Boka Baba

Boka Baba Life is beautiful is families are well bonded, parents specially fathers have to play a vital role a

“নারী মানেই শক্তি, সাহস, মমতা ও সম্ভাবনা।আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীকে জানাই মিয়াম গ্রুপের পক্ষ থেকে আন্তরিক...
08/03/2026

“নারী মানেই শক্তি, সাহস, মমতা ও সম্ভাবনা।
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সকল নারীকে জানাই মিয়াম গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

নারীর সম্মান, অধিকার ও স্বপ্ন পূরণের পথে আমরা সবাই একসাথে এগিয়ে যাই!!

ঈনসানে অফদাল মাদ্রাসা কতৃক আয়োজিত “আমি শিশু বন্ধু দিবস” উদযাপন 🌺🌺" শিশু বন্ধু হয়ে আমি গড়বো দারুন বিশ্ব...সকল শিশুর বন্ধু...
16/02/2026

ঈনসানে অফদাল মাদ্রাসা কতৃক আয়োজিত “আমি শিশু বন্ধু দিবস” উদযাপন 🌺🌺

" শিশু বন্ধু হয়ে আমি গড়বো দারুন বিশ্ব...
সকল শিশুর বন্ধু আমি-ধনী কিংবা নিঃস্ব" এই প্রতিপাদ্য সামনে রেখে আজ আনন্দ, ভালোবাসা আর নিষ্পাপ হাসিতে ভরে উঠেছিল আমাদের প্রিয় প্রতিষ্ঠান Insane Afdal Madrasa প্রাঙ্গণ।। ❤️❤️

শিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে উদযাপিত হলো “আমি শিশু বন্ধু দিবস”।

শিশুরাই আগামীর স্বপ্ন, আগামীর নেতৃত্ব। তাদের প্রতি ভালোবাসা, যত্ন ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

এই উপলক্ষে আয়োজিত কার্যক্রমে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসবমুখর।।

আমরা বিশ্বাস করি— একটি শিশুর হাসি মানেই একটি উজ্জ্বল ভবিষ্যৎ। শিশুদের অধিকার রক্ষা ও মানসিক বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে।

আসুন, প্রতিটি শিশুর পাশে দাঁড়াই, তাদের স্বপ্ন পূরণে সহযোগী হই এবং একটি মানবিক সমাজ গড়ে তুলি।

#আমি_শিশু_বন্ধু_দিবস
#ঈনসানে_অফদাল_মাদ্রাসা
#শিশুই_আগামীর_ভবিষ্যৎ
#মিয়াম_গ্রুপ

শুভ শিশু বন্ধু দিবস 🥰প্রতিবছর ফেব্রুয়ারীর ২য় শুক্রবার গর্বের সাথে মিয়াম গ্রুপ যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করে আসছে।এ...
13/02/2026

শুভ শিশু বন্ধু দিবস 🥰
প্রতিবছর ফেব্রুয়ারীর ২য় শুক্রবার গর্বের সাথে মিয়াম গ্রুপ যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করে আসছে।

এই বিশেষ দিনটি শিশুদের মাঝে বন্ধুত্ব, ভালোবাসা, সহমর্মিতা ও একতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক অনন্য আয়োজন।

শৈশবের সবচেয়ে সুন্দর উপহার হলো বন্ধুত্ব। যেখানে থাকে নিঃস্বার্থ হাসি, ভাগাভাগি করা আনন্দ আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি।

আজকের এই দিনে আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানোই আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।

মিয়াম গ্রুপ সবসময় শিশুদের সুস্থ, নিরাপদ ও আনন্দময় বেড়ে ওঠার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বন্ধুত্বের এই বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, হোক সহমর্মিতা, ভালোবাসা ও একতার এক উজ্জ্বল ভবিষ্যৎ।

আসুন, আমরা সবাই মিলে শিশুদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।

— মিয়াম গ্রুপ

আজ ঈনসানে আফদাল মাদ্রাসার ইতিহাসে যুক্ত হলো এক আলোকিত অধ্যায়। পবিত্র কুরআন মুখস্থ করে একজন শিক্ষার্থী মাদ্রাসার প্রথম হা...
10/01/2026

আজ ঈনসানে আফদাল মাদ্রাসার ইতিহাসে যুক্ত হলো এক আলোকিত অধ্যায়। পবিত্র কুরআন মুখস্থ করে একজন শিক্ষার্থী মাদ্রাসার প্রথম হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। 🥰

