SANDHANI Dhaka Dental College Unit

SANDHANI Dhaka Dental College Unit It is a voluntary institution of medical & dental student.It is the official page of Sandhani, Dhaka Dental college unit

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট







আজ থেকে প্রায় ৩৪ বছর আগে অসহায়, অসুস্থ চিকিৎসা প্রত্যাশী মানুষের কথা ঢাকা ডেন্টাল কলেজের একটি মেধাবী প্রাণচঞ্চল ছেলেকে সব সময়ই উদ্বেলিত করত। রক্তদান সম্বন্ধে সচেতনতার অভাবে হাসপাতাল গুলোতে রক্তের অভাবে প্রতিদিন একাধিক মূল্যবান জীবন ঝরে যেতে দেখা তৃতীয় বর্ষে পদার্পনকারী সেই মেধাবী ছেলেটি আসগর মোড়ল।

তাঁর এই দুর্বল মুহুর্তে পরিচয় ঘটে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র

তারই সিনিয়র আজাদ ভাইয়ের সাথে। কথায় কথায় যখন উনি সন্ধানীর কথা উচ্চারণ করলেন, আরো উৎসাহী ও আরো আত্মবিশ্বাসী হলেন আলী আসগর। মুহুর্তেই সীদ্ধান্ত নিলেন সন্ধানী ইউনিটের প্রতিষ্ঠা করবেন ঢাকা ডেন্টাল কলেজে। তখন সময়টা ছিল ৭ নভেম্বর, ১৯৮২ সন। কোন সন্দেহ নেই, সন্ধানীর ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

১০ নভেম্বর রাতে সোবহানবাগস্থ ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রবাস ৫০৩ নং রুমে উৎসাহী সবাই একত্রিত হলেন। আলোচনা ও সমর্থনের ভিত্তিতে গঠন করা হয় সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের প্রথম এগারো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি। সভাপতি নির্ধারিত হন যথারীতি আলী আসগর মোড়ল। সমর্থনকারী ছিলেন তখনকার ২য় বর্ষের ছাত্র আতোয়ার রহমান। শুরু হয় সন্ধানী, ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের সম্মুখ পদচারণা।

প্রথম ১৯৮৩ সনে সন্ধানী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ঐ সম্মেলনেই সন্ধানীর ক্যাপশন পরিবর্তন করা হয়। বহু বির্তকের পর কুটনৈতিক সমঝোতার ভিত্তিতে সন্ধানীর ক্যাপশন পরিবর্তন করে রাখা হয়- ‘সন্ধানী- মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান’।

কলেজের সকল শিক্ষকদের সহযোগিতায় ও উদ্যোগে সন্ধানীর কার্যক্রম নবোদ্যমে শুরু হয়। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আশরাফ হোসেন, ডাঃ ইমদাদুল, ডাঃ মালেক ভূইয়া, ডাঃ আনোয়ারুল আলম ও তৎকালীন আরও অনেক শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ।

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼নতুন বছরের এই প্রথম প্রহরে আমরা চাই নতুন আশার আলো, নতুন স্বপ্ন আর মানবতার নতুন প্রতিশ্রুতি।সন্ধানী ঢা...
14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼

নতুন বছরের এই প্রথম প্রহরে আমরা চাই নতুন আশার আলো, নতুন স্বপ্ন আর মানবতার নতুন প্রতিশ্রুতি।
সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

এই নতুন বছর হোক সুস্থতা, সহমর্মিতা আর সেবার এক নতুন যাত্রা।
মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে—আমরা আছি, থাকবো সবসময়।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর🍀

একটি তারিখ—২৬ মার্চ।কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক সমুদ্র রক্ত, অগণিত স্বপ্ন আর একটি জাতির জেগে ওঠার গল্প।সেই রাতে যখন অন...
26/03/2026

একটি তারিখ—২৬ মার্চ।
কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক সমুদ্র রক্ত, অগণিত স্বপ্ন আর একটি জাতির জেগে ওঠার গল্প।

