প্রত্যেক সদস্য-কে অভিনন্দন জানাচ্ছি।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের আগামীর পথচলা শুভহোক।

শুভেচ্ছান্তে :
Rural development and social welfare organisation- shojon.

23/08/2024

বিশ-ত্রিশ হাজার টাকা উঠিয়ে গাড়ি ভাড়া করে কয়েকজনের কাফেলা বানিয়ে দৌড়াবেন না।
এটা গতানুগতিক ট্যুর নয়।
নৈতিকতা, জিম্মাদারী ও আমানতদারির ব্যাপার।
ছোটখাটো আমানতগুলো বিশ্বস্ত বড় কাফেলার হাওয়ালা করে দিন। ওখানে সকলের উপস্থিতি জরুরী নয়।

আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। বন্যাদুর্গত এলাকায় সকলকে হেফাজত করুন।
Sheikh Anam ভাই যথাযথ বলেছেন।

23/08/2024
23/08/2024

আমারা কিছু সাহসী ভাইদের নিয়ে ফেনীর উদ্দেশ্যে এগোচ্ছি।

আপনারাও পারলে কিছু ছোট ছোট টিম হয়ে, যে যেভাবেই পারেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা ,ফটিকছড়ি,হাটহাজারী, রাউজান উদ্দেশ্যে রওনা দেন।

বন্ধুরা এখন আর বসে থাকার সময় নেই
অবস্থা খুব একটা সুবিধার না।

আমাদের জন্য দোয়া রাখবেন ফি আমানিল্লাহ।

23/08/2024

বিচ্ছিন্ন হয়ে যাওয়া উদ্ধারকারী টিমের সাথে সংযোগ করতে পেরেছি অবশেষে।

তারা সিমান্ত ঘেঁষে থাকা লোকালয়গুলোতে উদ্ধার করতে গিয়ে নিজেরাই হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন।

সারারাত ঘুমায় নি, খাবার হিসেবে শুধু বিস্কিট আর পানি। একটু গ্যাপ দিয়ে আবারও ছুটছে ভিন্ন আরেক লোকালয়ে।

এছাড়া আরো কিছু টিম পাঠানো হয়েছে উদ্ধারকাজ তরান্বিত করার জন্য। আপনাদের দোয়া কামনা করছি।

Address

Moulvi Bazar
3220

Telephone

+8801781139515

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rural Development & Social Welfare Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rural Development & Social Welfare Organization:

Share