এই উপলক্ষে মিয়াম ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকল দ্বীনপ্রেমী ভাই-বোনদের উপস্থিতিতে এই মহতী আয়োজন সাফল্যমন্ডিত হতে যাচ্ছে।
আসুন, আমরা সবাই মিলে কুরআনের বাহকদের সম্মান জানাই এবং এই নেক কাজে শরিক হই। 🤲

আল্লাহ তায়ালা আমাদের প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কবুল করুন—আমিন। 😍

টিনএজারদের পৃথিবীটা বদলে যাচ্ছে, তাই বদলে যাওয়া দরকার আমাদের কমিউনিকেশন স্টাইলও। এই কমিউনিকেশন আর বোঝাপড়াকে কেন্দ্র করে ...
07/12/2025

টিনএজারদের পৃথিবীটা বদলে যাচ্ছে, তাই বদলে যাওয়া দরকার আমাদের কমিউনিকেশন স্টাইলও। এই কমিউনিকেশন আর বোঝাপড়াকে কেন্দ্র করে একটি আড্ডা হলে কেমন হয়, সে ভাবনা থেকেই আমাদের Parenting Adda Session.
এই সেশনে আমরা আলোচনা করবো টিনএজাররা কিভাবে চিন্তা করে, তাদের ইমোশনস, কমিউনিকেশন স্টাইল নিয়ে। এছাড়াও প্যারেন্টসরা তাদের সন্তানের সাথে সম্পর্ককে আরও দৃঢ় করে কিভাবে বিশ্বাস গড়ে তুলতে পারেন। বিশেষ করে টিনএজারদের নিয়ে কাজ করা কিছু সুপরিচিত ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো কিছু প্র্যাকটিকাল সলিউশন।ফ্রি এই সেশনটি আমরা আয়োজন করছি শুধুমাত্র টিনএজার প্যারেন্টসদের জন্য।
Sign up বাটনে ক্লিক করে ফ্রীতে রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই।

আমাদের সুন্দর পরিবারগুলোতে সন্তানগুলো তরতর করে বেড়ে ওঠে বেড়ে ওঠার সাথে সাথে সন্তানগুলো যেন আস্তে আস্তে তার ঘরের দরজাটা...
28/11/2025

আমাদের সুন্দর পরিবারগুলোতে সন্তানগুলো তরতর করে বেড়ে ওঠে বেড়ে ওঠার সাথে সাথে সন্তানগুলো যেন আস্তে আস্তে তার ঘরের দরজাটা বন্ধ করে দেয় ডাকলে বিরক্ত হয় মনে হয় তার প্রাইভেসি আগের থেকে অনেক বেড়ে গেছে আমরা বাবা মারা আসলে দ্বিধা দ্বন্দ্বে থাকি তাকে কি ডাকবো নাকি এরকম দরজা বন্ধ করেই থাকতে দেবো!!
দিধা দন্দে থাকি আমরা বাবা মায়েরা
যুক্ত থাকুন Life Skills Academy প্যারেন্টিং আড্ডায় দেখা হবে কথা হবে বোঝাপড়া হবে।।
Life Skill Academy (TLSA) presents “Parenting Adda”
The theme: “Bridging the Parent-Teen Gap,” this session explores teen emotions, thinking patterns, and practical ways to build trust and connections.
Time & date: December 11, 2025 (Thursday), 6:00–8:00 PM at Don Sumdany Training Venue- House: 67/A, Moshtaque Mansion, Apt. A5, Road: 4 Block-C, Banani, Dhaka, 1213.
Join our friendly, interactive discussion circle where parents, educators, and counselors come together to understand teens better and strengthen parent-teen relationships.
Key Speakers are:
- Sabrina Shaheed - Principal,
Sir John Wilson School
- ⁠Prof. Dr. Helal Uddin Ahmed
Child, Adolescent & Family Psychiatrist
- ⁠Engr. M Jakir Ahammad
Parenting Coach
- ⁠Shuvasish Bhowmick
Award winning Content Creator
Registration Link
https://forms.gle/fDkHTn6STsnbxmWN7
All Parents of teenagers can join.
(Confirmation will be given only to curated parents only.)
Teenage Life Skill Academy