সেই রাতে যখন অন্ধকার নেমে এসেছিল, তখনই জ্বলে উঠেছিল স্বাধীনতার আগুন।
কেউ ফিরে আসেনি, তবু তারা রেখে গেছে একটি লাল-সবুজ মানচিত্র—আমাদের বাংলাদেশ।

এই স্বাধীনতা আমাদের উপহার নয়, এটা ঋণ—শহীদদের কাছে, ইতিহাসের কাছে।
আর সেই ঋণ শোধ করার একটাই পথ—মানুষ হয়ে বাঁচা, সত্যের পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।

আজ, এই গর্বের দিনে
সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট-এর পক্ষ থেকে
সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। 🇧🇩

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সিয়াম সাধনা কবুল...
20/03/2026

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

মহান আল্লাহ আমাদের সিয়াম সাধনা কবুল করুন, আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের জীবনকে রহমত, মাগফিরাত ও নাজাতে পরিপূর্ণ করুন।

এই পবিত্র ঈদ আমাদের সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি,ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি।

🌙 ঈদ মোবারক 🌙

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।"সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট এর পক্ষ থেকে সকল ভাষা শহী...
20/02/2026

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।"

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

#আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ ইং

রহমতের সুবাস, মাগফিরাতের আহ্বান আর নাজাতের সুসংবাদ নিয়ে আবারও আমাদের দুয়ারে সমাগত পবিত্র মাহে রমজান।এই বরকতময় মাসে আল্লা...
18/02/2026

রহমতের সুবাস, মাগফিরাতের আহ্বান আর নাজাতের সুসংবাদ নিয়ে আবারও আমাদের দুয়ারে সমাগত পবিত্র মাহে রমজান।
এই বরকতময় মাসে আল্লাহ আমাদের জীবনে বর্ষণ করুন অসীম রহমত,
ক্ষমা করুন অতীতের সব গুনাহ,
এবং দান করুন জাহান্নাম থেকে নাজাত।
আসুন, আমরা আত্মশুদ্ধির প্রত্যয়ে, ইবাদতের আলোয় ও মানবতার বন্ধনে নিজেকে গড়ে তুলি।
সকলকে জানাই পবিত্র মাহে রমজানের আগমনী শুভেচ্ছা ও মোবারকবাদ।

শুভেচ্ছান্তে : সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট।

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট কর্তৃক সদ্য সমাপ্ত ১ম পেশাগত বিডিএস পরীক্ষায় অংশ নেয়া ডিডিসি ডি-৬১ ব্যাচের শিক্ষার্থীদের...
09/02/2026

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট কর্তৃক সদ্য সমাপ্ত ১ম পেশাগত বিডিএস পরীক্ষায় অংশ নেয়া ডিডিসি ডি-৬১ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার এবং সন্ধানীয়ানদের মাঝে এপ্রন বিতরণ করা হয়।

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। 🤍সম্প্রতি সন্ধানী প...
04/02/2026

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। 🤍

সম্প্রতি সন্ধানী পরিবার অসহায় রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় ওষুধ ক্রয়ে সহযোগিতা করেছে।
এই উদ্যোগ শুধু সাহায্য নয়, বরং সহমর্মিতা, দায়িত্ববোধ এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। আমরা সবসময় চেষ্টা করি যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। আমাদের বিশ্বাস—মানবতার সেবাই সবচেয়ে বড় সেবা, আর সামান্য সহায়তাও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর।

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ কর্তৃক আয়োজিত... 🩺🎗 জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ভ্যাকসিনেশন, র্্যালি ও আলোচনা সভা 🎗🩺জরায়ুম...
28/01/2026

সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ কর্তৃক আয়োজিত...
🩺🎗 জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ভ্যাকসিনেশন, র্্যালি ও আলোচনা সভা 🎗🩺

