Sobuj Bangladesh সবুজ বাংলাদেশ

Sobuj Bangladesh সবুজ বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sobuj Bangladesh সবুজ বাংলাদেশ, Nonprofit Organization, Mirpur.

Sobuj Bangladesh is working Globally towards the goal of combating climate change, making significant contributions in the areas of Climate change, Environmental protection, and Agricultural Development.

মোঃ আরিফ হোসেনঠিকানা: ৯৩/২, দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা-১২১৪সবুজ বাংলাদেশের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে ব...
22/06/2026

মোঃ আরিফ হোসেন
ঠিকানা: ৯৩/২, দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা-১২১৪
সবুজ বাংলাদেশের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃক্ষরোপণের ছবি পাঠানোর মাধ্যমে তিনি “বৃক্ষ বন্ধু” সার্টিফিকেট অর্জন করেছেন।

আপনিও পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন। একটি বা একাধিক বৃক্ষরোপণ করে তার ছবি আমাদের কাছে পাঠান এবং অর্জন করুন “বৃক্ষ বন্ধু” সার্টিফিকেট।

গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন।




সবুজ বাংলাদেশ রাজবাড়ী টিম।
22/06/2026

সবুজ বাংলাদেশ রাজবাড়ী টিম।

বাবা—একটি ছোট শব্দ, অথচ এর গভীরতা আকাশের মতো বিস্তৃত। একজন বাবা সন্তানের জীবনের প্রথম নিরাপত্তা, প্রথম সাহস এবং প্রথম অন...
21/06/2026

বাবা—একটি ছোট শব্দ, অথচ এর গভীরতা আকাশের মতো বিস্তৃত। একজন বাবা সন্তানের জীবনের প্রথম নিরাপত্তা, প্রথম সাহস এবং প্রথম অনুপ্রেরণা। নিজের স্বপ্ন, ইচ্ছা ও কষ্টগুলো আড়াল করে তিনি সন্তানের ভবিষ্যৎ গড়তে নিরলস পরিশ্রম করে যান।
আজ বাবা দিবসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি পৃথিবীর সকল বাবাকে, যারা পরিবারের জন্য প্রতিনিয়ত ত্যাগ স্বীকার করেন। একজন বাবার ভালোবাসা অনেক সময় প্রকাশ পায় না কথায়, প্রকাশ পায় দায়িত্বে, পরিশ্রমে এবং নিঃস্বার্থ ত্যাগে।
সবুজ বাংলাদেশ বিশ্বাস করে, একটি সুন্দর, মানবিক ও টেকসই সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। আর সেই পরিবারের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছেন বাবা। তাই আজকের দিনে আমরা শুধু বাবাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশই নয়, তাঁদের সম্মান, মর্যাদা ও সুস্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।
আসুন, বাবা দিবসে আমরা প্রত্যেকে আমাদের বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাঁদের সময় দিই, ভালোবাসা জানাই এবং তাঁদের ত্যাগকে সম্মান করি।
পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

সবুজ বাংলাদেশ

শুভ জন্মদিন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম-কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আপন...
21/06/2026

শুভ জন্মদিন
সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম-কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং জীবনের সর্বক্ষেত্রে সফলতা কামনা করছি। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং সামাজিক উন্নয়নে আপনার নিষ্ঠা ও অবদান আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা রইল।

আপনার আগামী দিনগুলো আনন্দ, সাফল্য ও কল্যাণে ভরে উঠুক।

সবুজ বাংলাদেশ- আগামী ১ (এক) বছরের জন্য রাজবাড়ী জেলা কমিটির আংশিক অনুমোদন প্রদান করা হইলো।নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আ...
20/06/2026

সবুজ বাংলাদেশ- আগামী ১ (এক) বছরের জন্য রাজবাড়ী জেলা কমিটির আংশিক অনুমোদন প্রদান করা হইলো।

নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি, আপনারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সবুজ বাংলাদেশ যশোর চৌগাছা উপজেলার সদস্যের বৃক্ষরোপণ।
20/06/2026

সবুজ বাংলাদেশ যশোর চৌগাছা উপজেলার সদস্যের বৃক্ষরোপণ।

সবুজ বাংলাদেশ- আগামী ১ (এক) বছরের জন্য রাজবাড়ী জেলা কমিটির আংশিক অনুমোদন প্রদান করা হইলো।অনুমোদিত কমিটির বাকি সদস্যদের ন...
20/06/2026

সবুজ বাংলাদেশ- আগামী ১ (এক) বছরের জন্য রাজবাড়ী জেলা কমিটির আংশিক অনুমোদন প্রদান করা হইলো।
অনুমোদিত কমিটির বাকি সদস্যদের নামের তালিকা আগামী ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় পরিষদে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে।
নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি, আপনারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শুভ জন্মদিন সবুজিয়ানসাইফুল ইসলাম সাগরসদস্য কক্সবাজার জেলা।আপনার জন্য শুভ কামনা রইলো।
20/06/2026

শুভ জন্মদিন সবুজিয়ান
সাইফুল ইসলাম সাগর
সদস্য কক্সবাজার জেলা।আপনার জন্য শুভ কামনা রইলো।

জাতীয় বাজেট ২০২৬–২০২৭-এ নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রণোদনা বাংলাদেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ প...
19/06/2026

জাতীয় বাজেট ২০২৬–২০২৭-এ নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রণোদনা বাংলাদেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সিরডাপে অনুষ্ঠিত “জাতীয় বাজেট ২০২৬–২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা: টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করে জ্বালানি নিরাপত্তা, সৌরশক্তির প্রসার, বিনিয়োগবান্ধব নীতি এবং একটি ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।


আগ্রহীরা আবেদন করুন। সবুজ বাংলাদেশ-এর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি শাখার সকল সদস্য এবং আগ্রহী স্বেচ্ছাসেবকদের অবগতির জন...
18/06/2026

আগ্রহীরা আবেদন করুন।
সবুজ বাংলাদেশ-এর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি শাখার সকল সদস্য এবং আগ্রহী স্বেচ্ছাসেবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি কমিটি গঠন করা হবে।
উক্ত কমিটির বিভিন্ন দায়িত্বশীল পদে যুক্ত হতে আগ্রহী ব্যক্তিদের আগামী ৩০ জুন তারিখের মধ্যে নির্ধারিত Google Form পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
প্রাপ্ত আবেদনসমূহ নির্ধারিত সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষে যোগ্য, দক্ষ ও সক্রিয় প্রার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।
আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন
কমিটি ঘোষণার সম্ভাব্য সময়: জুলাই মাসের শেষ সপ্তাহ।

আবেদন লিঙ্ক
ঢাকা মহানগর দক্ষিণ
https://forms.gle/38WYauorT6untcdX8

ঢাকা মহানগর উত্তর
https://forms.gle/BptkKcpgDFmeoJL87

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Sobuj Bangladesh সবুজ বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sobuj Bangladesh সবুজ বাংলাদেশ:

Share