09/11/2025

অরাজনৈতিক লোক হিসেবেও কথাগুলো আমার ভালো লেগেছে।
রাজনীতির বাইরে থেকেও বিষয়গুলো ভাবার সুযোগ আছে

01/11/2025

যেভাবে টিনএইজ সন্তানের প্রেম হ্যান্ডেল করবেন।
বাদল সৈয়দ

গতকাল টিনএইজ প্রেমের সমস্যা নিয়ে লিখেছিলাম। আজ লিখছি, এধরনের সমস্যা বাবা-মা কীভাবে হ্যান্ডেল করবেন সে ব্যাপারে। একমাত্র ভুক্তভোগী জানেন এটি কত বড় সমস্যা। তাই এ লেখার মাধ্যমে একজন উপকৃত হলেও ধন্য হবো।

১। প্রথমে নিজেকে সামলান।

টিনএইজ বাচ্চার প্রেমের খবর জানলে মা-বাবা সাধারণত খুব দ্রুত রিয়্যাক্ট করেন। সাধারণত তা হয় রাগারাগি, কান্নাকাটি, চেঁচামেচি, মারধোর। দয়া করে এগুলো করবেন না। শান্ত থাকুন। এ ধরনের সমস্যা কমন। আপনার বাচ্চার ক্ষেত্রে প্রথম হয়নি। তাই রাগারাগি বা খুব ইমোশোনাল আচরণ না করে ঠান্ডা মাথায় ব্যাপারটি হ্যান্ডেল করুন। এটা নিয়ে যত চেঁচামেচিই করুন না কেন সমস্যার সমাধান হবে না।বরং আপনার সন্তান আরো জেদি হয়ে উঠবে এবং কোনো কথা শুনবে না। তাই সবার আগে নিজেকে সামলান।

২। পার্টনারের সাথে আলোচনা করুন।

এ সমস্যার মুখোমুখি হলে স্বামী-স্ত্রী একান্তে তা কীভাবে মোকাবেলা করবেন সে ব্যাপারে আলোচনা করুন। এক্ষেত্রে মায়েরা অনেক সময় একটি ভুল করেন। তাহলো, ব্যাপারটি জানলে স্বামী রাগ করবেন ভেবে তা তাঁর কাছে গোপন রাখেন।নিজে নিজে সমস্যা সমাধানের চেষ্টা করেন। অধিকাংশ ক্ষেত্রে এ চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বাচ্চার বাবা যখন জানতে পারেন তখন সমস্যাটি এত প্রকট হয়ে যায় যে, সমাধান অসম্ভব হয়ে পড়ে। তাই মা কিংবা বাবা যেই প্রথম ব্যাপারটি জানবেন, তিনি তা অপরজনকে জানাবেন। একার বুদ্ধিতে নয়, দুজনের বুদ্ধিতে সমস্যাটি মোকাবেলা করুন।

৩। সন্তানের সাথে খোলামেলা আলাপ করুন।

রাগারাগি না করে ব্যাপারটি নিয়ে সন্তানের সাথে খোলামেলা আলাপ করুন। বোঝার চেষ্টা করুন ব্যাপারটি কতদূর এগিয়েছে। তাকে নির্ভয়ে কথা বলার সুযোগ দিন। শোনার আগেই বিচারের রায় না দিয়ে তার বক্তব্য কী, কেন সে এ পছন্দে জড়ালো তা বলতে দিন। ওর বক্তব্য হয়ত আপনার পছন্দ হবে না, তারপরও শুনুন। এধরনের সমস্যা সমাধানে তার কথা শোনা অনেক কাজে লাগবে।

৪। ঠান্ডা মাথায় বোঝান।

তার বক্তব্য শোনার পর খুব ঠান্ডা মাথায় কেন আপনি এ সম্পর্ক সমর্থন করেন না তা বোঝান। বিপক্ষে বলার অনেক ক্লু ওর কথাতেই পেয়ে যাবেন। যেমন, যার সাথে সম্পর্ক তার অনিশ্চিত ভবিষ্যত, পারিবারিক ঝামেলা, যা ভবিষ্যতে সমস্যা করবে, এরকম অনেক ক্লু। তবে যাকে ওর পছন্দ তার বদনাম করবেন না, তার পরিবারকে টেনে এনে ছোটো কথা বলবেন না। এটি উলটো সমস্যা করবে। বরং ওকে বোঝান কেন এ সম্পর্ক প্র্যাকটিক্যাল নয়। ও যদি বুঝতে পারে আসলেই সম্পর্কটির ভবিষ্যত নেই তাহলে নিজেই সরে আসবে।

