Qcoom Customer Association-QCA

Qcoom Customer Association-QCA save qcoom customers

অন্তর্বর্তীকালীন  সরকারকে স্বাগত জানাই Qcoom Customer Association-QCA এর পক্ষ থেকে 💗
09/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানাই Qcoom Customer Association-QCA এর পক্ষ থেকে 💗

Good Leader 🥰Congress 💗
09/08/2024

Good Leader 🥰
Congress 💗

Happy Birthday  Ripan Mia 💗
06/04/2024

Happy Birthday Ripan Mia 💗

১৫-১৮ পেমেন্টের ফস্টার থেকে মেসেজ আশা শুরু হয়েছে। এর মধ্যে  দিয়ে আমাদের QCA আন্দোলনের ৪দফা দাবির পূর্নতা পেলো। 💗ধন্যবাদ
18/03/2024

১৫-১৮ পেমেন্টের ফস্টার থেকে মেসেজ আশা শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের QCA আন্দোলনের ৪দফা দাবির পূর্নতা পেলো। 💗
ধন্যবাদ

ধন্যবাদ কিউকম।অন্যান্য ই-কমার্স  যেখানে  টাকা উঠিয়ে পাচার করে দিয়েছে।গেটওয়েতে  টাকা থাকতেও ফিরিয়ে দিচ্ছে না, কিউকম ধারাব...
31/01/2024

ধন্যবাদ কিউকম।
অন্যান্য ই-কমার্স যেখানে টাকা উঠিয়ে পাচার করে দিয়েছে।গেটওয়েতে টাকা থাকতেও ফিরিয়ে দিচ্ছে না, কিউকম ধারাবাহিকতার সাথে রিফান্ডগুলা ফিরিয়ে দিচ্ছে।

অনেক ই-কমার্স বিজ্ঞাপনের নামে গ্রাহকের টাকা শেষ করে দিয়েছে।রিফান্ড চেয়ে পাওয়া যাচ্ছে না। সেখানে কিউকম আমাদের অর্থগুলা অন্যান্য ই-কমার্সের মতো বিজ্ঞাপনে ক্ষয় করেনি।

মিনিস্ট্রি আপডেট:-

১) ফস্টারে যে অর্থগুলা বাকি আছে সেই অর্থ কিউকমের একাউন্টে দেওয়া হচ্ছে না ।

২)কিউকম থেকে লিস্টের মাধ্যমেই ফস্টারের দ্বারা রিফান্ড এমাউন্ট ডিসবাস্ড হবে।

৩)কিউকমের গেটওয়ে এবং গেটওয়ের বাহিরের অর্থ ছাড়করন নিয়ে কার্যক্রম ফেব্রুয়ারী মাসে কার্যকর শুরু হবে। আগামি সপ্তাহ অথবা ১০-১৫ তারিখের মধ্যেই কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি।

ধৈর্য্যের ফল মধুর হয়। আপডেটটা মিনিস্ট্রি থেকে পাওয়া তাই এটাকে নরমাল ভাবে নেওয়ার কিছু নেই। অবশেষে শুরু হতে যাচ্ছে গেটওয়ের বাহিরের টাকা ছাড়করন। এক অন্যরকম দৃষ্টান্ত সৃষ্টি করতে যাচ্ছে কিউকম এবং মিনিস্ট্রির wto সেলের দায়িত্বে যারা আছে।

( বিদ্র: যারা আমাদের আপডেটটি বিশ্বাস করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সম্ভব হলে মিনিস্ট্রি যেয়ে নিজের কানে শুনে আসতে পারেন। অযথা অর্থহীন কমেন্ট কেউ করবেন না আশা করি।)

31/01/2024

Good News For Qcoom Customer
রিপন ভাইয়ের সৎ ইচ্ছায় ১৫-১৮ এবং ব্যাংক ডিপোজিটসহ সকল সমাধান হয়েছে বলে জানতে পেরেছি।
রাতে মিনিস্ট্রি আপডেট বিস্তারিত দেওয়া হবে।

Ministry Update :-১) ২৫ জানুয়ারী মিটিং এর কথা ছিলো  যে কোন কারনবসত মিটিং টি সম্ভব হয় নি।২) ৩১ জানুয়ারী কিউকম নিয়ে মিনিস্...
28/01/2024

Ministry Update :-

১) ২৫ জানুয়ারী মিটিং এর কথা ছিলো যে কোন কারনবসত মিটিং টি সম্ভব হয় নি।

২) ৩১ জানুয়ারী কিউকম নিয়ে মিনিস্ট্রি মিটিং ধার্য হয়েছে।

৩) কিউকম এবং মিনিস্ট্রি থেকে জানতে পেরেছি গ্রাহকদের ডাটাসমূহ মিনিস্ট্রিতে জমা প্রদান করেছে।

