EDIC&H

EDIC&H EDIC&H is a youth organization in Bangladesh dreamt to work for Humanity.

'তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম'EDIC&H পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ...
10/04/2024

'তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম'
EDIC&H পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক!!

আলহামদুলিল্লাহ।আল্লাহর অশেষ রহমতে EDIC&H এর পরিচালনায় ৭টি স্কুলের ১৭০+ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে "Pre-Colleg...
02/04/2024

আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ রহমতে EDIC&H এর পরিচালনায় ৭টি স্কুলের ১৭০+ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে "Pre-College Admission Preparation Guidelines and Career Planning Camp" বিষয়ক সেমিনার সফলতার সাথে সুসম্পন্ন হয়েছে। অসংখ্য জ্ঞানীবর্গ, বিজ্ঞ আলোচক এবং অতিথিদের সমন্বয়ে অত্র প্রোগ্রাম সাফল্যমন্ডিত হয়েছে।

আলোচক এবং অতিথিবৃন্দঃ
১। প্রধান অতিথিঃ জনাব এমডি শাহ আলম-চেয়ারম্যান, রশিদ নগর ইউনিয়ন।
২। প্রধান আলোচকঃ জনাব মিজানুর রহমান-প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রিন্সিপাল, আইডিয়াল ইন্সটিটিউট স্কুল এন্ড কলেজ, বাংলাবাজার।
৩। সভাপতিঃ জনাব রমিজ আহমেদ-প্রধান উপদেষ্টা EDIC&H এবং প্রধান শিক্ষক, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়।
৪। বিশেষ অতিথিঃ জনাব মুফিদুল আলম-উপদেষ্টা EDIC&H এবং সিনিয়র শিক্ষক, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়।
৫। বিশেষ অতিথিঃ জনাব মোবারক হোসাইন-উপদেষ্টা EDIC&H এবং সিনিয়র শিক্ষক, এসএইচডি মডেল হাই স্কুল।
৬। প্রধান আকর্ষণ এবং আলোচকঃ আবরার শাহরিয়ার অনিক, বুয়েট।
৭। আলোচকঃ তারেক আহমেদ আরফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৮। আলোচকঃ জাহিদুল ইসলাম তামিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

৩ ঘন্টা ব্যাপী উক্ত সেমিনারের সঞ্চালনা করেছেন EDIC&H এর President মোঃ ইমাম রাব্বী রাহাদ। সেমিনার শেষে সকল শিক্ষার্থীদের নিয়ে এক মহৎ এবং আনন্দ পূর্ণ ইফতার পার্টির আয়োজন করা হয়। সকলের একান্ত সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত সেমিনারটি সফলতা লাভ করেছে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, EDIC&H আগামী ২রা এপ্রি...
31/03/2024

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, EDIC&H আগামী ২রা এপ্রিল অর্থাৎ ২২শে রমাদান এসএসসি ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে,"Pre-College Admission Preparation Guidelines and Career Planning Camp" বিষয়ক একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। উক্ত সেমিনারে আপনাদের সকলের প্রতি সাদর আমন্ত্রণ রইল।

অতিথিবৃন্দঃ
১। প্রধান অতিথিঃ জনাব মোঃ নাছির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, কক্সবাজার।
২। বিশেষ অতিথিঃ জনাব মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আইডিয়াল ইনস্টিটিউ স্কুল এন্ড কলেজ।
৩। সভাপতিঃ জনাব রমিজ আহমেদ, প্রধান শিক্ষক, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়।

আলোচক হিসেবে থাকছেন বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা।

তারিখঃ ২২শে রমাদান অর্থাৎ ২রা এপ্রিল
সময়ঃ দুপুর ২টা
স্থানঃ নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়

আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবে ইনশাল্লাহ।

২০২০ সালে EDIC&H এর পক্ষ থেকে EDIC&H এর (Founder & CEO) Md Imam Rabbi Rahad কর্তৃক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা...
14/11/2023

২০২০ সালে EDIC&H এর পক্ষ থেকে EDIC&H এর (Founder & CEO) Md Imam Rabbi Rahad কর্তৃক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই তুলে দেওয়ার মুহূর্তে

বাংলাদেশের আজকের ইনিংস দেখে এশিয়া কাপের বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের কথা মনে পড়ে গেল......
11/11/2023

বাংলাদেশের আজকের ইনিংস দেখে এশিয়া কাপের বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের কথা মনে পড়ে গেল......

