Golden Kids Welfare Foundation

Golden Kids Welfare Foundation Golden Kids offers specialized need based education and therapy to the autistic and development delayed Children.

A Society for Special Children: Our goal is to help the children having autism for developing their so that they become as independent as possible.

30/07/2026

আসসালামু আলাইকুম। যারা এ প্রতিষ্ঠান এর নিম্নআয়ের পরিবারের শিশুদের সহযোগিতা করতে চান তারা যোগাযোগ করতে পারেন +৮৮-০১৩২৩৫৭৮৮০৩ এ নাম্বার এ অথবা বিকাশ/নগদ এ টাকা পাঠাতে চাইলে এ নাম্বার এ ০১৮৪১৭২১৭২১ (পারসোনাল) পাঠাতে পারেন। এছাড়া গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর একাউন্ট নাম্বার এও দিতে পারেন: Golden Kids Welfare Foundation, A/C No: 50314000011, BANK ASIA Limited, MCB Banani br. Dhaka. আপনার সহযোগিতা একটি পরিবারের বিশাল স্বস্তির কারন হবে ইনশাআল্লাহ।

সকালে একটি প্রতিবেদন পড়ে অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম।বাইরের পৃথিবী একজন বিশ্বখ্যাত ফুটবলারকে দেখে। হাজারো দর্শকের করতালি...
23/07/2026

সকালে একটি প্রতিবেদন পড়ে অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম।

বাইরের পৃথিবী একজন বিশ্বখ্যাত ফুটবলারকে দেখে। হাজারো দর্শকের করতালি, ট্রফি, জয়, সম্মান—সবই তার পরিচয়।

কিন্তু বাড়ির দরজা বন্ধ হওয়ার পর সেই মানুষটি আর কোনো তারকা নন। তিনি শুধু একজন বাবা।

একজন বাবা, যিনি প্রতিদিন অপেক্ষা করেন—আজ হয়তো তার সন্তান একটু বেশি চোখে চোখ রাখবে, নিজের অনুভূতি প্রকাশ করবে, অথবা হঠাৎ করে একটি আলিঙ্গন দেবে।

প্রতিবেদনটিতে পড়ছিলাম, সন্তানের একটি ছোট্ট হাসিই তাকে আবার নতুন করে লড়াই করার শক্তি দেয়। কথাগুলো পড়ে আমার চেম্বারের শত শত শিশুর মুখ ভেসে উঠল। তাদের বাবা-মায়ের মুখও মনে পড়ল।

প্রতিদিন আমি দেখি...
কেউ বছরের পর বছর অপেক্ষা করছেন, শুধু একদিন সন্তান যেন তাকে "মা" বা "বাবা" বলে ডাকে।
কেউ অপেক্ষা করছেন, সন্তান যেন প্রথমবার নিজের হাতে খাবার তুলে খেতে পারে।

কেউ অপেক্ষা করছেন, স্কুল থেকে আর অভিযোগ না এসে একদিন প্রশংসার খবর আসবে।

এই ছোট ছোট স্বপ্নগুলোর মূল্য কেবল সেই পরিবারগুলোই বোঝে, যারা প্রতিদিন অটিজমের সঙ্গে পথ চলছেন।

আমরা সমাজে প্রায়ই সফল মানুষদের দেখি, কিন্তু তাদের অদেখা যুদ্ধগুলো দেখি না।

অটিজম কোনো পরিবারের ভালোবাসা কমিয়ে দেয় না। বরং অনেক সময় সেই ভালোবাসাকে আরও গভীর, আরও ধৈর্যশীল এবং আরও নিঃস্বার্থ করে তোলে।

একজন শিশু বিকাশ ও অটিজম বিশেষজ্ঞ হিসেবে গত বহু বছর ধরে অসংখ্য পরিবারের পাশে থাকার সুযোগ হয়েছে আমার। আমি জানি, একটি শিশুর পাঁচ মিনিটের অগ্রগতির জন্য কখনও কখনও বাবা-মাকে পাঁচ বছর অপেক্ষা করতে হয়।

তাই আজ সেই ফুটবলারের গল্প পড়ে মনে হলো—বিশ্বের যেকোনো প্রান্তেই হোক, অটিজমের ভাষা এক। একজন বাবার চোখের জল এক। একজন মায়ের নির্ঘুম রাত এক। আর একটি শিশুর একটি হাসি—সেটিও পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে।

আসুন, অটিজমকে করুণা দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে দেখি। বিচার নয়, পাশে দাঁড়াই। কারণ প্রতিটি অটিজম শিশুর পেছনে একজন নীরব যোদ্ধা বাবা এবং একজন অদম্য মা দাঁড়িয়ে আছেন।

প্রতিবেদনটি আমাকে আবারও মনে করিয়ে দিল—সবচেয়ে বড় বিজয় ট্রফি জেতা নয়, নিজের সন্তানের মুখে একটি নির্মল হাসি ফোটাতে পারা।

(সংগৃহীত)

I read a news report that left me sitting in silence for quite a while.