৫। টিনএইজ প্রেমের সমস্যা সম্পর্কে বলুন।

ওকে উদাহরণ দিয়ে টিনএইজ প্রেমে কী কী সমস্যা হয় তা বুঝিয়ে বলুন। আপনার আশেপাশেই এরকম উদাহরণ আছে। আমি গতকাল এধরনের প্রেমে কী সমস্যা হয় তা লিখেছি। চাইলে আমার পেইজ স্ক্রল করে তা পড়তে পারেন।

৬। ওর বন্ধুদের সাহায্য নিন।

এ বয়সের ছেলেমেয়েরা বাবা-মায়ের কথা যত শুনে তার চেয়ে বেশি শুনে ওদের বন্ধু বা সমবয়স্কদের কথা। তাই ওর সবচে কাছের বন্ধবান্ধব বা কাজিনের সাথে কথা বলুন। তাদের অনুরোধ করুন ওকে বুঝিয়ে বলতে। ওরা বোঝালে কাজ হতে পারে।

৭। হুমকি দেবেন না।

অনেক মা-বাবা এধরনের সম্পর্কের কথা শুনে যার সাথে সম্পর্ক তাকে হুমকি দেন, ভয় দেখান, ক্ষমতা দেখানোর চেষ্টা করেন। প্রায় শতভাগ ক্ষেত্রে এর ফলাফল নেগেটিভ। এতে দুজনে জেদ আরো বাড়ে এবং শুধু জেদের কারণে আরো গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে।

৮। বিশ্বাসের জায়গা তৈরি করুন।

এরকম সমস্যায় পড়লে নিজেকে সন্তানের কাছে শত্রু বানাবেন না। বরং তার বিশ্বাসের জায়গা তৈরি করুন। সে বিশ্বাস করবে, আপনি মান-সম্মান বা নিজ স্বার্থে নয়, ওর ভালোর জন্য উপদেশ দিচ্ছেন। এরকম একটি জায়গা তৈরি করলে সে আপনার উপর আস্থা রাখবে এবং ভুল সম্পর্ক থেকে সরে আসবে।


৯। সবাইকে বলে বেড়াবেন না।

দয়া করে জনে জনে আলাপ করে পরামর্শ চাইবেন না। এতে আপনার সন্তান অপমানিতবোধ করবে এবং আরো জেদি হয়ে উঠবে। ফলাফল হচ্ছে, সম্পর্কচ্ছেদ না করে সে জিদ করে আরো বেশি জড়াবে।

১০। ওর অনুভূতিকে অপমান করবেন না।

টিনএইজ বাচ্চারা খুব অনুভূতিপ্রবণ। ওদের অনুভূতিতে আঘাত করলে ওরা কখনোই তা মেনে নেয় না। বরং উল্টো আচরণ করে। তাই ওর অনুভূতিকে আঘাত না করেই ওকে বোঝান। মাথায় হাত বুলান, বলুন, 'এ সম্পর্ক শেষ করার কষ্ট আমি বুঝি। কিন্তু জীবনের বাস্তবতায় আমাদের অনেক কিছু মেনে নিতে হয়। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য তোমাকেও মানতে হবে।'

১১। বিশ্বস্ত কারো পরামর্শ চাইতে পারেন।

জনে জনে না বললেও, খুব বিশ্বস্ত এবং আস্থা রাখা যায় এরকম কারো সাথে আলাপ করতে পারেন। যিনি পুরো প্রাইভেসি বজায় রেখে আপনাকে পরামর্শ দেবেন।

১২। ঘরে আটকে রাখবেন না: পড়াশোনা বন্ধ করবেন না।

পারতপক্ষে প্রেমের কারণে ওকে ঘরে আটকে রাখবেন না। যোগাযোগের এ যুগে চার দেয়ালের মাঝে আটকে রেখে প্রেম আটকে রাখা যায় না। ওকে স্কুল-কলেজে যেতে দিন। তবে তাকে একটি কথা বলবেন, তাহলো, ‘আমি তোমাকে বিশ্বাস করছি, এর অমর্যাদা করো না।‘ তার প্রতি এ শ্রদ্ধা ও আস্থা তাকে বন্দি রাখার চাইতে বেশি কাজ করবে বলে আমার ধারণা। তবে কতক্ষণ বাইরে থাকবে তা ঠিক করে দিন। যেমন, স্কুল বা কলেজ শেষ করে বাড়ি ফিরতে হবে। অন্যকোথাও গেলে কোথায় যাচ্ছে তা জানাতে হবে। নির্ধারিত সময়ে বাড়ি ফিরতে হবে। এধরনের পরিস্থিতিতে কখনোই পড়াশোনা বন্ধ করবেন না।এতে তার জীবন ধ্বং*স হয়ে যাবে।

