15/04/2026
পল্লবী দ্বিতীয় পর্ব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ উৎসব, পহেলা বৈশাখ-১৪৩৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র আবাসিক এলাকার সম্মানিত বাড়ি ও ফ্লাট মালিকগণ সহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
সকালে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়, এরপর সকালের ঐতিহ্যবাহী পান্তা পর্ব। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি পূর্ণতা লাভ করে। সকালের পান্তার সাথে সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আরো অন্যরকম একটি পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে সকালের পান্তা, দুপুরের খাবার, স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলেই উপভোগ করেন।
এছাড়া আকর্ষণীয় পুরস্কার সহ র্যাফেল ড্রয়েরও ব্যবস্থা করা হয়।
বাংলা নতুন বছরের প্রতিটি দিন সকলের জন্য হোক সুখ, সমৃদ্ধি, প্রশান্তির ও মঙ্গলময়, শুভ নববর্ষ।