The world sees a world-famous footballer—surrounded by applause, trophies, victories, and admiration. Those are the things that define him in the public eye.

But once the door of his home closes, he is no longer a # Superstar .
He is simply a father.
A father who wakes up each day hoping that maybe today his child will make a little more eye contact, express a feeling, or unexpectedly wrap tiny arms around him in a warm embrace.

The report described how his child's simple smile gives him the strength to keep fighting every single day. As I read those words, the faces of hundreds of children from my own clinic came to mind—along with the faces of their parents.

Every day, I witness stories like these.
Some parents wait for years, hoping to hear their child say "Mom" or "Dad" for the very first time.
Some dream of the day their child can feed themselves independently.
Others pray that one day the school will call with words of appreciation instead of another complaint.

The true value of these seemingly small milestones can only be understood by families who walk the journey of autism every single day.

We often celebrate people's achievements, but we rarely see the silent battles they fight behind closed doors.

Autism does not diminish a family's love. If anything, it deepens it—making it more patient, more resilient, and more unconditional.

As a Child Development and Autism Specialist, I have had the privilege of standing beside countless families over the years. I have learned that sometimes parents wait five long years to witness just five minutes of meaningful progress in their child.

Reading this footballer's story reminded me that no matter where we live in the world, the language of autism is the same.
A father's tears are the same.

A mother's sleepless nights are the same.
And a child's smile speaks a language that transcends every border and every culture.
Let us not respond to autism with pity, but with understanding. Let us replace judgment with compassion and support. Because behind every child with autism stands a silent warrior—a devoted father and an unbreakable mother.

This report reminded me once again that life's greatest victory is not lifting a trophy, but witnessing the priceless smile of your own child.

# # # #

The day after wins the World Cup, I will retire from football. There will be nothing left for me to achieve. Then I will finally spend my time making kites with my own hands." These were the words of Spanish footballer .
But few people know the personal struggle hidden behind his success.
Cucurella and his wife, Claudia Rodríguez, revealed in an interview that their son has been diagnosed with Autism Spectrum Disorder ( ). As parents, they admitted they were completely unprepared for this unexpected reality.

They recalled that when their son was born in 2019, he would wave his hands whenever music played at home. At first, they thought it was simply a joyful reaction. However, after enrolling him in school, they were often asked to take him home within just a couple of hours because he would cry continuously.
Cucurella said that watching his son struggle was one of the most heartbreaking experiences of his life. At times, he found himself overwhelmed with emotion and unable to hold back his tears.
Despite all the challenges, he never stopped fighting.

According to him, football is only one part of his life. The other—and perhaps the most meaningful—part is understanding his son's unique world and helping him grow.
The determination with which he faces tough opponents on the football field is the same determination he brings home every day as a father.
And in the

end, he says, his son's smile is what gives him the strength to keep fighting—both on and off the field

(Collected)

12/07/2026
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলের গুনাহ মাফ করুন ও প্রিয় বান্দাদের সারিতে আমাদের অন্তর্ভুক্ত করুন।  "আপনি গরু কিনে...
26/05/2026

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সকলের গুনাহ মাফ করুন ও প্রিয় বান্দাদের সারিতে আমাদের অন্তর্ভুক্ত করুন। "আপনি গরু কিনে জিতেছেন," কয় মন গোস্ত হবে" এ চিন্তাধারা/ কালচার থেকে বের হওয়ার তৌফিক দিন এবং আমাদের কোরবানি কবুল করুন। আমিন।

04/05/2026

গোন্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ( স্পেশাল চিলড্রেন দের স্কুল) এর জন্য একজন অভিজ্ঞ শিক্ষক প্রয়োজন। বেতন আলোচনা সাপেক্ষে। প্রার্থীরা ওয়ার্সআপ এ টেক্সট করুন: 01323578803

গত ২ এপ্রিল ২০২৬ গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর শিশুরা "World Autism Awareness Day 2026" উদযাপন করে।
14/04/2026

গত ২ এপ্রিল ২০২৬ গোল্ডেন কিডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর শিশুরা "World Autism Awareness Day 2026" উদযাপন করে।

“অটিজম স্কুল” না কি পরিকল্পিত ব্যবসা? সত্যটা জানলে অবাক হবেন!অটিজম—একটা শব্দ, যেটা শুনলেই একজন মা-বাবার পৃথিবী কেঁপে ওঠে...
13/04/2026

