Peace Organization

Peace Organization মানবতার সেবায়
সর্বদা অগ্রণী ভুমিকায়

Peace Organization (পিস অর্গানাইজেশন)

(একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন) মোংলা, বাগেরহাট।

হঠাৎ করে সারা বাংলাদেশে শিশুদের হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই জ্বর এবং সাথে র‍্যাশ থাকলে সাথে সাথে হাসপাতালে রোগী সহ ...
30/03/2026

হঠাৎ করে সারা বাংলাদেশে শিশুদের হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই জ্বর এবং সাথে র‍্যাশ থাকলে সাথে সাথে হাসপাতালে রোগী সহ চলে যান। এই ধরনের রোগীর রক্তের স্যাম্পল এবং থ্রোট সোয়াব নিতে হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জরুরি বিভাগে উক্ত সেবা চলমান আছে। জরুরি প্রয়োজনে নিচের নম্বরে যোগাযোগ করবেন- +8801915518359 (সুব্রত সাহা- মেডিকেল টেকনোলজিস্ট, ইপিআই)

জনসচেতনতায়- Peace Organization (পিস অর্গানাইজেশন)

৮ম রমাদ্বানের নসিহাহ্ ও সময় সূচি- #আজকে_দিনের_আয়াতوَأَقِيمُوا الصَّلوةَ وَآتُوا الزَّكُوةَ وَ ارْكَعُوا مَعَ الرَّاعِينَ...
25/02/2026

৮ম রমাদ্বানের নসিহাহ্ ও সময় সূচি-

#আজকে_দিনের_আয়াত
وَأَقِيمُوا الصَّلوةَ وَآتُوا الزَّكُوةَ وَ ارْكَعُوا مَعَ الرَّاعِينَ [البقرة : ٤٣]
আর সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং সালাতে অবনত হও তাদের সাথে, যারা অবনত হয়। (২-সুরাতুল বাকারহ:৪৩)

#আজকে_দিনের_হাদীস
রাসূলুল্লাহ বলেছেন, 'কিয়ামতের দিন সে-ই আমার নিকটতম ব্যক্তি হবে, যে আমার প্রতি বেশি পরিমাণে দরূদ পাঠ করেছে।' (তিরমিযী, হাদীস: ৪৮৪)

#আজকে_দিনের_দুআ
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيْنِي صَغِيرًا
হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করুন, যেরূপ শৈশবে তাঁরা আমাকে লালন-পালন করেছেন। (সূরা বানী ইসরাঈল, আয়াত: ২৪)

#আজকে_দিনের_কাজ
সালাতের সময় হওয়ার আগেই অযু করে মসজিদে (মহিলারা জায়নামাযে) অবস্থান করুন।

হ্যাপী রমাদ্বান!

৭ম রমাদ্বানের নসিহাহ্ ও সময় সূচি- #আজকে_দিনের_আয়াতيَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَكُونُوا مَعَ الصَّدِقِين...
24/02/2026

৭ম রমাদ্বানের নসিহাহ্ ও সময় সূচি-

#আজকে_দিনের_আয়াত
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ وَكُونُوا مَعَ الصَّدِقِينَ [التوبة : ١١٩]
হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। (৯-সুরাতুত তাওবাহ:১১৯)

#আজকে_দিনের_হাদীস
রাসূলুল্লাহ বলেন, 'আমাকে জিবরীল (আ.) সর্বদা প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতে থাকেন। এমনকি আমার ধারণা হয় যে, শীঘ্রই তিনি প্রতিবেশীকে ওয়ারিশ হওয়ার ঘোষণা দিবেন।' (সহীহ বুখারী, হাদীস: ৬০১৪)

#আজকে_দিনের_দুআ
اللَّهُمَّ إِنِّي أَعُوْذُبِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
হে আল্লাহ! আমি আপনার নিকট কুফরি ও দারিদ্র্য থেকে আশ্রয় চাইছি। হে আল্লাহ! আমি কবরের আযাব থেকে আপনার নিকট আশ্রয় চাইছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। (আবু দাউদ, হাদীস: ৫০৯০}

#আজকে_দিনের_কাজ
চোখের গুনাহ থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

হ্যাপী রমাদ্বান!

৪র্থ রমাদ্বান- #আজকে_দিনের_আয়াতوَأَقِيمُوا الصَّلوةَ وَآتُوا الزَّكُوةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ...
21/02/2026

৪র্থ রমাদ্বান-

#আজকে_দিনের_আয়াত
وَأَقِيمُوا الصَّلوةَ وَآتُوا الزَّكُوةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ [النور : ٥٦]
সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। (২৪-সুরাতুর নূর:৫৬)

#আজকে_দিনের_হাদীস
যে তার প্রতিপালকের যিকির করে, আর যে যিকির করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। (সহীহ বুখারী, হাদীস: ৬৪০৭)

#আজকে_দিনের_দুআ
اذَهَبَ الظَّمَأُ وَابْتَلَتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
পিপাসা দূরিভূত হয়েছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে।
ইন শা আল্লাহ প্রতিদান নির্ধারিত রয়েছে।
(আবু দাউদ, হাদীস: ২৩৫৭ ; ইফতারের সময় পাঠ্য দু'আ)

#আজকে_দিনের_কাজ
অনেক দিন কথা বলা হয় না, পরিবারের এমন কারো সাথে কিছুক্ষণ ফোনে কথা বলুন।

হ্যাপী রমাদ্বান!

Address

Mongla
9350

Telephone

+8801963265728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peace Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Peace Organization:

Share