Sombhabona

Sombhabona Sombhabona a sustainable social development organization.
বৈষম্যহীন সমাজ, বিভেদহীন দেশ । One project is contuning in Dhaka at Mirpur 12. One at Sujanagar, pabna.

We have been starting an activities on educating the deprived children in our society. Now SOMBHABONA runs 3 project call Pushpokoli school, Onindito Naree and Sawnirvor. "PUSPO KOLI has three branches at Mirpur Sher-e-bangle Cricket Stadium premises and Dhanmondi Robindrosorobor. Also We have been running a fully academic school at Kalshi, Mirpur-12 with 120 students. Sombhabona have two branch

es of Onidito naree project where we give skill development training to underprivileged women. We have another project all sawnirvor where we established unemployment people through small business. lets have a visit on our page to know the update of our regular work. stay safe. Thank you.

15/08/2026

The best foundation of education is not a book—it’s behaviour.
#শিক্ষায়_সাফল্য

🌸 বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা 🌸বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা...
14/08/2026

🌸 বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা 🌸

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে পুষ্পকলি স্কুলের ৯ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গর্বের এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পুষ্পকলি স্কুলের ৯ জন শিক্ষার্থীর এই অর্জন সম্ভাবনা পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। তাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে উঠুক।

🎓 অভিনন্দন আমাদের গর্বিত শিক্ষার্থীদের!
তোমাদের সাফল্যই আমাদের পথচলার অনুপ্রেরণা। ❤️

#সম্ভাবনা #পুষ্পকলি_স্কুল #বৃত্তি #বৃত্তিপ্রাপ্ত_শিক্ষার্থী #শিক্ষার্থীদের_সম্মাননা #মেধার_স্বীকৃতি #শিক্ষায়_সাফল্য #শিক্ষাই_শক্তি

In Loving Memory ofLate Md. Zahirul IslamFounder of ZSRMOn the occasion of the death anniversary of Late Md. Zahirul Isl...
03/08/2026

In Loving Memory of
Late Md. Zahirul Islam
Founder of ZSRM

On the occasion of the death anniversary of Late Md. Zahirul Islam, we remember a noble soul whose values of humanity, compassion, and generosity continue to inspire us.

To honor his cherished memory, Sombhabona is arranging a remembrance program, where underprivileged children of Pushpokoli School will be served a special meal.

This act of kindness has been lovingly arranged by his beloved son, Mr. Saiful Islam Rajan, Managing Director, ZSRM, carrying forward his father's legacy of serving humanity.

"The best way to honor a beautiful life is to continue the kindness they left behind."

May Allah (SWT) grant Late Md. Zahirul Islam the highest place in Jannatul Ferdous and bless his family with peace, strength, and endless rewards. Ameen.

Happy Birthday to Our Co-Founder, Al Amin Hossain! 🎉Today, we celebrate not only your birthday but also your unwavering ...
02/08/2026

Happy Birthday to Our Co-Founder, Al Amin Hossain! 🎉

Today, we celebrate not only your birthday but also your unwavering dedication, compassionate leadership, and commitment to creating opportunities for those who need them most.

As the Co-Founder of Sombhabona, your vision has inspired countless lives and helped build a future where children, women, and young people can dream bigger and achieve more. Your humility, perseverance, and passion for social change continue to strengthen our mission every day.

On this special occasion, we wish you good health, happiness, wisdom, and continued success. May the year ahead bring new achievements, endless inspiration, and abundant blessings.

Thank you for believing in people, leading with purpose, and making a lasting impact.

Happy Birthday, Al Amin Hossain! 💚

আজ সম্ভাবনা পরিবার শোকাহত—আমাদের পাবন আর নেই।কিছু মানুষের চলে যাওয়া শুধু একজন মানুষের মৃত্যু নয়—একটি স্বপ্ন, একটি ভালোবা...
30/07/2026

আজ সম্ভাবনা পরিবার শোকাহত—আমাদের পাবন আর নেই।

কিছু মানুষের চলে যাওয়া শুধু একজন মানুষের মৃত্যু নয়—একটি স্বপ্ন, একটি ভালোবাসা, একটি নির্ভরতার জায়গা হারিয়ে ফেলা।

সাহারিয়ার হাসান পাবন ছিল সম্ভাবনা পরিবারের তেমনই একজন। আমাদের মেধাবী, সৃজনশীল, বিনয়ী এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক। গতকাল রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে আমাদের ছেড়ে না-ফেরার দেশে চলে গেছে।