“অটিজম স্কুল” না কি পরিকল্পিত ব্যবসা? সত্যটা জানলে অবাক হবেন!
অটিজম—একটা শব্দ, যেটা শুনলেই একজন মা-বাবার পৃথিবী কেঁপে ওঠে।
আর ঠিক এই ভয়টাই এখন অনেক “অটিজম স্কুল” তাদের ব্যবসার মূল পুঁজি বানিয়ে ফেলেছে।
হ্যাঁ, কঠিন শোনালেও সত্যি—
সব না, কিন্তু অনেক প্রতিষ্ঠান এখন “সেবা” না, সরাসরি “ব্যবসা” করছে।
তারা আপনাকে কী স্বপ্ন দেখায়?
“৬ মাসে আপনার বাচ্চা অনেকটাই নরমাল হয়ে যাবে”
“আমাদের থেরাপি সিস্টেম ইউনিক”
“আমরাই বেস্ট, অন্য কোথাও সময় নষ্ট করবেন না”
“এখন ভর্তি না করালে পরে দেরি হয়ে যাবে”
এই কথাগুলো কি খুব পরিচিত লাগছে?
কারণ এগুলোই হচ্ছে স্ক্রিপ্ট—
যেটা দিয়ে একজন অসহায় অভিভাবককে মানসিকভাবে প্রভাবিত করা হয়।
এরপর শুরু হয় আসল খেলা—
ভর্তি ফি—হাজারে না, লাখে
মাসিক ফি—চোখ কপালে ওঠার মতো
“স্পেশাল থেরাপি” নামে অতিরিক্ত চার্জ
কিন্তু কাজ? একই রুটিন, একই ফল—প্রায় শূন্য অগ্রগতি।
আপনি প্রশ্ন করলে?
👉 “সময় লাগবে”
👉 “বাচ্চা কো-অপারেট করছে না”
👉 “আরো থেরাপি নিতে হবে”
মানে—দোষ সবসময় আপনার বাচ্চার, তাদের না।
আসল প্রতারণা কোথায়?
প্রতারণা শুধু টাকায় না—
প্রতারণা হচ্ছে মিথ্যা আশা বিক্রি করা।
একটা পরিবারের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে,
তাদের স্বপ্নকে পণ্য বানিয়ে টাকা নেওয়াই হলো সবচেয়ে বড় অন্যায়।
বাস্তবতা কী?
অটিজম কোনো “সারিয়ে ফেলার রোগ” না।
এটা এমন কিছু না, যেটা ৩ মাস বা ৬ মাসে “ঠিক” হয়ে যাবে।
যারা “গ্যারান্টি” দেয়—
তারা হয় অজ্ঞ, না হয় ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছে।
তাহলে করবেন কী?
“গ্যারান্টি” শুনলেই দূরে থাকুন
থেরাপিস্টের সার্টিফিকেট, অভিজ্ঞতা যাচাই করুন
অন্য অভিভাবকদের রিভিউ শুনুন
অগ্রগতি না হলে প্রশ্ন করুন—চুপ থাকবেন না
শেষ কথা (কঠিন কিন্তু সত্য)
আপনার সন্তানের ভবিষ্যৎ কারো ব্যবসার মাল না।
আপনি যদি সচেতন না হন—
তাহলে এই “মায়াবী প্রতারণা” চলতেই থাকবে।
আজ না বললে—কাল আপনার মতো আরেকজন অভিভাবক একই ফাঁদে পড়বে।
এই পোস্টটা সম্ভব হলে শেয়ার করুন। সচেতনতা ছড়ান।
কারণ—একটা শিশুর ভবিষ্যৎ কোনো ব্যবসার হাতিয়ার হতে পারে না।

#কপি

আসসালামু আলাইকুম বর্ষবরণ ১৪৩৩ ও বৈশাখী মেলা উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে এক আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ...
12/04/2026

আসসালামু আলাইকুম

বর্ষবরণ ১৪৩৩ ও বৈশাখী মেলা উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে এক আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনে বাচ্চারা তাদের শিক্ষকদের সহযোগিতায় মাটির কলস, হাঁড়ি, বাটি, ফুলদানি ও চায়ের কাপ রঙ করে দারুণভাবে সাজিয়েছে।

আপনাদের সবার উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সুন্দর, প্রাণবন্ত ও আনন্দঘন করে তুলবে। তাই আপনাদের সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

(মাফুজা উর্মি, কো অর্ডিনেটর)

Address

House: 40, Road: 22, Rupnagar R/A, Dhaka
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 16:30
Tuesday 09:00 - 16:30
Wednesday 09:00 - 16:30
Thursday 09:00 - 16:30
Sunday 09:00 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when Golden Kids Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share