08/04/2026
নিরাপদ খাবার পানি প্রকল্প ২০২৬
স্থানঃ নজিপুর, পত্নীতলা, নওগাঁ।
বিশুদ্ধ এক গ্লাস পানি শুধু তৃষ্ণা মেটায় না, এটি একটি সুস্থ জীবনের নিশ্চয়তা। কিন্তু আমাদের নওগাঁ জেলার নজিপুরের অনেক মানুষের কাছে এই সহজলভ্য বিষয়টিও ছিল এক বড় সংগ্রাম।
রহমতের মাস পবিত্র রমজান। এই তীব্র গরমে আর ইবাদতের এই মাসে নজিপুরের ভাই-বোনদের কষ্ট লাঘব করতে weDevs Foundation নিয়ে এসেছিল এক প্রশান্তির ছোঁয়া। আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে সম্পন্ন করেছি:
💧 ১০টি গভীর টিউবওয়েল: নজিপুরের বিভিন্ন এলাকায় যেখানে পানির তীব্র সংকট ছিল।
💧 ১টি সাবমারসিবল পাম্প: স্থানীয় একটি মসজিদে, যাতে মুসল্লিদের অজু ও পবিত্রতা অর্জনে আর কোনো ভোগান্তি না হয়।
যখন গ্রামের হাজারো মানুষ, ছোট ছোট ছেলেমেয়েরা আর মুরুব্বিরা এই পরিষ্কার পানি দেখে হাসিমুখে আমাদের দোয়া করেন, তখন মনে হয় আমাদের পরিশ্রম সার্থক। তৃষ্ণার্তকে পানি পান করানো সর্বোত্তম সদকাগুলোর একটি—আর রমজানের ঠিক আগ মুহূর্তে এই সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। 🤲
আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার সাহস। আসুন, আগত দিনগুলিতে আমরা একসাথে আরও মানুষের মুখে হাসি ফোটাই। 💙