১৩। একে অন্যকে দোষ দেবেন না।

এধরনের সমস্যায় অনেক সময় স্বামী-স্ত্রী পরস্পরকে দোষারোপ করেন। বিশেষ করে বাচ্চার মাদের দায়ী করা হয়। দয়া করে তা করবেন না। বরং দুজনে একসাথে সমস্যা মোকাবেলা করুন। নিজেরা ঝগড়াঝাটি করলে বাচ্চাকে সামলাবেন কখন?

১৪। ইট'স অ্যা পিউর মাইন্ড গেইম।

মনে রাখবেন, আপনার সন্তানকে এ সমস্যা থেকে বের করে আনার জন্য আপনি একটি মাইন্ড গেইম খেলছেন। এতে কে জিতবে আপনি না আপনার সন্তানের সর্বনাশা প্রেম? আপনি জিতবেন, যদি কৌশলী হন।যে কৌশলগুলোর কথা বলেছি সেগুলো প্রয়োগ করতে পারেন। মাইন্ড গেইম সাপ-লুডু খেলার মতো। একটি ভুল চাল দিলেন তো সাপ আপনাকে খেয়ে ফেলবে। তাই সাবধানে খেলুন। ভেবেচিন্তে খেলুন। আপনার জেতার উপর নির্ভর করছে সন্তানের ভবিষ্যত।


১৫। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর।

অপ্রিয় সত্য হলো, টিনএইজ এমন একটি বয়স যখন কথা শোনানো খুব কঠিন। তাই সম্পর্কে জড়ালে তা থেকে সরিয়ে আনা খুব কঠিন। সেজন্য তাতে যাতে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখুন। এর জন্য যা করা দরকার তাহলো,

ক) টিন এইজে পা দিলেই সন্তানের সাথে এ ধরনের সম্পর্কের খারাপ পরিণতি নিয়ে খোলামেলা আচরণ করুন। আমার মেয়ে এ বয়সে পড়লে তার মা ব্যাপারটি নিয়ে ওর সাথে খোলামেলা আলোচনা করেছিলেন। এটি খুব কাজে লেগেছে।

খ) তার প্রতি সতর্ক নজর রাখুন। কার সাথে মিশছে খেয়াল রাখুন। বন্ধুদের মাঝে মাঝে বাসায় ডাকুন।তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।

গ। স্মার্ট ফোন বা ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করুন। রাতে ঘুমানোর সময় ওর নাগালে এ দুটো বস্তু যাতে না থাকে তা নিশ্চিত করুন। বাসায় ওয়াইফাই থাকলে তা রাতে নির্দিষ্ট সময়ের পর বন্ধ রাখুন। মোবাইল সেট আপনার কাছে জমা দিতে বলুন। একেবারে প্রথমদিকে যদি এ নিয়মগুলো বেঁধে দেন ও মেনে নেবে। তাই স্মার্টফোন কিনে দেওয়ার আগেই এ শর্ত ক্লিয়ার করুন। গভীর রাতে বাচ্চার হাতে মোবাইল ফোন ‘ইবলিশ’ হয়ে উঠতে পারে।

শেষ কথা হচ্ছে, টিনএইজ সন্তানের প্রেমের কথা জানলে ঝাঁটা নিয়ে 'তোর প্রেম বের করছি' বলে ঝাঁপিয়ে পড়বেন না। লম্বা দম নিন, তারপর ভাবুন, 'আমি একটু যুদ্ধে নামছি এবং যুদ্ধে জিতে ঠান্ডা মাথা, গরম মাথা নয়। তাই আমার মাথা ঠান্ডা রাখতে হবে।'
তারপর যুদ্ধে নামুন। দেখবেন, আপনি জিতবেন।

#আসুনমায়াছড়াই



Address

1D/5 Dokhin Pallabi
Mirpur
1216

Telephone

+8801715583127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boka Baba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Boka Baba:

Share