Bangladesh Maritime University Single Society- BMUSS

Bangladesh Maritime University Single Society- BMUSS সিঙ্গেল থাকবো- সিঙ্গেল রাখবো!

সংগঠনের এক কালো অধ্যায়: উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড! বেশ কিছুদিন ধরেই সংগঠনের উপদেষ্টা শামীম মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ...
23/05/2025

সংগঠনের এক কালো অধ্যায়: উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড!
বেশ কিছুদিন ধরেই সংগঠনের উপদেষ্টা শামীম মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ আসছিলো। যার সূত্রপাত উনার নিজের ফেইসবুক পোস্টকে ঘিরেই। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং শামীম মিয়ার কাছেও উনার কৃতকর্মের সুনির্দিষ্ট জবাব চাওয়া হয়। উনি সুস্পষ্ট কোনো জবাব দিতে পারেন নাই এবং ব্যক্তিগত ব্যস্ততার কথা বলে পদত্যাগ ঘোষণা করেন। উনার পদত্যাগ এ সংগঠনের নেতাকর্মীরা প্রত্যাখান করে এবং অধিকতর তদন্তের দাবি জানায়। ফলশ্রুতিতে এ নিয়ে অধিকতর তদন্ত করা হলে উনার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

সংগঠনের মূলনীতি, আচরণবিধি ভঙ্গ করায় কমিটির সদস্যদের সিদ্ধান্ত এবং অন্যায়ের প্রশ্নে আপোষহীন নীতির কথা চিন্তা করে শামীম মিয়াকে সংগঠনের সকল কার্যক্রম থেকে বহিষ্কার এবং অবাঞ্চিত ঘোষণা করা হলো৷ এরপর থেকে উনি কোথাও নিজেকে সিঙ্গেল দাবি করলে এটি প্রতারণার শামিল এবং এ বিষয়ে এ সংগঠন কোনোভাবে দায়ী থাকবে না।

সংগঠনের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলো এবং শীঘ্রই নতুন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে কার্যক্রম গতিশীল করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংগঠনের সবার প্রতি অনুরোধ রইলো, কোনো প্রকার আচরণবিধি কিংবা মূলনীতি ভঙ্গ করা হলে কোনো অবস্থাতেই কাওকে ছাড় দেওয়া হবে না৷ এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো

14/05/2025

স্বচ্ছতার প্রশ্নে সংগঠন আপোষহীন! শীঘ্রই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আসছে.....

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সিঙ্গেল সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা শামীম মিয়ার একটি ফেইসবুক পোস্ট নিয়ে জনমনে বিভ্র...
23/04/2025

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সিঙ্গেল সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা শামীম মিয়ার একটি ফেইসবুক পোস্ট নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা কয়েকটি বাক্য আমাদের সংগঠনের জন্য অত্যন্ত আপত্তিকর । এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের নিয়মানুযায়ী কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রদ্ধেয় শামীম মিয়াকে এ বিষয়টি ব্যাখা করে বিভ্রান্তি দূর করার আহবান জানাচ্ছি।

ধন্যবাদ সবাইকে♥️

আমরা দিনে রাতে সবসময় বাঘ৷ দিনের বেলা বাঘ হয়ে রাতের বেলা মেয়েদের ইনবক্সে বিড়াল সাজার কোনো সুযোগ নেই। এসব ভন্ডামোর বিরুদ্ধ...
27/02/2025

আমরা দিনে রাতে সবসময় বাঘ৷ দিনের বেলা বাঘ হয়ে রাতের বেলা মেয়েদের ইনবক্সে বিড়াল সাজার কোনো সুযোগ নেই। এসব ভন্ডামোর বিরুদ্ধে কঠিন গর্জন আসছে.....!

দেশি বিদেশি চক্রান্তের কারনে দীর্ঘদিন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি  চিরকুমার সংঘের সাংগঠনিক কার্যক্রম স্থবির ছিলো।  পু...
27/02/2025

দেশি বিদেশি চক্রান্তের কারনে দীর্ঘদিন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি চিরকুমার সংঘের সাংগঠনিক কার্যক্রম স্থবির ছিলো। পুনরায় সাংগঠনিক কার্যক্রমে গতি নিয়ে আসতেই প্রধান উপদেষ্টাসহ আলোচনা হয়েছে। শীঘ্রই সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংগঠন নিয়ে যেকোনো ধরনের অভিযোগ, আলোচনা সমালোচনা প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করার জন্য আহবান করা হলো।

A soft reminder!
27/09/2024

A soft reminder!

12/09/2024

সঠিক সিদ্ধান্ত। ভার্সিটিরে রঙ্গ-তামাশা করার জায়গা বানাইসে।
ঢাবি প্রশাসনের যৌক্তিক সিদ্ধান্তের পাশে আছি♥️

আমরাও মাঠে আছি। দেখি কার দৌড় কতদূর💪💪"জনে জনে খবর দেগণবিবাহের কবর দে"
12/09/2024

আমরাও মাঠে আছি। দেখি কার দৌড় কতদূর💪💪

"জনে জনে খবর দে
গণবিবাহের কবর দে"

ঢাবি আগে যা করছিলো সেটার সাথে ছিলাম, এখন যা করছে এটার সাথে নাই!সবাইকে চোখ কান খোলা রাখতে বলা হচ্ছে, এদিকে এসব করার পরিকল...
12/09/2024

ঢাবি আগে যা করছিলো সেটার সাথে ছিলাম, এখন যা করছে এটার সাথে নাই!

সবাইকে চোখ কান খোলা রাখতে বলা হচ্ছে, এদিকে এসব করার পরিকল্পনা যেনো ভুলেও কেও না নেওয়ার সাহস দেখায়!

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি চিরকুমার সংঘ!

জনাব, আপনার এ ধরনের মন্তব্য, পোস্ট কিংবা ইঙ্গিতপূর্ণ আচার-আচরণ সংঘের জন্য খুবই বিব্রতকর। আপনি নিশ্চয়ই সংঘের মূলনীতি সম্প...
15/04/2024

জনাব, আপনার এ ধরনের মন্তব্য, পোস্ট কিংবা ইঙ্গিতপূর্ণ আচার-আচরণ সংঘের জন্য খুবই বিব্রতকর। আপনি নিশ্চয়ই সংঘের মূলনীতি সম্পর্কে সম্যক অবহিত এবং সংঘের প্রতি শ্রদ্ধাশীল। আপনি এ সংঘের সভাপতি হওয়ায় আপনি অনেক চিরকুমারদের আইডল। আপনার থেকে এ ধরনের আচরণ কখনই কাম্য নয়। আপনার এ ধরনের মন্তব্যের জন্য আপনাকে পোস্টের মাধ্যমে সতর্ক করে দেওয়া হলো এবং ভবিষ্যতে এ ধরনের কোনো আচরণের পুনরাবৃত্তি ঘটলে সংঘ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

Clown Alert!!!!
25/02/2024

Clown Alert!!!!

12/02/2024

দীর্ঘ সময় কঠিন তদন্ত ও বাছবিচারের পর প্রকৃত চিরকুমার যারা মন-মননে,ধ্যানে জ্ঞানে এ সংঘের মূলনীতিকে লালন করে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। আমরা আশাবাদী আগামী ১৪ই ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের চিরকুমার সংঘের প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করবো। এ সময় অনেক সুসময়ের মাছি আপনার চারপাশে ঘোরাঘুরি করতে পারে, সাবধানে থাকুন।♥️

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Maritime University Single Society- BMUSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share