২০১৭ সাল থেকে পাবন সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করেছে। অসংখ্য শিশু, অসংখ্য স্বপ্ন আর অসংখ্য মানুষের জীবনে সে নীরবে আলো ছড়িয়ে গেছে। নিজের কথা না ভেবে অন্যের জন্য কাজ করাই ছিল তার আনন্দ।

পাবন শুধু একজন স্বেচ্ছাসেবক ছিল না। সে ছিল আমাদের হৃদয়ের একটি অংশ। তার হাসি, তার আন্তরিকতা, তার দায়িত্ববোধ, তার স্বপ্ন—সবকিছুই আজ আমাদের গভীরভাবে শূন্য করে দিয়েছে।

বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, এখন থেকে কোনো কর্মসূচিতে আর শুনতে পাব না—"আপু, আমি আছি।"

তুমি সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে, পাবন। তোমার অসমাপ্ত স্বপ্নগুলোই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি হয়ে থাকবে।

আল্লাহ তাআলা তোমার সকল ভুলত্রুটি ক্ষমা করুন, তোমাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তোমার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।

বিদায়, পাবন। তুমি চলে গেছ, কিন্তু সম্ভাবনা পরিবারের হৃদয় থেকে কোনোদিন মুছে যাবে না। 💔

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটির সদস্য হলো সম্ভাবনা লার্নিং অ্যান্ড ইনোভেশন হাবগর্বের সঙ্গে জানাচ্ছি যে সম্ভাব...
29/07/2026

বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটির সদস্য হলো সম্ভাবনা লার্নিং অ্যান্ড ইনোভেশন হাব

গর্বের সঙ্গে জানাচ্ছি যে সম্ভাবনা লার্নিং অ্যান্ড ইনোভেশন হাব এখন বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটি (BSTPS)-এর সদস্য।

গত ২৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কায়সার চৌধুরী । তাঁর উপস্থিতিতে সংগঠনটির নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আমরা বিশ্বাস করি, বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডার সোসাইটি (BSTPS) দেশের স্কিল ট্রেনিং প্রোভাইডার, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দক্ষতা উন্নয়ন খাতের উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সম্মানজনক প্ল্যাটফর্মের সদস্য হতে পেরে সম্ভাবনা লার্নিং অ্যান্ড ইনোভেশন হাব অত্যন্ত গর্বিত। দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের প্রসারে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।

সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

তরুণদের দক্ষতা উন্নয়নে একসাথে সম্ভাবনা ইনোভেশন হাব ও The Everest It তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ...
25/07/2026

তরুণদের দক্ষতা উন্নয়নে একসাথে সম্ভাবনা ইনোভেশন হাব ও The Everest It

তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনা ইনোভেশন হাব এবং Everest IT-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জনাব আরেফুল ইসলাম, প্রতিষ্ঠাতা, সম্ভাবনা ইনোভেশন হাব এবং জনাব ইবনা জাহান প্রিন্স, স্বত্বাধিকারী, Everest IT।
এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে শিল্পের চাহিদাভিত্তিক আইটি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। আমাদের লক্ষ্য তরুণদের এমন দক্ষতায় সমৃদ্ধ করা, যা তাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক এবং আত্মনির্ভর হতে সহায়তা করবে।
আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
Empowering Minds. Transforming Futures. 🚀

তরুণদের দক্ষতা উন্নয়নে একসাথে Sombhabona ইনোভেশন হাব ও The Everest It

তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনা ইনোভেশন হাব এবং Everest IT-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জনাব আরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা, সম্ভাবনা ইনোভেশন হাব এবং জনাব ইবনে জাহান প্রিন্স, স্বত্বাধিকারী, Everest IT।
এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে শিল্পের চাহিদাভিত্তিক আইটি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। আমাদের লক্ষ্য তরুণদের এমন দক্ষতায় সমৃদ্ধ করা, যা তাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক এবং আত্মনির্ভর হতে সহায়তা করবে।
আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
Empowering Minds. Transforming Futures. 🚀

Address

3rd Flood, House No#756, Aysha Tower, West Shewrapara, Metro Pillar:304,:1216
Mirpur
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when Sombhabona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sombhabona:

Shortcuts

Share