16/04/2026
রংধনুর সাতরং ১৫ বছরের পদার্পণ
১৪ এপ্রিল (পহেলা বৈশাখ)
মৌলভীবাজারে সদরে রংধনুর সাতরং হল রুমে ১৫ তম প্রতিষ্টাতা বার্ষিক উদযাপন ও বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে দিনব্যাপি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে এই বিষদ বর্ণিল অনুষ্ঠান উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রেবেকা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনুর সাতরং এর উপদেষ্টা রিপন কান্তি ধর রুপক,
রংধনুর সাতরং এর সাংগঠনিক সম্পাদক জয়শ্রী দাস মৌ,সাদিয়া আক্তার, সৈয়দা ইনছা ইসলাম,অর্পনা দও,মিতু দেব,পিংকি দাস কলি আক্তার জলি,কাজী তাসনিয়া তাবাসুম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রংধনুর সাতরং স্বেচ্ছাসেবী একটি অলাভজনক সংগঠন মানব সেবায় নারীদের জন্য দীর্ঘকাল ধরে কাজ চলমান রয়েছে, প্রায় আটারশোর অধীক নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে স্বাবলম্ভী হওয়ার জন্য বিভিন্ন সময়ে ভালো উদ্দোগ গ্রহন করা হয়েছে,এবং এখানে নারীরা নিজ নিজ দক্ষতায় বিভিন্ন পেশায় সফলতার সহিত কাজ করে যাচ্ছেন।
শুরুতে এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে রংধনুর সাতরং এর প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।
গান,কবিতা,ছড়া,এবং নারীরা তাদের কর্মসংস্থান ও বিভিন্ন প্রশিক্ষণের কথা তুলে ধরেন।
পরিশেষে চাক্রের মধ্য দিয়ে সামগ্রিক অনুষ্ঠান মালার পরিসমাপ্তি করা হয়।
゚