05/08/2026
হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন
আজ হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন করেন একাডেমির আজীবন দাতা সদস্য এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি জনাব আলাউর রহমান খান শাহীন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নির্মাণ কমিটির সভাপতি হাজী সুলেমান মিয়া, সাবেক চেয়ারম্যান তওফিক আহমেদ বাবু, বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান চিনু, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আমিনুর রহমান, জয়নাল আবেদীন, পিন্টু দেবনাথ, ওমর মাহমুদ আনচারী , ফখরুদ্দীন চৌধুরী জায়েদ আনোয়ার খান রেজাউল আলম চৌধুরী, এবং দাতা পরিবারের সদস্য মশিউর রহমান চৌধুরী, ফাহিম, রহমান ও মিস্টার, সাচ্চু আহমেদ,আফরোজ আলী,সিপার আহমদ,আব্দুর রহমান,রাসেল আহমদ,জুবায়ের আহমদ,মুহিবুর রহমান,রুহুল খান,খালেদ খান,সুমন মিয়াতানভীর ।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ একাডেমির চলমান নির্মাণকাজ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা একাডেমির সফল বাস্তবায়ন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও এ মহৎ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।