Godagari Upazila Samity, Dhaka

Godagari Upazila Samity, Dhaka Godagari Upazila Samity, Dhaka was established in 2013. It is a completely non-political social organization.

Its main objective is to build unity, harmony and strong social bonds among the residents of Godagari Upazila living in Dhaka.

18/01/2026
সফল পিকনিক–২০২৬ : কৃতজ্ঞতা ও ভালোবাসাআসসালামু আলাইকুম।প্রিয় GUS পরিবারের সকল সদস্য, সম্মানিত অতিথিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদে...
18/01/2026

সফল পিকনিক–২০২৬ : কৃতজ্ঞতা ও ভালোবাসা

আসসালামু আলাইকুম।
প্রিয় GUS পরিবারের সকল সদস্য, সম্মানিত অতিথিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে একটি অত্যন্ত সুন্দর, আনন্দময় ও স্মরণীয় পিকনিক উপভোগ করেছি। এই সফল আয়োজনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা যুক্ত ছিলেন-প্রোগ্রাম সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ।

এই সফলতার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের GUS-এর অক্লান্ত পরিশ্রমী টিমের সদস্যদের। আপনাদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতা প্রতিটি মুহূর্তে ছিল প্রশংসনীয় ও উদাহরণযোগ্য। পিকনিক স্পট নির্বাচন, খাবার ব্যবস্থাপনা, খেলাধুলা, উপহার বিতরণ-সবকিছুই ছিল সুচারু, সুন্দর ও মনোমুগ্ধকর। সত্যিই GUS আপনাদের জন্য গর্বিত।

বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং যাঁরা গোদাগাড়ী থেকে এসে এই আয়োজনে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করেছেন। আপনাদের উপস্থিতি আমাদের গর্ব ও আনন্দ বহুগুণে বৃদ্ধি করেছে।

এছাড়াও, যাঁরা বিভিন্নভাবে উপহার প্রদান ও সহযোগিতার মাধ্যমে এই আয়োজনকে আরও সুন্দর ও সফল করে তুলেছেন-সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

একসাথে এমন সুন্দর মুহূর্ত উপভোগ করার সৌভাগ্য সত্যিই আমাদের জন্য আনন্দের ও গর্বের। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।

ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় হাসিখুশি থাকুন-এই কামনায়।

শুভেচ্ছান্তে,
মোঃ ফজলুর রহমান-সভাপতি
মোঃ আবু তাহের-সাধারণ সম্পাদক
গোদাগাড়ী উপজেলা সমিতি (GUS), ঢাকা।

বার্ষিক বনভোজন–২০২৬ ভেন্যু লোকেশনগোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা–এর বার্ষিক বনভোজন–২০২৬ উপলক্ষেBMTF Picnic Spot, গাজীপুর–এর ...
15/01/2026

বার্ষিক বনভোজন–২০২৬ ভেন্যু লোকেশন

গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা–এর বার্ষিক বনভোজন–২০২৬ উপলক্ষে
BMTF Picnic Spot, গাজীপুর–এর গুগল ম্যাপ লোকেশন সবার সুবিধার্থে শেয়ার করা হলো।

👉 https://maps.app.goo.gl/zN7z9whmbLqLxX7X8?g_st=iw

অনুগ্রহ করে যাতায়াতের সুবিধার জন্য লিংকটি সংরক্ষণ করুন।

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

বার্ষিক বনভোজন–২০২৬ : রুট প্ল্যানআসসালামু আলাইকুম।সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সমিতির “বার্ষিক বনভোজন–২০২৬...
15/01/2026

বার্ষিক বনভোজন–২০২৬ : রুট প্ল্যান

আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সমিতির “বার্ষিক বনভোজন–২০২৬” উপলক্ষে নির্ধারিত রুট প্ল্যান চূড়ান্ত করা হয়েছে।
প্রতিটি রুটের বাস সকাল ৭:৩০ ঘটিকায় নির্ধারিত স্থান হতে BMTF Picnic Spot, জয়দেবপুর, গাজীপুর–এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

এমতাবস্থায়, সকল অংশগ্রহণকারীকে নির্ধারিত সময়ে নিজ নিজ রুটের নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। উল্লেখ্য যে, নির্ধারিত সময় অতিক্রান্ত হলে পিকনিকের বাস আর অপেক্ষা করবে না। কেউ বাস মিস করলে পরবর্তীতে নিজ দায়িত্বে পিকনিক স্পটে পৌঁছাতে হবে।

নিম্নে রুটভিত্তিক সমন্বয়কারীগণের নাম ও বাস থামার স্থান উল্লেখ করা হলো।

রুট সংক্রান্ত যে কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা সমস্যার জন্য পরিবহন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক ও প্রধান রুট সমন্বয়কারীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে-

মোঃ কামাল হোসেন
প্রধান রুট সমন্বয়কারী
মোবাইল: ০১৭৩০-৭০০৬৩০

সবার সহযোগিতায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দমুখর বনভোজন আয়োজন সফল হবে-এই প্রত্যাশা রইল।