11/11/2023

#আমার_একজন_প্রিয়_মানুষের_লিখা_পোস্ট
আমরা যখন বুয়েটে ভর্তি হই তখন প্রথম সেমিস্টার অনেক ভয়টয় পেয়ে কাটাতে হইত। এর কারণ হচ্ছে র‍্যাগ। কারণ সিনিয়র ভাইরা অনেক "সম্মানিত" মানুষ ছিলেন। আমরা পৃথিবীতে হাঁটাচলা করলে তাদের "সম্মান"হানী হইত, এজন্য তখন তারা আমাদের ডেকে "সম্মান করার ১০১ টি উপায়" সম্পর্কে দীক্ষা দিতেন।
ব্যাপারটার মতো ননসেন্স কিছু আর নাই। ইউনিভার্সিটি উঠার পর কিছু বড় ভাইয়ের নিজেকে অনেক ক্ষুদ্র মনে হইত তখন নিজেকে গুরুত্বপূর্ণ বলে প্রমাণ করার জন্য সে তার জুনিয়রদের সাথে এসব ছ্যাঁচড়ামি করত।
তো আমি ভাবতাম পাবলিক ইউনিভার্সিটিতেই এগুলা সীমাবদ্ধ, এই বিশ্বখ্যাঁত দেশের একটা নামীদামী ভার্সিটিতে সে চান্স পাইছে, সে তো আমেরিকার প্রেসিডেন্ট এর সমান। তারে একজন জুনিয়র দাম দিবে না, এটা হইতেই পারে না।
কিন্তু অবাক হইলাম যে এগুলা ছোটলোকি নাকি আমাদের বেসরকারি ইউনিভার্সিটিগুলোতেও আছে। আজকে যেমন আমি আহছানউল্লাহ ইউনিভার্সিটির কথা শুনে অনেক অবাক হয়ে গেলাম। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আহছানউল্লাহ ইউনিভার্সিটি অনেক স্বনামধন্য। সেখানেও শুনি এসব বড়ভাইদের কর্তৃত্ব, যেন ওরাই ইউনিভার্সিটি চালায়। বড় ভাইরা নাকি রুলস করে দিছে, ছেলেদের আলাদা রুলস, মেয়েদের আলাদা রুলস। এর মধ্যে কিছু রুলস নাকি -
১। ক্যাম্পাসে অমুক ফ্লোরে যাকেই দেখবে তাকেই সালাম দিতে হবে।
২। নিচতলার সিঁড়িতে বসা যাবে না।
৩। ফেসবুক প্রোফাইলে ব্যাচ এর কভার পিকচার দেয়া যাবে না।
- এরকম আরও কত কি রুলস।
কি আর বলব। এরা এত বড় ভাই যে এদেরকে সালাম পাবার জন্য নিয়ম করে দেয়া লাগে। অবশ্য নিজের বাড়ির জমি বিক্রি করে বানানো সিঁড়িতে অন্যদের কে-ই বা বসতে দিতে চায়। হাজার হলেও ফেসবুক এই বড় ভাইদের রক্তের দামে কিনে আনা ওয়েবসাইট, এজন্য জুনিয়রদের কোন কভার পিকচার দেয়া শোভা পায় না 😂
এরা নাকি আবার ফ্যাকাল্টিদের ভয়ে জুনিয়রদের ক্যাম্পাসে কিছু বলে না, আশেপাশে তেজগাঁও-হাতিরঝিল এলাকায় গিয়ে নাকি জুনিয়রদের বকাবকি করে 😂
বিশাল মহাবিশ্বের ক্ষুদ্র একটা গ্রহ, এর মধ্যে ক্ষুদ্র একটা দেশ, তার মধ্যে ক্ষুদ্র একটা শহরের ইউনিভার্সিটির হাজার হাজার স্টুডেন্ট এর মধ্যে একজন। এত ক্ষুদ্রতা এদের সহ্য হয় না। এজন্য ক্ষুদ্র জুনিয়রদের উপর কর্তৃত্ব দেখায়ে নিজেকে মহারথী ভাবে। ঠিক যেন অফিসের বড়-স্যারদের ছোটদের উপর হম্বিতম্বির মতন।
অভদ্র, ছোটলোকগুলার নামে জিডি করা উচিত।
এইসব র‍্যাগিং বন্ধ হোক। সবাই নিজের ইউনিভার্সিটিতে অভয় নিয়ে পড়তে যাক