৪) ফস্টারে কিউকমের এখন পর্যন্ত যে পরিমান টাকা আটকিয়ে আছে সেগুলা কোন মাধ্যমে কিভাবে গেটওয়ের বাহিরের গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে সেই সমাধানের লক্ষেই ৩১ তারিখ মিনিস্ট্রি মিটিং হবে। অন্য কোন ধরনের জটিলতা নেই বলে জানতে পারি।আশা করা যাচ্ছে সমাধান হয়ে যাবে এই মিটিং এ।

গ্রাহক ধৈর্য্যের সর্বোচ্চটা দেখিয়েছে, সততা আর ভালোবাসার সাথে সবার প্রাপ্য ফিরে পাবে সেই স্বার্থে Qcoom এবং গ্রাহকদের মা...
12/09/2023

গ্রাহক ধৈর্য্যের সর্বোচ্চটা দেখিয়েছে, সততা আর ভালোবাসার সাথে সবার প্রাপ্য ফিরে পাবে সেই স্বার্থে Qcoom এবং গ্রাহকদের মাঝে সুসম্পর্ক রক্ষায় Qca ভূমিকা রেখেছে। এখন সময় এসেছে গ্রাহকদের প্রাপ্য ফিরে পাবার, তালি দু হাতেও বাজে আবার এক হাতেও বাজে। গ্রাহক আপনার শক্তি তাই গ্রাহকদের হতাশ করবেন না শেষ সময় এটাই বিশ্বাস আমাদের!

09/09/2023



QCA গ্রুপ থেকে গ্রাহক স্বার্থে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কাজ করে গিয়েছি। আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সকল দিক থেকে চেষ্টা চালিয়ে গিয়েছি এবং যাচ্ছি।

আমরা সব সময় চেয়েছি শান্তিপূর্ণ সমাধান। আমরা চেয়েছি কিউকমের প্রতিটা গ্রাহক যাতে টাকাগুলা ফিরে পায় তাই আমরাসহ সকল গ্রাহক কিউকমকে সময় দিয়ে গিয়েছি এবং কিউকমে অর্ডার থেকে শুরু করে পোস্ট শেয়ার দিয়েও কিউকমকে ব্যবসায় ফিরে আসতে উৎসাহ দিয়েছি।

বিগত নিউজগুলার মতামতবেধে ওয়ারহাউজে প্রায় ৮০-১০০ কোটি টাকা প্রোডাক্ট ছিল বলে আমরা জানতে পারি। ওয়ারহাউজটি মিনিস্ট্রি থেকে কিউকমের কাছে হস্স্তান্তর করা হয়ে থাকে বলে আমরা জানি।

ওয়ারহাউজ হস্তান্তর করার পরেও প্রায় অনেক মাস চলে গিয়েছে রিপন মিয়ার ১৫-১৮ টাকা দেওয়ার যে শুরুটা তা আমরা কার্যকারিতা দেখতে পাইনি।

উনি যদি আমাদের গ্রাহকদের কথা যদি একটু চিন্তা করতো তাহলে সেই ওয়ার হাউজের product বিক্রি করে হোক অথবা রিফান্ড থেকে কেটে product দিয়ে হোক গ্রাহকদের দেওয়ার চেষ্টা করতো।

১) আমরা কাফনের কাপর গায়ে দিয়ে আপনাকে মুক্তি করার জন্য রাস্তায় শুয়েছিলাম।
২) আমরা আপনার থেকে শুষ্ঠু ভাবে রিফান্ড পাওয়ার আশায় ধৈর্য ধরে ২ বছর অপেক্ষা করলাম।

কিন্তু এর বদলে আমরা প্রতিটা গ্রাহক সেই ২বছর আগেরমতই টাকা না পেয়ে কষ্টে জিবন যাপন করছি।
১৫-১৮ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য যে কয়টা কমিটমেন্ট দিয়েছেন কিছুই রাখতে পারেন নি।

১৫-১৮ এবং ব্যাংক ডিপোজিট গ্রাহকদের একটি দ্রুত সমাধান আমরা চাই।

মিনিষ্ট্রি দৃষ্টি আকর্ষন করবো এইবার আমাদের কিউকমের ১৫-১৮ এবং ব্যাংকডিপোজিট গ্রাহকদের দিকে একটু দয়া করুন। গেটওয়ের টাকা পরিশোধের পর যে অতিরিক্ত টাকা থাকবে সেইখান থেকে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেন এবং রিপন মিয়ার কাছে রিকুয়েস্ট থাকবে ওয়ারহাউজের product এর মাধ্যমে হোক আর product বিক্রি করে হোক আমাদের গ্রাহকদের টাকা ফিরিয়ে দেন।

খুব দ্রুত আন্দোলনের ডাক আসবে যদি আমরা দ্রুত পারর্মানেন্ট সমাধান না পাই। যেইখানে ফস্টারে অতিরিক্ত অর্থ এবং ওয়ার হাউজের কোটি কোটি টাকার product দৃশ্যমান আছে ও আমরা যথেষ্ট সময়ও দিয়েছি তাই আমাদের এই দাবিটা সম্পুর্ন ভাবেই যুক্তিযুক্ত।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Address

Mirpur 10
Mirpur
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qcoom Customer Association-QCA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share