09/03/2026
🌙 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মানবিকতার চেতনাকে সামনে রেখে দক্ষিণ ভূজবল যুব কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ তারাবির নামাজের পর অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে রমজান ফুড প্যাক উপহার বিতরণ করা হয়েছে। 🤲
প্রথমে নির্ধারিত ছিল ৫০ জন উপকারভোগী। পরবর্তীতে সবার সর্বসম্মত সিদ্ধান্তে আরও ২ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে এবারের রমজান উপহার সর্বমোট ৫২ জন ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে।
📦 প্রতিটি রমজান ফুড প্যাকে ছিল পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী:
পেঁয়াজ, ছোলা, ছোলার ডাল, খেজুর, তেল, আলু, সেমাই, চিনি, মুড়ি ও লবণ—যাতে একটি পরিবার রমজানের সময় ইফতার ও সেহরি কিছুটা স্বস্তির সাথে করতে পারে।
📅 তারিখ: ৯ মার্চ ২০২৬ (সোমবার)
📍স্থান: দক্ষিণ ভূজবল, হাজী বাড়ি।
আজ আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
🤝 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
রাজনগর সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জুবায়ের আহমদ চৌধুরী, বর্তমান সদস্য জনাব আতিক রহমান, সাবেক সদস্য জনাব মঈন উদ্দীন আহমদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী—
মোঃ আশরাফ আহমেদ, মাওলানা এনামুল হক নোমান, মুহিবুর রহমান ফখরু, মোঃ রেজান আহমদ, মোঃ শহীদুর রহমান।
ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
সভাপতি: মোঃ মুজাহিদ আলী
সহ-সভাপতি: নুরুল ইসলাম
সাধারণ সম্পাদক: জালাল আহমদ জনি
সহ-সাধারণ সম্পাদক: মোঃ মুহিবুর রহমান বুরহান
অর্থ সম্পাদক: মামুনুর রশীদ সোহেল
সহ-অর্থ সম্পাদক: শেখ রাব্বি আহমদ নাঈম
এবং ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ।
কার্যক্রমের ডকুমেন্টেশন সংরক্ষণের জন্য তালিকাভুক্ত কয়েকজন ব্যক্তির হাতে প্রতীকীভাবে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
যারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাদের বাড়িতে রাতের বেলায় দায়িত্বশীল ও সদস্যবৃন্দরা নিজ উদ্যোগে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
🤲 আমাদের বিশ্বাস — সামান্য সহানুভূতিই একজন মানুষের মুখে হাসি ফুটাতে পারে।
আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন এবং সবাইকে পবিত্র মাহে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত লাভের তাওফিক দান করেন। আমিন।
✨ মানবতার সেবায় — দক্ষিণ ভূজবল যুব কল্যাণ ফাউন্ডেশন।