জরায়ুমুখের ক্যানসার—একটি প্রতিরোধযোগ্য কিন্তু সচেতনতার অভাবে এখনো অনেক নারীর জীবনে ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে। সময়মতো HPV ভ্যাকসিন গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং সঠিক তথ্য জানাই পারে এই ক্যানসার প্রতিরোধ করতে।
এই উদ্দেশ্য কে সামনে রেখে আজ ২৮/১/২০২৬ সন্ধানী কর্তৃক আয়োজিত হয়েছিল র‍্যালি, ভ্যাকসিনেশন প্রোগ্রাম এবং সচেতনতামূলক আলোচনা।

✨ আপনার অংশগ্রহণ মানেই নিজের ও প্রিয়জনের সুরক্ষার পথে এক ধাপ এগিয়ে যাওয়া।
আসুন, জেনে নেই—সচেতন হই—ভ্যাকসিন গ্রহণ করি।

জয় হোক মানবতার, জয় হোক সন্ধানীর।

15/01/2026

SANDHANI Dhaka Dental College Unit এর তত্ত্বাবধানে এক ব্যাগ ও নেগেটিভ, O (-ve) রক্ত সংরক্ষিত আছে।
রক্ত ব্যাগে নেওয়ার তারিখঃ 13 - 01-2026.( মঙ্গলবার)

যদি কারোর প্রয়োজন হয়।অবশ্যই জানাবেন।
যোগাযোগঃ 01767660323( ডাঃ শিপন ঘোষ)

❄️ শীতের কনকনে ঠান্ডায় একটু উষ্ণতার হাসি ❄আজ আমাদের কম্বল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অসহায় ও শীতার্ত মানুষের ...
13/01/2026

❄️ শীতের কনকনে ঠান্ডায় একটু উষ্ণতার হাসি ❄
আজ আমাদের কম্বল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। অসহায় ও শীতার্ত মানুষের মুখে একফোঁটা হাসি দেখতে পাওয়া—এটাই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 🤍
যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে চলার শক্তি।
আশা করি, এই উষ্ণতার ছোঁয়া কিছু মানুষের শীতের রাতগুলোকে একটু হলেও আরামদায়ক করেছে।
মানবতার এই পথচলা চলুক অবিরাম… 🌱

স্থানঃ যাত্রাপুর ইউনিয়ন, কুড়িগ্রাম সদর,কুড়িগ্রাম।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর✨

"""তীব্র শীতে বস্ত্রহীনে  ছড়িয় উষ্ণতা মোরা সন্ধানীয়ান, সদা জাগ্রত মানবতা"।শীতের তীব্রতায় অনেকের জন্য একটুকু উষ্ণতার প্রয়...
11/01/2026

"""তীব্র শীতে বস্ত্রহীনে ছড়িয় উষ্ণতা
মোরা সন্ধানীয়ান, সদা জাগ্রত মানবতা"।

শীতের তীব্রতায় অনেকের জন্য একটুকু উষ্ণতার প্রয়োজন। আর সেই উষ্ণতা দিতেই আপনাদের সকলের সহযোগিতা ও আমাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছি। ❄️❤️
আমাদের লক্ষ্য—শীতে কাঁপতে থাকা মানুষের মাঝে একটুকু উষ্ণতার ছোঁয়া পৌঁছে দেওয়া।
এবারের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিঃ

স্থান: যাত্রাপুর ইউনিয়ন, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
তারিখ: ১৩ জানুয়ারি, ২০২৬
সময়: সকাল ১০ ঘটিকা।

আয়োজনেঃ
সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর।

প্রথম ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী "বেগম খালেদা জিয়া" র মৃত্যুতে আমরা SANDHANI Dhaka Dental College Unit পরিবার শোকাহত...
30/12/2025

প্রথম ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী "বেগম খালেদা জিয়া" র মৃত্যুতে আমরা SANDHANI Dhaka Dental College Unit পরিবার শোকাহত।

মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুক, আমিন!

Address

Room No :130 Hospital Building Dhaka Dental College Hospital Mirpur/14
Mirpur
1206

Telephone

+8801729298592

Website

Alerts

Be the first to know and let us send you an email when SANDHANI Dhaka Dental College Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SANDHANI Dhaka Dental College Unit:

Share