30/08/2026
মাননীয় প্রধান শিক্ষক মহোদয়,
চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য "Extra Class" নামের যে কোচিং বাণিজ্য শুরু করেছেন সেটা দ্রুত বন্ধ করুন। এবারের এসএসসি পরীক্ষায় স্কুলের রেজাল্ট খারাপ হয়েছে, সে জন্য আগামী ব্যাচ গুলা যাতে ভালো করে আপনারা শিক্ষার্থীদের অতিরিক্ত কেয়ার নিবেন পড়াশোনার প্রতি এটা স্বাভাবিক। তবে সেটা হতে হবে নিঃস্বার্থভাবে, যদি আপনারা আসলেই বিদ্যালয়ের সুনাম এবং শিক্ষার্থীদের থেকে ভালো রেজাল্ট চান। কিন্তু আপনারা যদি নাস্তা পানির জন্য শিক্ষার্থীদের থেকে ৭০০ টাকা মাসিক (সম্ভবত ২০০/- টাকা ফি সহ) দাবি করেন তখন আর সেটা অতিরিক্ত যত্নের লক্ষন না, স্পষ্টত কোচিং বাণিজ্য। শিক্ষাবোর্ড থেকে আপনাদের কি এমন কোনো নির্দেশ দিয়েছে যে অতিরিক্ত টাকার বিনিময়ে বাধ্যতামূলক এক্সট্রা ক্লাস নিতে হবে? এসব ভুজুংভাজুং সিস্টেম বাদ দেন, শিক্ষার্থীদের ভালো চাইলে এক্সট্রা ক্লাসের দিকে মনোযোগ না দিয়ে মূল ক্লাসের যে সময়টা সেটা ভালোভাবে ব্যবহার করুন। আর স্কুলের সুনাম চাইলে, শিক্ষার্থীদের ভালো চাইলে টাকার বিনিময়ে নয় বরং আপনারা শিক্ষকরা নিঃস্বার্থভাবে এই অতিরিক্ত ক্লাস চালিয়ে যান। অন্যথায় টাকার বিনিময়ে বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস নামের কোচিং বাণিজ্য দ্রুত বন্ধ করুন। এটা কোনোভাবেই নিয়মের মধ্যে পরেনা।
আর অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়েই দায়িত্ব শেষ মনে করবেন না। যেটা অনিয়ম সেটার বিরুদ্ধে আওয়াজ তুলুন। প্রাইভেট বিদ্যালয়ের মতো মাসিক ফি ৭০০ টাকা দেওয়া সবার পক্ষে সম্ভব না।