আজকের ম্যাচের পর পয়েন্টে টেবলে বাংলাদেশের অবস্থান দুই ধাপ উপরে গিয়ে ৭ নাম্বার স্থানে পৌঁছেছে......
06/11/2023

আজকের ম্যাচের পর পয়েন্টে টেবলে বাংলাদেশের অবস্থান দুই ধাপ উপরে গিয়ে ৭ নাম্বার স্থানে পৌঁছেছে......

05/11/2023

Emergency Blood need

Blood Group: A+
Place: Eidgah Medical center
Need Time: Now
Quantity: 1 bag
Accidental case
Patient's Number: 01846644048
Call here: 01859713547

28/10/2023

আমার পক্ষ থেকে এসএসসি ২০২৪ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য আগামী তিন মাসের স্টাডি প্লান।
আশা করছি এই রুটিন মেনে স্টাডি করলে ইনশাল্লাহ সফলতা আসবেই। পরীক্ষার আগে দুশ্চিন্তাশীল না হয়ে আসুন সঠিক পরিকল্পনার সঙ্গে অধ্যবসায়ী হয়ে নিজের প্রস্তুতি গুছিয়ে নি।

♥♣♦3 month's Plan for SSC Exam♥♣♦
★According to the SSC Exam Routine★

♣November
selected subject which one I will revise properly in this month.

♦Bangla 1st Paper [1-4 Novembe]
♦General Math [5-8 November]
♦English 2nd Paper [9-12 November]
♦Chemistry [13-17 November]
♦Physics [18-22 November]
♦ICT (1st Half of the book) [23-25 November]
♦Problem Solving [26-30 November]

♣December
selected subject which one I will revise properly in this month.

♦Bangla 2nd Paper [1-4 December]
♦Higher Math [5-9 December]
♦English 1st Paper [10-13 December]
♦Biology [14-18 December]
♦BGS [19-23 December]
♦ICT(2nd Half of the book) [24-26 December]
♦Problem Solving [27-31 December]

*January*(Special preparation)
♦Math revision [1-2 January]
♦Math Exam [3 January]
♦BGS revision [4-5 January]
♦BGS Exam [6 January]
♦Physics revision [7-8 January]
♦Physics Exam [9 January]
♦H Math revision [10-11 January]
♦H Math Exam [12 January]
♦Biology revision [13-14 January]
♦Biology Exam [15 January]
♦Chemistry revision [16-17 January]
♦Chemistry Exam [18 January]
♦ICT revision [19 January]
♦ICT Exam [20 January]
♦English 2nd Paper revision [21-22 January]
♦English 2nd Exam [23 January]
♦English 1st Paper revision [24 January]
♦English 1st Exam [25 January]
♦Bangla 2nd paper revision [26-27 January]
♦Bangla 2nd Exam [28 January]
♦Bangla 1st Paper revision [29-30 January]
♦Bangla 1st Exam [31 January]

14/10/2023

Rahad's Biology-Online Class
Day: 15th
Subject: Chemistry
Unit: এসিড-ক্ষারক সমতা
Lesson: pH to last

Address

Darus Salam Road
Mirpur
1216

Telephone

+8801859713547

Website

Alerts

Be the first to know and let us send you an email when EDIC&H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to EDIC&H:

Share