ধন্যবাদান্তে
আয়োজক কর্তৃপক্ষ।

13/01/2026
12/01/2026

সমিতির বার্ষিক বনভোজন-২০২৬ উদযাপন উপলক্ষে গঠিত সকল উপ-কমিটির সভার নোটিশ

আসসালামু আলাইকুম।
এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা-এর বার্ষিক বনভোজন–২০২৬ উদযাপন উপলক্ষে গঠিত সকল উপ-কমিটির সভা নিম্নোক্ত স্থান ও সময়সূচি অনুযায়ী আহ্বান করা হলো:

তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬ (বুধবার)
সময়: বিকাল ৫:১৫ মিনিট (মাগরিব নামাজের পর)
স্থান: হাউস–৪৫, জমিদার বাড়ি, মাজার রোড, গাবতলী, মিরপুর, ঢাকা।

আলোচ্য বিষয়:
১। বার্ষিক বনভোজন-২০২৬ সংক্রান্ত বিস্তারিত আলোচনা।
২। বার্ষিক বনভোজন-২০২৬ সংক্রান্ত উপ-কমিটিসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা।
৩। বিবিধ।

উক্ত সভায় উপ-কমিটিসমূহের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

শুভেচ্ছান্তে,
মোঃ আবু তাহের
সদস্য সচিব
বার্ষিক বনভোজন-২০২৬ পরিচালনা ও সমন্বয় কমিটি
গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা

জরুরি ঘোষণা: বার্ষিক বনভোজন-২০২৬ এর তারিখ ও স্থান পরিবর্তন**************************************************************...
06/01/2026

জরুরি ঘোষণা: বার্ষিক বনভোজন-২০২৬ এর তারিখ ও স্থান পরিবর্তন
*******************************************************************
প্রিয় সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ, আসসালামু আলাইকুম।

গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা-এর বার্ষিক বনভোজন-২০২৬ এর আয়োজনে কিছু পরিবর্তন আনা হয়েছে। সম্মানিত সকল সদস্যের সুবিধার্থে এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আমরা আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) বনভোজনের নতুন তারিখ নির্ধারণ করেছি। একইসঙ্গে, প্রাকৃতিক পরিবেশ ও যাতায়াত ব্যবস্থা বিবেচনায় বনভোজনের স্থান পরিবর্তন করে গাজীপুরের জনপ্রিয় Bangladesh Machine Tools Factory (BMTF) Picnic Spot-কে চূড়ান্ত করা হয়েছে।
-----------------------------------------------------------------
বনভোজনের বিস্তারিত তথ্য:
★ নতুন তারিখ: ১৬ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
★ স্থান: BMTF Picnic Spot, Gazipur
★ চাঁদা: ১২০০/- টাকা
★ রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৬ (রাত ৭:০০টা পর্যন্ত)
-----------------------------------------------------------------
পিকনিকে অংশগ্রহণের জন্য যোগাযোগ করুনঃ
১। মোঃ শুকুরুদ্দিন - 01313712984
২। মোঃ মুজিবুর রহমান - 01717292064
৩। মোঃ আনিকুল ইসলাম - 01754340061
৪। ইঞ্জি: বশিরুল আলম টিটু - 01718505437
৫। মোঃ সজিব আসফাক - 01703464556
-----------------------------------------------------------------
Youtube Link: https://www.youtube.com/watch?v=QBhMX4CtRLM

Google Map Link: https://maps.app.goo.gl/A3D61hjjJ8cZcaDc6

সকলের সহযোগিতা ও অংশগ্রহণে "বার্ষিক বনভোজন-২০২৬" আনন্দময়, সফল ও সার্থক হোক এই প্রত্যাশা করি।

আহ্বানে
মোঃ ফজলুর রহমান
আহ্বায়ক
বার্ষিক বনভোজন-২০২৬ ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি

সভাপতি
গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা।

31/12/2025

শুভ নববর্ষ ২০২৬

গোদাগাড়ী উপজেলা সমিতি, ঢাকা–এর সকল সম্মানিত সদস্য, শুভানুধ্যায়ী ও প্রবাসী গোদাগাড়ীবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর ২০২৬ আমাদের সবার জীবনে বয়ে আনুক সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য। সমিতির কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হোক-গোদাগাড়ীর উন্নয়ন, ঐক্য ও মানবিক কল্যাণে আমাদের সম্মিলিত প্রচেষ্টা আরও দৃঢ় হোক-এই কামনা করি।

সবার জীবনে আসুক সাফল্য ও কল্যাণ।
শুভ নববর্ষ ২০২৬।

Address

Godagari Upazila Samity
Mirpur

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

01550080205

Alerts

Be the first to know and let us send you an email when Godagari Upazila Samity, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Godagari Upazila Samity, Dhaka:

Share